রাজবাড়ী মেইল
সর্বশেষ

 সারাদেশ সারাদেশ

মতামতমতামত

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিষ্ফোরণে মারাত্মক দগ্ধ দুই শ্রমিক ঘটনার চারদিন পর মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (২৪) ও শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা ও রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়ার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) মারা যান। এরমধ্যে সোহেল রানার শরীরের অন্তত ৬০ ভাগ এবং শাওনের প্রায় ৭০ ভাগ ঝলসে গিয়েছিল। সুরতহাল ও ময়না তদন্ত শেষে দাফনের জন্য সোমবার রাতে তাঁদের মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথ পাড়ায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানে ফার্নেস অয়েল, বø্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) কারখানা শ্রমিকেরা বয়লারে পুরাতন টায়ার পোড়ানোর কাজ করছিল। ওইদিন সকাল ১০টার দিকে বয়লার বিষ্ফোরিত হলে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী মারাত্মক আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সহায়তায় পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করেন। ইতোমধ্যে কারখানার লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে কারাখানা গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোয়া আর দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন। বাতাসে কালো ধোঁয়ায় বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসল নষ্ট হওয়ায় এলাকাবাসী অভিযোগ করলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী ঠিকমতো খাবারও গ্রহণ করতে পারতো না। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিককে বাঁচাতে তাঁরা সর্বোচ্চমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তারপরও শ্রমিকদের বাঁচানো গেল না। তিনি দাবি করেন, “কারখানায় বয়লার বিষ্ফোরণ ঘটেনি। বয়লারের ভেতরের অতিরিক্ত গরম গ্যাস বের হয়ে দুই শ্রমিক দগ্ধ হন। শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিজেদের অসাবধানতার জন্য দুই শ্রমিক আহত হন। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তাও দেয়া হবে।”  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানা থেকে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে তারা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে আসবেন। মামলা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এলাকাবাসী কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা শর্ত ভঙ্গের অভিযোগ ছিল। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানতে পেরেছেন। কারখানা বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরসহ উর্দ্বোতন কর্র্র্তৃপক্ষকে তিনি লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকেরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলে জানান।

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভালো বেতনে কোম্পানির চাকুরির কথা বলে দালালের খপ্পরে পড়ে পাচার হয়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে মানবতের জীবন যাপন করছেন আলী হাসান সোহেল (৪২) সহ কয়েক যুবক। প্রায় দেড় মাস পর পরিবারের সাথে যোগাযোগ হলে তাঁর কষ্টের কথা জানতে পারেন পরিবার। ড্রোনের আঘাতে আহত হয়ে একটি চিকিৎসাকেন্দ্র থেকে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার (কুমড়াকান্দি) আবদুল হকের ছেলে। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় আলী হাসানকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। সাথে দালালের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেলসহ আরও তিনটি পরিবার গত ১৯ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।  অভিযোগ থেকে জানা যায়, আলী হাসান সোহেল সহ গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর পাড়া ঘোসেরচর গ্রামের পলাশ শেখ, দারুলি কুরআন ফকিরবাড়ীর রনি ও বলাকইর এলাকার সৌরভ মোল্লা রাশিয়া যাওয়ার জন্য ঢাকার মালিবাগ এলাকার জাবেল-ই-নূর ইন্টারন্যাশনার লিমিটেড এজেন্সির মাধ্যমে গ্রæপের এই ৪ জনের কাছ থেকে ৭ লাখ টাকা করে ২৮ লাখ টাকা, পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র জমা নেয়। পরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৭ মে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়া পাঠায়। রাশিয়ার একজন নারী প্রতিনিধি তাদরেকে বিমানবন্দর থেকে রাশিয়া নিয়ে যায়। রাশিয়া বিমাবন্দরে পৌঁছানোর পর রিক্রুটিং এজেন্সির পাঠানো ৩০ জনের দলকে হোটেলে রেখে তিনদিন পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। চুলকাটা, পোশাক পরিধানসহ সেনাবাহিনীর যাবতীয় কার্যক্রম করে। তাদের চারজনকেও সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ প্রদান করে ভারি অস্ত্র (একে-৪৭) হস্তান্তর করেন। কয়েকদিন পর একটু সুযোগ পেয়ে পরিবারের কাছে মুঠোফোনে এসএমএস ও ভয়েসের মাধ্যমে জানায়, তাদের ৩০ জনের প্রত্যেককে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ লাখ ৭৫ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে। অভিযোগপত্রে গোপালগঞ্জ পলাশ শেখের বাবা জামিল শেখ বলেন, বিষয়টি জানার পর জাবেল-ই-নূর এজেন্সির সাথে যোগাযোগ করে কেন প্রতারণা করা হয়েছে জানতে চাইলে কোন কর্ণপাত করেনি। আমাদের সন্তানদের রাশিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণসহ পোশাক পরিহিত ছবি দেখালেও এজেন্সি কর্তৃপক্ষ অস্বীকার করে এ বিষয়ে যোগাযোগ না করতে ভয়ভীতি দেখায়। এজেন্সির সাথে চুক্তিপত্র অনুযায়ী চারজনের কোম্পানির কাজের কথা বলে নেয়া হয়েছিল, সে কাজ দিতে না পারলে দেশে ফেরত পাঠানোর কথা। তাই আমাদের ২৮ লাখ টাকা, ক্ষতিপূরণসহ স্বশরীরে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। আলী হাসান সোহেলের বৃদ্ধ আবদুল হক বলেন, সোহেল এলাকায় অটোরিক্সা চালিয়ে সংসার সামলাতো। এক বছর আগে ভাতিজা আকাশের মাধ্যমে তাঁর নিকট আত্মীয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার ইমরান হোসেন ভালো বেতনে রাশিয়ায় কোম্পানীর চাকুরির প্রস্তাব দেন। ইমরানের সঙ্গে যোগাযোগ করলে ৮ লাখ টাকায় রাশিয়া পাঠানোর কথা বললেও সাত লাখ টাকায় পাঠাতে রাজি হয়। ৬০ হাজার টাকা দিয়ে চুক্তি করে চার মাসে চার লাখ টাকা পরিশোধ করেন। সর্বশেষ গত ১ মে বাকি তিন লাখ টাকা পরিশোধ করলে ৭ মে তাকে রাশিয়ায় পাঠায়। সমস্ত টাকাই ধারদেনা করে তাদেরকে দেওয়া হয়।  আবদুল হক বলেন, সোহেলের সাথে ভাতিজা আকাশসহ বোয়ালমারীর আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল। অথচ তারা কেউ না গিয়ে ৭ মে ৩০ জনের দলের সঙ্গে আমার ছেলেকে কোম্পানির চাকুরীর কথা বলে পাঠায়। দুই বছরের কাজ শেষে আবার দেশে ফিরবে। এমনকি বিমানবন্দের আমাদের যেতে দেওয়া হয়নি। রাশিয়ায় যাওয়ার দেড় মাস পর একদিন ফোন করলে জানতে পারি, তাদের যুদ্ধ করতে রাশিয়া থেকে ইউক্রেন পাঠানো হয়েছে। বর্তমানে একটি অস্থাীয় চিকিৎসা ক্যাম্পে আহত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানদের বাঁচান।আলী হাসান সোহেলের স্ত্রী আকলিমা খাতুন বলেন, “আমার স্বামী রাশিয়া যাবার পর যোগাযোগ করতে পারিনি, খোঁজও নিতে পারিনি। কয়েকদিন পর একদিন ফোন করে জানায়, তাদেরকে যুদ্ধক্ষেত্রে ভাড়া করা সেনাবাহিনীর সাথে পাঠানো হচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। প্রায় দেড় মাস পর হঠাৎ একদিন ফোন করলে দেখি তার চেহারা আর আগের মতো নেই। চুল-দাঁড়ি বড়, হাত ব্যাÐেজ করা, কানে তুলা পড়া। একটি তাবুর ভিতর থেকে কান্না করছেন আর বাঁচানোর আকুতি জানাচ্ছেন।” আকলিমা বলেন, আমরা সমস্ত টাকা ধার দেনা হয়ে দালাল ইমরানের মাধ্যমে এজেন্সি জাবেল-ই-নূর ইন্টারন্যাশনালকে দিয়েছি। অথচ এ পর্যন্ত এক টাকা পাঠাতে পারেনি। বৃদ্ধ অসুস্থ্য শ্বশুর-শ্বাশুড়ি, তিন সন্তান, দাদি শ্বাশুড়িসহ ৭-৮ জনের সংসার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে ছিলেন। কিভাবে পরিবারটি চলবে কোন কুল কিনারা খুঁজে পাচ্ছিনা। আমার স্বামীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমার স্বামীকে বাঁচান। আলী হাসান সোহেলের বৃদ্ধ মা আনজিলা বেগম আহাজারি করে বলেন, “আমি কিচ্ছুই চায়না, শুধু আমার ছেলেকে চাই। সেখানে ওদের ওপর অনেক নির্যাতন করা হচ্ছে। তিনবেলা খাবার দেয়না। আমার সোহেলের তিনটা বাচ্চা এতিম হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার ছেলেকে আমার কাছে এনে দিন।”স্থানীয় কুমড়াকান্দি গ্রামের শামসুল হক, আলাউদ্দিন খান, ইবাদ আলী শিকদার সহ কয়েকজন জানান, দালালের খপ্পড়ে পড়ে সোহেলের পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সোহেল। তাদেরকে সুস্থ্য শরীরে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।  ইউক্রেনের একটি চিকিৎসা শিবির থেকে আহত আলী হাসান সোহেল দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, “আমাদের রাশিয়ার ৬০ হাজার রুবল (বাংলাদেশী ৯০ হাজারের বেশি) বেতনে কোম্পানীর কাজের কথা বলে নেয়ার কথা। কিন্তু রাশিয়া বিমানবন্দরে নামার পরই আমাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কয়েকদিন প্রশিক্ষণ দিয়ে হাতে অস্ত্র ধরিয়ে তাদের গাড়িতে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে আমাদের নামানো হয়। ৩০ জনকে আনা হলেও ১৬ জন এবং ১৪ জনের দুটি দলে ভাগ করে আমাকে ১৬ জনের দলে পাঠায়। রাশিয়ান সেনাসদস্যরা ক্যাম্পে অবস্থান করে আমাদের ভাড়া করা সেনাদের অগ্রভাগে পাঠিয়ে রাস্তার কোথায় মাইন পোতা বা ড্রোন আছে কি না দেখতে হতো। আর রাশিয়ান সেনারা ক্যাম্পে বসে ড্রোনের মাধ্যমে নজরদারি করতো। ড্রোন ও মাইনের আঘাতে অনেক হতাহত হচ্ছে আমাদের সাথে থাকা ১২জনের কোন খোঁজ পাচ্ছি না, সম্ভবত বেঁচে নেই। আমরা চারজনের মধ্যে ১৩ জুন আমিসহ গোপালগঞ্জের রাসেল শেখ আহত হয়ে চিকিৎসাশিবিরে আসি। ১৫ জুন অন্যের থেকে মোবাইলফোন নিয়ে বাড়িতে তাদের দুর্দাশার কথা জানায়। তিনদিন আগে ঝিনাইদহর রাজন নামের আরেকজন এসেছে। কেউ এককানে শুনতে পাচ্ছি না, হাত জখম হয়েছে। আমাদের যে খাবার দেয় তা খাওয়া যায়না। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হয়। আবারও যুদ্ধক্ষেত্রে নিয়ে যাবে বলে তাগিত দিচ্ছে। আমাদের বাঁচান, আমরা বাঁচতে চাই। দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এখান থেকে উদ্ধার করে দেশে নেয়ার ব্যবস্থা করুন।”এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌরসভার সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।জেলা সিভিল সার্জন এস. এম. মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সহ স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ ও স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৪২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১২৬টি ওয়ার্ডে মোট ১ হাজার ৬৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ১০০ শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৩ হাজার ৯০০ শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-১০-এর ফরিদপুর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। এর আগে এই ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ আরও ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তিনি জানান, গত শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন এবং তাকে আটক করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিকালে ফয়সালের সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। এতে ফয়সাল সহ এজাহার নামীয় দুইজন এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়া ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ বিভিন্ন ধারায় রুজু করা হয়।মামলার তদন্তের স্বার্থে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।মেজর ফারহান মাহমুদ মোক্তাদা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি ফয়সালকে বেলা ১২টার দিকে থানায় সোপর্দ করলে পরক্ষণেই তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। এই মামলায় এর আগে পুলিশ আরও ৬জনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ীর পদ্মার চরে আটকা যাত্রীবাহি লঞ্চ, মধ্যরাতে যাত্রীদের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া লঞ্চ ‘এমভি বৌয়ালী’ দিক হারিয়ে চরে আটকে যায়। পরে লঞ্চের এক যাত্রীর ৯৯৯ -এ ফোন পেয়ে নৌপুলিশ প্রায় চার ঘন্টা পর মধ্যরাতে লঞ্চ যাত্রীদের উদ্ধার করে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের অদূরে কুশাহাটা এলাকা থেকে যাত্রীদের উদ্ধার করে ঘাটে পৌছানো হয়।  জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এমভি বৌয়ালী। ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে টের না পেয়ে দিক হারিয়ে ফেলে লঞ্চ মাষ্টার। ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুশাহাটা নামক এলাকার পদ্মার চরে লঞ্চ আটকা পড়ে। এ সময় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। লঞ্চ মাষ্টার ও ষ্টাফরা নিজে থেকে অনেক চেষ্টা করেও পদ্মার চর থেকে সরাতে পারেনি। এ সময় বিপদ আসন্ন ভেবে আতঙ্কিত এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশের দল একটি স্পীডবোট নিয়ে লঞ্চটির কাছে পৌঁছে। এছাড়া বিআইডব্লিউটিএ ও ঘাট শ্রমিকরা লঞ্চটির কাছে পৌঁছে। এ সময় ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। পরবর্তীতে ঘাট থেকে আরেকটি লঞ্চ ‘এমভি চিসতিয়া’ ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীদের ওই লঞ্চে তোলা হয়। প্রায় চার ঘন্টা পর রাত সাড়ে ১১টার দিকে ৮৫ জন যাত্রীকে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেওয়া হয়। মধ্যরাতে যাত্রীদের উদ্ধার করা হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে যাত্রীরা রক্ষা পায়। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট টার্মিনাল সুপার ভাইজার শিমুল ইসলাম বলেন, লঞ্চটির মাষ্টার ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পদ্মা নদীর মধ্যবর্তী এলাকার একটি পদ্মার চরের সাথে গিয়ে আঘাত করে। এতে করে লঞ্চটি ওই চরে আটকে যায়। প্রথমে নিজেরাই অনেক চেষ্টা করে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘাট থেকে আরেকটি লঞ্চ নেওয়া হয়। ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীদের নিরাপদে উদ্ধারের পর লঞ্চে তুলে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেওয়া হয়। এছাড়া আজ রোববার সকালের দিকে লঞ্চটি দৌলতদিয়া ঘাটে নিয়ে আসা হয়। বর্তমানে লঞ্চটি ঘাটেই নোঙর করে রাখা হয়েছে। দৌলতদিয়া নৌপুলিশের পরিদর্শক (ওসি) ত্রীনাথ সাহা বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ থেকে ফোন পেয়ে রাতেই লঞ্চটির কাছে পৌছে যাত্রীদের নিরাপত্তা দেই। একই সাথে দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট থেকে নৌপুলিশ দুটি স্পীডবোট নিয়ে এলাকায় অবস্থান করি। পরবর্তীতে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীদের উদ্ধার করে নৌপুলিশের প্রহরায় রাত সাড়ে ১১টার দিকে আরেকটি লঞ্চের মাধ্যমে যাত্রীদের পাটুরিয়ায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রাণী বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে প্রকাশ্যে নিলামে ৩৬ হাজার বিক্রি হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী বাগাড়টি কিনে এক ইটালী প্রবাসীর কাছে ৩৮ হাজার টাকায় বিক্রি করেন। বাগাড়টি রোববার ভোররাতের দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনার দৌলতদিয়া চর করনেশনা এলাকার জেলে নিয়ামত হালদারের ফাশন জালে ধরা পড়ে। এছাড়া জেলেদের জালে ধরা পড়া পদ্মা নদীর প্রায় ১১ কেজি ওজনের ৬টি ইলিশ মাছ ৪৬ হাজার টাকায় স্থানীয় ওই একই ব্যবসায়ী কিনেন। পরে ইটালী প্রবাসী একই ব্যক্তি ইলিশ মাছগুলোও ৪৭ হাজার টাকায় কিনে নেন। স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীরা জানান, রোববার ভোররাতে নদীতে স্থানীয়দের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা মাছ শিকারে নামেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে নিয়ামত হালদার মাছ শিকারে বের হন। পদ্মা ও যমুনা নদীর মোহনায় দৌলতদিয়া চর করনেশনা এলাকায় ফাশন (বড় ফাঁশওয়ালা) জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। ভোরের দিকে জালে বড় ধরনের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই দেখেন মহাবিপন্ন বাগাড় মাছ। বিক্রির জন্য আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজার আনুখার আড়তে ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি ১০০ গ্রাম। পরে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কিনেন।  দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে বাগাড়টি নিলামে তুললে আমিও অংশ নেই। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় কিনেন। বাগাড়টি কিনে তিনি নিজের ফেসবুকে ভিডিও আপলোড করেন। ভিডিওটি দেখে গোপালগঞ্জের বাসিন্দা ইটালী প্রবাসী আবু সায়েম ফোন করে মাছটি কেনার আগ্রহ প্রকাশ করে। পরে কেজি প্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ৩৮ হাজার টাকায় বিক্রি করেন।এদিকে পদ্মা নদীর জেলেদের জালে ধরা পড়া ৬টি ইলিশ বিক্রির জন্য আনা হয় দৌলতদিয়া ঘাট মাছ বাজারের রেজাউল মÐল ও দেলোয়ার সরদারের আড়তে। এ সময় রেজাউল মÐলের আড়ত থেকে প্রায় ৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ দুটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে এবং দেলোয়ার সরদারের আড়ত ঘর থেকে প্রায় ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের আরও চারটি ইলিশ ৪ হাজার ১০০ টাকা কেজি দরে ৬টি ইলিশ মোট ৪৬ হাজার টাকায় কিনেন শাহজাহান শেখ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইনকে উপেক্ষা করে রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাগাড় শিকার এবং নিলামে বিক্রি অব্যাহত আছে। বিশেষ করে দৌলতদিয়া ঘাট বাজারে প্রতিদিন সকালে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে মহাবিপন্ন প্রাণী বাগাড় বিক্রি হচ্ছে। শাহজাহান শেখ বলেন, বাগাড়টির পাশাপাশি ইলিশ মাছ ৬টি ওই ইটালী প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৭ হাজার টাকায় কিনেন। পরে সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে বাগাড় এবং ইলিশ ৬টি গোপালগঞ্জ পাঠানো হয়।

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মোকদেস মৃধার বাড়িতে ১০ মহররম উপলক্ষে বের হওয়া কাসেদ দলের সদস্য বাবু শেখ (৫৫) নামের একজন হিটস্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে হিটস্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার হামেদ শেখ এর ছেলে। গত ১৮ জুন বিকেল উজানচর মোকসেদ মৃধার বাড়ি থেকে বের হওয়া কাসেদ দলের সাথে তিনি মাতমে বের হন। জানা যায়, মানিকগঞ্জ গড়পাড়ার অনুসারী মোকসেদ মৃধার বাড়ি ইমামবাড়ীর কাসেদ দলের অন্যতম সদস্য বাবু শেখ মাতম করে দলের অন্যান্য সদস্যদের সাথে মোকসেদ মৃধার বাড়ি যাচ্ছিল। দুপুর সাড়ে বারোটার দিকে তাদের দল মোকসেদ মৃধার বাড়ির কাছে পৌছলে তিনি প্রচÐ গরমে হিটস্ট্রোক জনিত কারনে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাৎক্ষনিকভাবে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে সকল কাসেদ দল একত্রিত হয়ে বাদ মাগরিব জানাযা নামাজ আদায় করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার পর এক কাসেদ দলের এক সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকের কারনে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে গত ১৮ জুন থেকে মানিকগঞ্জ গড়পাড়ার অনুসারী হিসেবে মোকসেদ মৃধার বাড়ি থেকে কাসেদ দলের কয়েকটি গ্রুপ এলাকার বিভিন্ন স্থানে বের হয়। আজ ১০ মহররম উপলক্ষে এইসব কাসেদ দল পুনরায় ওই বাড়ি একত্রিত হয়ে বিকেলে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এসে জমায়েত হবে। এখানে মাতম শেষে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রথম আলো ট্রাস্টের আয়োজনে রাজবাড়ীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নানা শ্রেণিপেশার মানুষ। শুক্রবার বিকেল পাঁচটায় রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  প্রথম আলো গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধুসভার সহযোগিতায় মানববন্ধন কর্মসূচিতে বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অনেক সাধারণ কর্মজীবী মানুষও মাদকবিরোধী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহŸান জানান বক্তারা।  মানববন্ধনে ‘মাদককে না বলো-মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’, ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ সহ নানা স্লোগান লেখা ফেসটুন নিয়ে দাঁড়ান অংশ গ্রহণকারীরা। প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক ও গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক সফিক মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, স্বপ্নকূড়ির উপদেষ্টা- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মফিজুল ইসলাম তানসেন, প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মো. জাকির হোসেন প্রমূখ।  রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বলেন, ‘মাদকের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে, কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানুষ বিচারের পরোয়া করছে না। বিভিন্ন জায়গায় শিশু হত্যাকারী মানুষকে পুড়িয়ে মারছে। বিচারের প্রতি আস্থাহীনতার জায়গা থেকে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে। কেন মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে, কেন আইনের প্রতি তাদের এই অনস্থা? আমাদের এখন নিজেদের ঘর আগে সামলাতে হবে। পরিবারের সন্তানকে যদি সামলাতে না পারি তাহলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু বলেন, আমার সন্তান কোথায় যায়, কি করে কেউ খোঁজ রাখিনা। পরিবারের কষ্টের টাকা নিয়ে সন্তানরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। যার ঘরে একজন মাদকসেবী রয়েছে সেই বুঝে মাদকের ভয়াবহতা। আজকের আজকে বন্ধুসভা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা তাদের সাথে আছি। আমাদের মাথায় রাখতে হবে, এখানে ইউএনও, এসিল্যান্ড বা ওসির সন্তান পড়াশোনা করে না। তাই এখন থেকেই আমাদের সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল বলেন, আমরা জানি কে মাদকের সাথে জড়িত। বিশ্বাস করি এলাকায় মাদক থাকবে না, সম্মিলিতভাবে এর বিরুদ্ধে অবস্থান নিলে এক সপ্তাহের মধ্যে মাদকমুক্ত করা সম্ভব। সকলের প্রতি অনুরোধ করবো, মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে যদি জয়ী হতে হবে, না হলে ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করবো, আপনারা লিখনির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখুন। তাহলে প্রশাসন শক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।   গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় সচেতনতামূলক কার্যক্রম করে থাকে। আজকের এই মাদক বিরোধী কর্মসূচিই বলে দেয় তারা দেশের সমকালিন সমস্যা নিয়ে ভাবেন। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করবো, আর বসে না থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি ও রাজবাড়ী বন্ধুসভার সহ-সভাপতি হেলাল মাহমুদ বলেন, প্রথম আলো সব সময় এ ধরনের ভালো সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। তাদের প্রতিটি কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে থাকি।

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ী পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে পুকুর পাড়ে বসে আড্ডা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদেরকে শাস্তি হিসেবে আগামী ৭ দিনে প্রত্যেককে অভিভাবকসহ ২০০টি করে গাছের চারা রোপনের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটার পর বিকেলে ইউএনও নিজে তাঁর ফেসবুকে এই শাস্তির বিষয়টি ছবিসহ পোস্ট করেন। জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিআরডিবি কার্যালয় থেকে বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান শেষে নিজ কার্যালয়ে ফিরছিলেন পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। এ সময় তিনি দেখতে পান, উপজেলা পরিষদের ভেতর পূর্ব পাশের পুকুর ঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিতি চারজন ছাত্র দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায়, পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। টিফিন সময়ে ছুটি নিয়ে পুকুরে সাঁতার কাটতে এসেছে। এ সময় তিনি (ইউএনও) বিদ্যালয়ে ফোন করে জানতে পারেন, চার শিক্ষার্থীর কেউ ছুটি নেয়নি বা বিদ্যালয় থেকে কাউকে ছুটি দেওয়া হয়নি। এরপর তাদেরকে সাথে করে তিনি নিজ কার্যালয়ে এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের একজন জানায়, তাদের এক খালাতো বোনের বিয়ে দেখে তারা স্কুল থেকে ছুটি নিয়ে এসে পুকুরে গোসল করে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জিম্মায় তাদেরকে ছেড়ে দেন ইউএনও। একই সঙ্গে এ সময় চার শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির আওতায় আনতে বলেন।ইউএনও জানান, পরে বিকেলের দিকে ওই শিক্ষার্থীরা অভিভাবকসহ তাঁর কার্যালয়ে আসেন। এ সময় তারা স্বীকার করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির দরখাস্ত অনুমোদনের কপি নিয়ে বের হয়েছে। পরে শিক্ষার্থীদের অভিভাবকগন প্রতিশ্রæতি দেন, এবারের মতো তাদেরকে ছেড়ে দিলে ভবিষ্যতে তারা আর এরকম করবে না। ইউএনও তাদেরকে এবারের মতো শাস্তি হিসেবে আগামী ৭দিনের মধ্যে প্রত্যেকে অভিভাবকসহ ২০০টি করে গাছের চারা রোপন করার শর্তে ছেড়ে দেওয়া হয়।পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন বলেন, বিদ্যালয়ের দশম শ্রেণির ওই চার শিক্ষার্থী বিদ্যালয়ের বাউন্ডারি টপকে পালিয়ে বাইরে ঘুরতে ছিল। ইউএনও মহোদয়ের চোখে ধরা পড়লে পরবর্তীতে ওই চার শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে আনা হয়। পরে ইউএনও স্যার ওই শাস্তি আরোপ করেন। তিনি আরও বলেন, আমরা নিজেরাও এখন অনেকটা অসহায় হয়ে পড়ছি। শিক্ষার্থীদের বেশি শাসন করতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হয়। তবে আমরা সার্বক্ষনিক চেষ্টা করছি তাদেরকে সঠিক পথে রাখতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার এমন অনেক নজির আছে। গত ২১ জুন বিদ্যালয় পরিদর্শনে গেলে ১৩১ জনের মতো শিক্ষার্থীর অনুপস্থিত পাওয়া যায়। বিষয়টি নিয়ে ২৩ জুন অভিভাবকদের ডেকে সমাবেশ করা হয়। এরপর আজ আবারও এমন দৃশ্য ধরা পড়লো। প্রথমবার হওয়ায় সামান্য এই শাস্তি দেয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে।

অনলাইন জরিপ অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

রাজবাড়ীতে ৩২ বছর পর আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

গোয়ালন্দে ছয় মামলার আসামি, ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি চলবে না - সংস্কৃতি প্রতিমন্ত্রী মাহমুদ

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার

১০

বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবি

জনপ্রিয় সব খবর

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মার চরে আটকা যাত্রীবাহি লঞ্চ, মধ্যরাতে যাত্রীদের উদ্ধার

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

১০

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

সর্বশেষ সব খবর

 বানিজ্য বানিজ্য

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিষ্ফোরণে মারাত্মক দগ্ধ দুই শ্রমিক ঘটনার চারদিন পর মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (২৪) ও শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা ও রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়ার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) মারা যান। এরমধ্যে সোহেল রানার শরীরের অন্তত ৬০ ভাগ এবং শাওনের প্রায় ৭০ ভাগ ঝলসে গিয়েছিল। সুরতহাল ও ময়না তদন্ত শেষে দাফনের জন্য সোমবার রাতে তাঁদের মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথ পাড়ায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানে ফার্নেস অয়েল, বø্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) কারখানা শ্রমিকেরা বয়লারে পুরাতন টায়ার পোড়ানোর কাজ করছিল। ওইদিন সকাল ১০টার দিকে বয়লার বিষ্ফোরিত হলে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী মারাত্মক আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সহায়তায় পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করেন। ইতোমধ্যে কারখানার লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে কারাখানা গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোয়া আর দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন। বাতাসে কালো ধোঁয়ায় বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসল নষ্ট হওয়ায় এলাকাবাসী অভিযোগ করলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী ঠিকমতো খাবারও গ্রহণ করতে পারতো না। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিককে বাঁচাতে তাঁরা সর্বোচ্চমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তারপরও শ্রমিকদের বাঁচানো গেল না। তিনি দাবি করেন, “কারখানায় বয়লার বিষ্ফোরণ ঘটেনি। বয়লারের ভেতরের অতিরিক্ত গরম গ্যাস বের হয়ে দুই শ্রমিক দগ্ধ হন। শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিজেদের অসাবধানতার জন্য দুই শ্রমিক আহত হন। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তাও দেয়া হবে।”  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানা থেকে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে তারা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে আসবেন। মামলা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এলাকাবাসী কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা শর্ত ভঙ্গের অভিযোগ ছিল। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানতে পেরেছেন। কারখানা বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরসহ উর্দ্বোতন কর্র্র্তৃপক্ষকে তিনি লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকেরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলে জানান।

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রাণী বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে প্রকাশ্যে নিলামে ৩৬ হাজার বিক্রি হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী বাগাড়টি কিনে এক ইটালী প্রবাসীর কাছে ৩৮ হাজার টাকায় বিক্রি করেন। বাগাড়টি রোববার ভোররাতের দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনার দৌলতদিয়া চর করনেশনা এলাকার জেলে নিয়ামত হালদারের ফাশন জালে ধরা পড়ে। এছাড়া জেলেদের জালে ধরা পড়া পদ্মা নদীর প্রায় ১১ কেজি ওজনের ৬টি ইলিশ মাছ ৪৬ হাজার টাকায় স্থানীয় ওই একই ব্যবসায়ী কিনেন। পরে ইটালী প্রবাসী একই ব্যক্তি ইলিশ মাছগুলোও ৪৭ হাজার টাকায় কিনে নেন। স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীরা জানান, রোববার ভোররাতে নদীতে স্থানীয়দের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা মাছ শিকারে নামেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে নিয়ামত হালদার মাছ শিকারে বের হন। পদ্মা ও যমুনা নদীর মোহনায় দৌলতদিয়া চর করনেশনা এলাকায় ফাশন (বড় ফাঁশওয়ালা) জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। ভোরের দিকে জালে বড় ধরনের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই দেখেন মহাবিপন্ন বাগাড় মাছ। বিক্রির জন্য আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজার আনুখার আড়তে ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি ১০০ গ্রাম। পরে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কিনেন।  দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে বাগাড়টি নিলামে তুললে আমিও অংশ নেই। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় কিনেন। বাগাড়টি কিনে তিনি নিজের ফেসবুকে ভিডিও আপলোড করেন। ভিডিওটি দেখে গোপালগঞ্জের বাসিন্দা ইটালী প্রবাসী আবু সায়েম ফোন করে মাছটি কেনার আগ্রহ প্রকাশ করে। পরে কেজি প্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ৩৮ হাজার টাকায় বিক্রি করেন।এদিকে পদ্মা নদীর জেলেদের জালে ধরা পড়া ৬টি ইলিশ বিক্রির জন্য আনা হয় দৌলতদিয়া ঘাট মাছ বাজারের রেজাউল মÐল ও দেলোয়ার সরদারের আড়তে। এ সময় রেজাউল মÐলের আড়ত থেকে প্রায় ৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ দুটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে এবং দেলোয়ার সরদারের আড়ত ঘর থেকে প্রায় ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের আরও চারটি ইলিশ ৪ হাজার ১০০ টাকা কেজি দরে ৬টি ইলিশ মোট ৪৬ হাজার টাকায় কিনেন শাহজাহান শেখ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইনকে উপেক্ষা করে রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাগাড় শিকার এবং নিলামে বিক্রি অব্যাহত আছে। বিশেষ করে দৌলতদিয়া ঘাট বাজারে প্রতিদিন সকালে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে মহাবিপন্ন প্রাণী বাগাড় বিক্রি হচ্ছে। শাহজাহান শেখ বলেন, বাগাড়টির পাশাপাশি ইলিশ মাছ ৬টি ওই ইটালী প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৭ হাজার টাকায় কিনেন। পরে সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে বাগাড় এবং ইলিশ ৬টি গোপালগঞ্জ পাঠানো হয়।

অবশেষে অসুস্থ হনুমানটি উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী থেকে খুলনায় নেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ অবশেষে ব্যথার যন্ত্রণায় কাতর অসুস্থ্য হনুমানটির চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা বন কর্মকর্তার কার্যালয় থেকে খুলনা বন্যপ্রাণি পুনর্বাসন ও সংরক্ষণ অধিদপ্তরের লোকজন এসে হনুমানটি নিয়ে যায়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বিষয়টি নিশ্চিত করেন। পাংশা উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক জানান, শুক্রবার (১৯ জুন) দুপুর বারোটার দিকে খুলনা বন্য প্রাণি পুর্নবাসন ও সংরক্ষণ বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাঈল হোসাইনের নেতৃত্বে চার সদস্যের একটি দল পাংশা আসেন। তারা হনুমানটি তাঁদের নিজস্ব খাঁচায় বন্দি করে তাঁদের নিজস্ব পিকআপ গাড়িতে করে দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা করেন। হনুমানটি খুলনায় নেয়ার পর নিজস্ব তত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ছেড়ে দেওয়ার কথা রয়েছে।   এর আগে হনুমানটি মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা শহরের বেসরকারি ক্লিনিক হামিদা মেডিক্যাল সেন্টারে নিজেই চিকিৎসার জন্য হাজির হয়। ক্লিনিকে চিকিৎসা নিতে আসা লোকজনকে নিজের অসুস্থতার বিষয়টি বোঝানোর চেষ্টা করে। একটি প্রাণীর এমন আচরণে সবাই বিষ্মিত হন। খবর পেয়ে বনবিভাগ হনুমানটি উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেয়।প্রতক্ষদর্শী কয়েকজন বলেন, হামিদা মেডিক্যাল সেন্টারে সাধারণ রোগীদের বসার বেঞ্চে হনুমানটি এসে মাথা নিচু করে বসে পড়ে। এ সময় সেখানে আসা রোগী ও মেডিক্যাল সেন্টারের লোকজন হনুমানের চারপাশে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি ধারণ করেন। কেউ কেউ কলা-বিস্কুট খেতে দেন। অসুস্থ হনুমানটি কখনো মাথা নিচু করে, কখনো বেঞ্চে শুয়ে পড়ে। মাঝেমধ্যে ডান হাতের আঘাতের ক্ষতচিহৃ দেখানোর চেষ্টা করে।ক্লিনিকের পরিচালক আরিফুল ইসলাম জানান, দুই দিন আগে হনুমানটি এসে হাত দিয়ে নিজের আঘাত দেখাচ্ছিল। সেখানে কয়েকটি সেলাই দেওয়া ছিল। পরে জানতে পারেন, পাংশার হাবাসপুর এলাকার এক তাল বিক্রেতা ধারালো অস্ত্র দিয়ে হনুমানটিকে কোপ দিয়েছিলেন। প্রথমে ওই দিন সকালে একবার এসে প্রায় ১০ মিনিট অপেক্ষার পর চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে হনুমানটি আবার তাদের ক্লিনিকে আসে। তাঁদের এখানে প্রাণীদের চিকিৎসক না থাকায় চিকিৎসা দিতে পারেননি, তবে তারা বনবিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগককে জানান।   উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, মঙ্গলবার দুপুরে জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জরুরি ফোন পেয়ে তাঁরা ওই ক্লিনিকে যান। এ সময় হনুমানটির অবস্থা দেখে তাঁদের মনে হয়েছে, তার হাতে থাকা আগের ক্ষতস্থানে ইনফেকশন হয়েছে। অনেক কষ্টে দুটি ইনজেকশন দেওয়ার পর বনবিভাগের কাছে ব্যবস্থাপত্র দিয়ে আসেন। তাঁরা সাধারণত গরু-ছাগলের চিকিৎসা দেন। এ ধরনের বন্য প্রাণীর চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা তাঁদের নেই, তবে হনুমানটি আগের থেকে অনেকটা সুস্থ। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, হনুমানটি কয়েকদিন আগে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। বাহাদুরপুর এলাকার এক ব্যক্তির সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা পায়। কিছুদিন পর ক্ষতস্থানে হয়তো ব্যাথার যন্ত্রণা বাড়ায় ক্লিনিকে আসে। স্থানীয় বনবিভাগের সহযোগিতায় প্রাণিসম্পদ বিভাগ প্রাথমিক চিকিৎসা দিলেও উন্নত চিকিৎসার জন্য খুলনা বন্যপ্রাণি পুনর্বাসন ও সংরক্ষণ বিভাগে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের সাথে কথা হলে আজ শুক্রবার দুপুরে তাদের একটি দল হনুমানটি খুলনা নিয়ে যায়। চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর সুবিধাজনক স্থানে ছেড়ে দিবেন বলে জানিয়েছেন।

ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ বৃহত্তর ফরিদপুরের পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর পক্ষ থেকে অজোপাডিকো'তে প্রথমবারের মতো ১২ দফা দাবি সম্বলিত শিল্প বিরোধ উত্থাপন সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ওজোপাডিকো গোয়ালচামটস্থ হলরুমে এ শিল্প বিরোধ উত্থাপন করা হয়। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি খন্দকার আব্দুল আউয়াল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন। এ সময় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ কেন্দ্র কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শেখ নাজিম, শরীয়তপুর জেলা কমিটির সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, রাজবাড়ী জেলা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন, মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিল্প বিরোধ উত্থাপন সভায় বক্তারা বলেন, ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিঃ গঠিত হওয়ার পর থেকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের  বিভিন্ন সমস্যা পুঞ্জিভূত হয়ে আছে। যা সমাধানের কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিমান হয় যে, ওজোপাডিকো-তে শিল্প বিরোধ বিদ্যমান রয়েছে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালক, শ্রম অধিদপ্তর কর্তৃক ঘোষিত দর-কষাকষি প্রতিনিধি -সিবিএ হিসেবে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ কর্তৃক এতদসঙ্গে সংযুক্ত ১২ দফা শিল্প বিরোধ উত্থাপন করেছি । বক্তারা আরো বলেন, যেহেতু জুন কালেকশনের মাস আমরা কোন কাজের ক্ষতি না করে যাদের কোন ডিউটি নেই তারাই শুধু আজকের এই শিল্প বিরোধ আলোচনায় অংশগ্রহণ করেছে। যাদের ডিউটি আছে তারা তাদের কাজ করবে পরবর্তীতে আমাদের মেসেজগুলো তাদের আমরা পৌঁছে দিব। অর্থাৎ আমরা প্রশাসনের কাজের কোন ক্ষতি না করে আমরা সকলে মিলে এই শিল্প বিরোধ নিয়ে আলোচনায় বসেছি। আমরা মনে করি দ্বি-পক্ষীয় ও ত্রি-পক্ষীয় আলোচনা সভার মাধ্যমে শিল্প বিরোধের সকল সমস্যা নিষ্পত্তি করা সম্ভব হবে।

জাতীয়

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিষ্ফোরণে মারাত্মক দগ্ধ দুই শ্রমিক ঘটনার চারদিন পর মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (২৪) ও শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা ও রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়ার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) মারা যান। এরমধ্যে সোহেল রানার শরীরের অন্তত ৬০ ভাগ এবং শাওনের প্রায় ৭০ ভাগ ঝলসে গিয়েছিল। সুরতহাল ও ময়না তদন্ত শেষে দাফনের জন্য সোমবার রাতে তাঁদের মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথ পাড়ায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানে ফার্নেস অয়েল, বø্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) কারখানা শ্রমিকেরা বয়লারে পুরাতন টায়ার পোড়ানোর কাজ করছিল। ওইদিন সকাল ১০টার দিকে বয়লার বিষ্ফোরিত হলে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী মারাত্মক আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সহায়তায় পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করেন। ইতোমধ্যে কারখানার লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে কারাখানা গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোয়া আর দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন। বাতাসে কালো ধোঁয়ায় বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসল নষ্ট হওয়ায় এলাকাবাসী অভিযোগ করলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী ঠিকমতো খাবারও গ্রহণ করতে পারতো না। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিককে বাঁচাতে তাঁরা সর্বোচ্চমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তারপরও শ্রমিকদের বাঁচানো গেল না। তিনি দাবি করেন, “কারখানায় বয়লার বিষ্ফোরণ ঘটেনি। বয়লারের ভেতরের অতিরিক্ত গরম গ্যাস বের হয়ে দুই শ্রমিক দগ্ধ হন। শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিজেদের অসাবধানতার জন্য দুই শ্রমিক আহত হন। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তাও দেয়া হবে।”  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানা থেকে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে তারা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে আসবেন। মামলা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এলাকাবাসী কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা শর্ত ভঙ্গের অভিযোগ ছিল। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানতে পেরেছেন। কারখানা বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরসহ উর্দ্বোতন কর্র্র্তৃপক্ষকে তিনি লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকেরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলে জানান।

২০ ঘন্টা আগে

 বিশ্ব বিশ্ব

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভালো বেতনে কোম্পানির চাকুরির কথা বলে দালালের খপ্পরে পড়ে পাচার হয়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে মানবতের জীবন যাপন করছেন আলী হাসান সোহেল (৪২) সহ কয়েক যুবক। প্রায় দেড় মাস পর পরিবারের সাথে যোগাযোগ হলে তাঁর কষ্টের কথা জানতে পারেন পরিবার। ড্রোনের আঘাতে আহত হয়ে একটি চিকিৎসাকেন্দ্র থেকে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার (কুমড়াকান্দি) আবদুল হকের ছেলে। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় আলী হাসানকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। সাথে দালালের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেলসহ আরও তিনটি পরিবার গত ১৯ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।  অভিযোগ থেকে জানা যায়, আলী হাসান সোহেল সহ গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর পাড়া ঘোসেরচর গ্রামের পলাশ শেখ, দারুলি কুরআন ফকিরবাড়ীর রনি ও বলাকইর এলাকার সৌরভ মোল্লা রাশিয়া যাওয়ার জন্য ঢাকার মালিবাগ এলাকার জাবেল-ই-নূর ইন্টারন্যাশনার লিমিটেড এজেন্সির মাধ্যমে গ্রæপের এই ৪ জনের কাছ থেকে ৭ লাখ টাকা করে ২৮ লাখ টাকা, পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র জমা নেয়। পরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৭ মে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়া পাঠায়। রাশিয়ার একজন নারী প্রতিনিধি তাদরেকে বিমানবন্দর থেকে রাশিয়া নিয়ে যায়। রাশিয়া বিমাবন্দরে পৌঁছানোর পর রিক্রুটিং এজেন্সির পাঠানো ৩০ জনের দলকে হোটেলে রেখে তিনদিন পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। চুলকাটা, পোশাক পরিধানসহ সেনাবাহিনীর যাবতীয় কার্যক্রম করে। তাদের চারজনকেও সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ প্রদান করে ভারি অস্ত্র (একে-৪৭) হস্তান্তর করেন। কয়েকদিন পর একটু সুযোগ পেয়ে পরিবারের কাছে মুঠোফোনে এসএমএস ও ভয়েসের মাধ্যমে জানায়, তাদের ৩০ জনের প্রত্যেককে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ লাখ ৭৫ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে। অভিযোগপত্রে গোপালগঞ্জ পলাশ শেখের বাবা জামিল শেখ বলেন, বিষয়টি জানার পর জাবেল-ই-নূর এজেন্সির সাথে যোগাযোগ করে কেন প্রতারণা করা হয়েছে জানতে চাইলে কোন কর্ণপাত করেনি। আমাদের সন্তানদের রাশিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণসহ পোশাক পরিহিত ছবি দেখালেও এজেন্সি কর্তৃপক্ষ অস্বীকার করে এ বিষয়ে যোগাযোগ না করতে ভয়ভীতি দেখায়। এজেন্সির সাথে চুক্তিপত্র অনুযায়ী চারজনের কোম্পানির কাজের কথা বলে নেয়া হয়েছিল, সে কাজ দিতে না পারলে দেশে ফেরত পাঠানোর কথা। তাই আমাদের ২৮ লাখ টাকা, ক্ষতিপূরণসহ স্বশরীরে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। আলী হাসান সোহেলের বৃদ্ধ আবদুল হক বলেন, সোহেল এলাকায় অটোরিক্সা চালিয়ে সংসার সামলাতো। এক বছর আগে ভাতিজা আকাশের মাধ্যমে তাঁর নিকট আত্মীয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার ইমরান হোসেন ভালো বেতনে রাশিয়ায় কোম্পানীর চাকুরির প্রস্তাব দেন। ইমরানের সঙ্গে যোগাযোগ করলে ৮ লাখ টাকায় রাশিয়া পাঠানোর কথা বললেও সাত লাখ টাকায় পাঠাতে রাজি হয়। ৬০ হাজার টাকা দিয়ে চুক্তি করে চার মাসে চার লাখ টাকা পরিশোধ করেন। সর্বশেষ গত ১ মে বাকি তিন লাখ টাকা পরিশোধ করলে ৭ মে তাকে রাশিয়ায় পাঠায়। সমস্ত টাকাই ধারদেনা করে তাদেরকে দেওয়া হয়।  আবদুল হক বলেন, সোহেলের সাথে ভাতিজা আকাশসহ বোয়ালমারীর আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল। অথচ তারা কেউ না গিয়ে ৭ মে ৩০ জনের দলের সঙ্গে আমার ছেলেকে কোম্পানির চাকুরীর কথা বলে পাঠায়। দুই বছরের কাজ শেষে আবার দেশে ফিরবে। এমনকি বিমানবন্দের আমাদের যেতে দেওয়া হয়নি। রাশিয়ায় যাওয়ার দেড় মাস পর একদিন ফোন করলে জানতে পারি, তাদের যুদ্ধ করতে রাশিয়া থেকে ইউক্রেন পাঠানো হয়েছে। বর্তমানে একটি অস্থাীয় চিকিৎসা ক্যাম্পে আহত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানদের বাঁচান।আলী হাসান সোহেলের স্ত্রী আকলিমা খাতুন বলেন, “আমার স্বামী রাশিয়া যাবার পর যোগাযোগ করতে পারিনি, খোঁজও নিতে পারিনি। কয়েকদিন পর একদিন ফোন করে জানায়, তাদেরকে যুদ্ধক্ষেত্রে ভাড়া করা সেনাবাহিনীর সাথে পাঠানো হচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। প্রায় দেড় মাস পর হঠাৎ একদিন ফোন করলে দেখি তার চেহারা আর আগের মতো নেই। চুল-দাঁড়ি বড়, হাত ব্যাÐেজ করা, কানে তুলা পড়া। একটি তাবুর ভিতর থেকে কান্না করছেন আর বাঁচানোর আকুতি জানাচ্ছেন।” আকলিমা বলেন, আমরা সমস্ত টাকা ধার দেনা হয়ে দালাল ইমরানের মাধ্যমে এজেন্সি জাবেল-ই-নূর ইন্টারন্যাশনালকে দিয়েছি। অথচ এ পর্যন্ত এক টাকা পাঠাতে পারেনি। বৃদ্ধ অসুস্থ্য শ্বশুর-শ্বাশুড়ি, তিন সন্তান, দাদি শ্বাশুড়িসহ ৭-৮ জনের সংসার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে ছিলেন। কিভাবে পরিবারটি চলবে কোন কুল কিনারা খুঁজে পাচ্ছিনা। আমার স্বামীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমার স্বামীকে বাঁচান। আলী হাসান সোহেলের বৃদ্ধ মা আনজিলা বেগম আহাজারি করে বলেন, “আমি কিচ্ছুই চায়না, শুধু আমার ছেলেকে চাই। সেখানে ওদের ওপর অনেক নির্যাতন করা হচ্ছে। তিনবেলা খাবার দেয়না। আমার সোহেলের তিনটা বাচ্চা এতিম হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার ছেলেকে আমার কাছে এনে দিন।”স্থানীয় কুমড়াকান্দি গ্রামের শামসুল হক, আলাউদ্দিন খান, ইবাদ আলী শিকদার সহ কয়েকজন জানান, দালালের খপ্পড়ে পড়ে সোহেলের পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সোহেল। তাদেরকে সুস্থ্য শরীরে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।  ইউক্রেনের একটি চিকিৎসা শিবির থেকে আহত আলী হাসান সোহেল দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, “আমাদের রাশিয়ার ৬০ হাজার রুবল (বাংলাদেশী ৯০ হাজারের বেশি) বেতনে কোম্পানীর কাজের কথা বলে নেয়ার কথা। কিন্তু রাশিয়া বিমানবন্দরে নামার পরই আমাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কয়েকদিন প্রশিক্ষণ দিয়ে হাতে অস্ত্র ধরিয়ে তাদের গাড়িতে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে আমাদের নামানো হয়। ৩০ জনকে আনা হলেও ১৬ জন এবং ১৪ জনের দুটি দলে ভাগ করে আমাকে ১৬ জনের দলে পাঠায়। রাশিয়ান সেনাসদস্যরা ক্যাম্পে অবস্থান করে আমাদের ভাড়া করা সেনাদের অগ্রভাগে পাঠিয়ে রাস্তার কোথায় মাইন পোতা বা ড্রোন আছে কি না দেখতে হতো। আর রাশিয়ান সেনারা ক্যাম্পে বসে ড্রোনের মাধ্যমে নজরদারি করতো। ড্রোন ও মাইনের আঘাতে অনেক হতাহত হচ্ছে আমাদের সাথে থাকা ১২জনের কোন খোঁজ পাচ্ছি না, সম্ভবত বেঁচে নেই। আমরা চারজনের মধ্যে ১৩ জুন আমিসহ গোপালগঞ্জের রাসেল শেখ আহত হয়ে চিকিৎসাশিবিরে আসি। ১৫ জুন অন্যের থেকে মোবাইলফোন নিয়ে বাড়িতে তাদের দুর্দাশার কথা জানায়। তিনদিন আগে ঝিনাইদহর রাজন নামের আরেকজন এসেছে। কেউ এককানে শুনতে পাচ্ছি না, হাত জখম হয়েছে। আমাদের যে খাবার দেয় তা খাওয়া যায়না। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হয়। আবারও যুদ্ধক্ষেত্রে নিয়ে যাবে বলে তাগিত দিচ্ছে। আমাদের বাঁচান, আমরা বাঁচতে চাই। দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এখান থেকে উদ্ধার করে দেশে নেয়ার ব্যবস্থা করুন।”এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

২১ ঘন্টা আগে

 রাজনীতি রাজনীতি

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভালো বেতনে কোম্পানির চাকুরির কথা বলে দালালের খপ্পরে পড়ে পাচার হয়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে মানবতের জীবন যাপন করছেন আলী হাসান সোহেল (৪২) সহ কয়েক যুবক। প্রায় দেড় মাস পর পরিবারের সাথে যোগাযোগ হলে তাঁর কষ্টের কথা জানতে পারেন পরিবার। ড্রোনের আঘাতে আহত হয়ে একটি চিকিৎসাকেন্দ্র থেকে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার (কুমড়াকান্দি) আবদুল হকের ছেলে। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় আলী হাসানকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। সাথে দালালের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেলসহ আরও তিনটি পরিবার গত ১৯ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।  অভিযোগ থেকে জানা যায়, আলী হাসান সোহেল সহ গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর পাড়া ঘোসেরচর গ্রামের পলাশ শেখ, দারুলি কুরআন ফকিরবাড়ীর রনি ও বলাকইর এলাকার সৌরভ মোল্লা রাশিয়া যাওয়ার জন্য ঢাকার মালিবাগ এলাকার জাবেল-ই-নূর ইন্টারন্যাশনার লিমিটেড এজেন্সির মাধ্যমে গ্রæপের এই ৪ জনের কাছ থেকে ৭ লাখ টাকা করে ২৮ লাখ টাকা, পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র জমা নেয়। পরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৭ মে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়া পাঠায়। রাশিয়ার একজন নারী প্রতিনিধি তাদরেকে বিমানবন্দর থেকে রাশিয়া নিয়ে যায়। রাশিয়া বিমাবন্দরে পৌঁছানোর পর রিক্রুটিং এজেন্সির পাঠানো ৩০ জনের দলকে হোটেলে রেখে তিনদিন পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। চুলকাটা, পোশাক পরিধানসহ সেনাবাহিনীর যাবতীয় কার্যক্রম করে। তাদের চারজনকেও সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ প্রদান করে ভারি অস্ত্র (একে-৪৭) হস্তান্তর করেন। কয়েকদিন পর একটু সুযোগ পেয়ে পরিবারের কাছে মুঠোফোনে এসএমএস ও ভয়েসের মাধ্যমে জানায়, তাদের ৩০ জনের প্রত্যেককে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ লাখ ৭৫ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে। অভিযোগপত্রে গোপালগঞ্জ পলাশ শেখের বাবা জামিল শেখ বলেন, বিষয়টি জানার পর জাবেল-ই-নূর এজেন্সির সাথে যোগাযোগ করে কেন প্রতারণা করা হয়েছে জানতে চাইলে কোন কর্ণপাত করেনি। আমাদের সন্তানদের রাশিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণসহ পোশাক পরিহিত ছবি দেখালেও এজেন্সি কর্তৃপক্ষ অস্বীকার করে এ বিষয়ে যোগাযোগ না করতে ভয়ভীতি দেখায়। এজেন্সির সাথে চুক্তিপত্র অনুযায়ী চারজনের কোম্পানির কাজের কথা বলে নেয়া হয়েছিল, সে কাজ দিতে না পারলে দেশে ফেরত পাঠানোর কথা। তাই আমাদের ২৮ লাখ টাকা, ক্ষতিপূরণসহ স্বশরীরে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। আলী হাসান সোহেলের বৃদ্ধ আবদুল হক বলেন, সোহেল এলাকায় অটোরিক্সা চালিয়ে সংসার সামলাতো। এক বছর আগে ভাতিজা আকাশের মাধ্যমে তাঁর নিকট আত্মীয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার ইমরান হোসেন ভালো বেতনে রাশিয়ায় কোম্পানীর চাকুরির প্রস্তাব দেন। ইমরানের সঙ্গে যোগাযোগ করলে ৮ লাখ টাকায় রাশিয়া পাঠানোর কথা বললেও সাত লাখ টাকায় পাঠাতে রাজি হয়। ৬০ হাজার টাকা দিয়ে চুক্তি করে চার মাসে চার লাখ টাকা পরিশোধ করেন। সর্বশেষ গত ১ মে বাকি তিন লাখ টাকা পরিশোধ করলে ৭ মে তাকে রাশিয়ায় পাঠায়। সমস্ত টাকাই ধারদেনা করে তাদেরকে দেওয়া হয়।  আবদুল হক বলেন, সোহেলের সাথে ভাতিজা আকাশসহ বোয়ালমারীর আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল। অথচ তারা কেউ না গিয়ে ৭ মে ৩০ জনের দলের সঙ্গে আমার ছেলেকে কোম্পানির চাকুরীর কথা বলে পাঠায়। দুই বছরের কাজ শেষে আবার দেশে ফিরবে। এমনকি বিমানবন্দের আমাদের যেতে দেওয়া হয়নি। রাশিয়ায় যাওয়ার দেড় মাস পর একদিন ফোন করলে জানতে পারি, তাদের যুদ্ধ করতে রাশিয়া থেকে ইউক্রেন পাঠানো হয়েছে। বর্তমানে একটি অস্থাীয় চিকিৎসা ক্যাম্পে আহত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানদের বাঁচান।আলী হাসান সোহেলের স্ত্রী আকলিমা খাতুন বলেন, “আমার স্বামী রাশিয়া যাবার পর যোগাযোগ করতে পারিনি, খোঁজও নিতে পারিনি। কয়েকদিন পর একদিন ফোন করে জানায়, তাদেরকে যুদ্ধক্ষেত্রে ভাড়া করা সেনাবাহিনীর সাথে পাঠানো হচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। প্রায় দেড় মাস পর হঠাৎ একদিন ফোন করলে দেখি তার চেহারা আর আগের মতো নেই। চুল-দাঁড়ি বড়, হাত ব্যাÐেজ করা, কানে তুলা পড়া। একটি তাবুর ভিতর থেকে কান্না করছেন আর বাঁচানোর আকুতি জানাচ্ছেন।” আকলিমা বলেন, আমরা সমস্ত টাকা ধার দেনা হয়ে দালাল ইমরানের মাধ্যমে এজেন্সি জাবেল-ই-নূর ইন্টারন্যাশনালকে দিয়েছি। অথচ এ পর্যন্ত এক টাকা পাঠাতে পারেনি। বৃদ্ধ অসুস্থ্য শ্বশুর-শ্বাশুড়ি, তিন সন্তান, দাদি শ্বাশুড়িসহ ৭-৮ জনের সংসার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে ছিলেন। কিভাবে পরিবারটি চলবে কোন কুল কিনারা খুঁজে পাচ্ছিনা। আমার স্বামীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমার স্বামীকে বাঁচান। আলী হাসান সোহেলের বৃদ্ধ মা আনজিলা বেগম আহাজারি করে বলেন, “আমি কিচ্ছুই চায়না, শুধু আমার ছেলেকে চাই। সেখানে ওদের ওপর অনেক নির্যাতন করা হচ্ছে। তিনবেলা খাবার দেয়না। আমার সোহেলের তিনটা বাচ্চা এতিম হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার ছেলেকে আমার কাছে এনে দিন।”স্থানীয় কুমড়াকান্দি গ্রামের শামসুল হক, আলাউদ্দিন খান, ইবাদ আলী শিকদার সহ কয়েকজন জানান, দালালের খপ্পড়ে পড়ে সোহেলের পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সোহেল। তাদেরকে সুস্থ্য শরীরে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।  ইউক্রেনের একটি চিকিৎসা শিবির থেকে আহত আলী হাসান সোহেল দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, “আমাদের রাশিয়ার ৬০ হাজার রুবল (বাংলাদেশী ৯০ হাজারের বেশি) বেতনে কোম্পানীর কাজের কথা বলে নেয়ার কথা। কিন্তু রাশিয়া বিমানবন্দরে নামার পরই আমাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কয়েকদিন প্রশিক্ষণ দিয়ে হাতে অস্ত্র ধরিয়ে তাদের গাড়িতে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে আমাদের নামানো হয়। ৩০ জনকে আনা হলেও ১৬ জন এবং ১৪ জনের দুটি দলে ভাগ করে আমাকে ১৬ জনের দলে পাঠায়। রাশিয়ান সেনাসদস্যরা ক্যাম্পে অবস্থান করে আমাদের ভাড়া করা সেনাদের অগ্রভাগে পাঠিয়ে রাস্তার কোথায় মাইন পোতা বা ড্রোন আছে কি না দেখতে হতো। আর রাশিয়ান সেনারা ক্যাম্পে বসে ড্রোনের মাধ্যমে নজরদারি করতো। ড্রোন ও মাইনের আঘাতে অনেক হতাহত হচ্ছে আমাদের সাথে থাকা ১২জনের কোন খোঁজ পাচ্ছি না, সম্ভবত বেঁচে নেই। আমরা চারজনের মধ্যে ১৩ জুন আমিসহ গোপালগঞ্জের রাসেল শেখ আহত হয়ে চিকিৎসাশিবিরে আসি। ১৫ জুন অন্যের থেকে মোবাইলফোন নিয়ে বাড়িতে তাদের দুর্দাশার কথা জানায়। তিনদিন আগে ঝিনাইদহর রাজন নামের আরেকজন এসেছে। কেউ এককানে শুনতে পাচ্ছি না, হাত জখম হয়েছে। আমাদের যে খাবার দেয় তা খাওয়া যায়না। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হয়। আবারও যুদ্ধক্ষেত্রে নিয়ে যাবে বলে তাগিত দিচ্ছে। আমাদের বাঁচান, আমরা বাঁচতে চাই। দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এখান থেকে উদ্ধার করে দেশে নেয়ার ব্যবস্থা করুন।”এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-১০-এর ফরিদপুর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। এর আগে এই ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ আরও ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তিনি জানান, গত শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন এবং তাকে আটক করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিকালে ফয়সালের সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। এতে ফয়সাল সহ এজাহার নামীয় দুইজন এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়া ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ বিভিন্ন ধারায় রুজু করা হয়।মামলার তদন্তের স্বার্থে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।মেজর ফারহান মাহমুদ মোক্তাদা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি ফয়সালকে বেলা ১২টার দিকে থানায় সোপর্দ করলে পরক্ষণেই তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। এই মামলায় এর আগে পুলিশ আরও ৬জনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ীর পদ্মার চরে আটকা যাত্রীবাহি লঞ্চ, মধ্যরাতে যাত্রীদের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া লঞ্চ ‘এমভি বৌয়ালী’ দিক হারিয়ে চরে আটকে যায়। পরে লঞ্চের এক যাত্রীর ৯৯৯ -এ ফোন পেয়ে নৌপুলিশ প্রায় চার ঘন্টা পর মধ্যরাতে লঞ্চ যাত্রীদের উদ্ধার করে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের অদূরে কুশাহাটা এলাকা থেকে যাত্রীদের উদ্ধার করে ঘাটে পৌছানো হয়।  জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এমভি বৌয়ালী। ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে টের না পেয়ে দিক হারিয়ে ফেলে লঞ্চ মাষ্টার। ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুশাহাটা নামক এলাকার পদ্মার চরে লঞ্চ আটকা পড়ে। এ সময় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। লঞ্চ মাষ্টার ও ষ্টাফরা নিজে থেকে অনেক চেষ্টা করেও পদ্মার চর থেকে সরাতে পারেনি। এ সময় বিপদ আসন্ন ভেবে আতঙ্কিত এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশের দল একটি স্পীডবোট নিয়ে লঞ্চটির কাছে পৌঁছে। এছাড়া বিআইডব্লিউটিএ ও ঘাট শ্রমিকরা লঞ্চটির কাছে পৌঁছে। এ সময় ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। পরবর্তীতে ঘাট থেকে আরেকটি লঞ্চ ‘এমভি চিসতিয়া’ ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীদের ওই লঞ্চে তোলা হয়। প্রায় চার ঘন্টা পর রাত সাড়ে ১১টার দিকে ৮৫ জন যাত্রীকে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেওয়া হয়। মধ্যরাতে যাত্রীদের উদ্ধার করা হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে যাত্রীরা রক্ষা পায়। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট টার্মিনাল সুপার ভাইজার শিমুল ইসলাম বলেন, লঞ্চটির মাষ্টার ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পদ্মা নদীর মধ্যবর্তী এলাকার একটি পদ্মার চরের সাথে গিয়ে আঘাত করে। এতে করে লঞ্চটি ওই চরে আটকে যায়। প্রথমে নিজেরাই অনেক চেষ্টা করে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘাট থেকে আরেকটি লঞ্চ নেওয়া হয়। ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীদের নিরাপদে উদ্ধারের পর লঞ্চে তুলে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেওয়া হয়। এছাড়া আজ রোববার সকালের দিকে লঞ্চটি দৌলতদিয়া ঘাটে নিয়ে আসা হয়। বর্তমানে লঞ্চটি ঘাটেই নোঙর করে রাখা হয়েছে। দৌলতদিয়া নৌপুলিশের পরিদর্শক (ওসি) ত্রীনাথ সাহা বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ থেকে ফোন পেয়ে রাতেই লঞ্চটির কাছে পৌছে যাত্রীদের নিরাপত্তা দেই। একই সাথে দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট থেকে নৌপুলিশ দুটি স্পীডবোট নিয়ে এলাকায় অবস্থান করি। পরবর্তীতে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীদের উদ্ধার করে নৌপুলিশের প্রহরায় রাত সাড়ে ১১টার দিকে আরেকটি লঞ্চের মাধ্যমে যাত্রীদের পাটুরিয়ায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

রাজবাড়ীর পদ্মার চরে আটকা যাত্রীবাহি লঞ্চ, মধ্যরাতে যাত্রীদের উদ্ধার

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

শামীম শেখ ও মঈনুল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে রঞ্জু মোল্লা ওরফে রঞ্জু মিস্ত্রি নামে এক ব্যাক্তির বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, উড়ো চিঠি ও একটি খিলিপান জব্দ করেছে পুলিশ। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্বরূপার চক এলাকার আনি মোল্লার ছেলে রন্জু মোল্লা ওরফে রঞ্জু মিস্ত্রির বাড়িতে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রন্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তারা বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় এবং একটি খোলা চিঠি রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বারান্দায় কাফনের কাপড় এবং ওই চিঠিটি দেখতে পান। ঘটনার পর হতে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় সময় পার করছি। খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেনামী ওই চিঠির শিরোনামে লেখা হয়েছে, "বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।" ভেতরে লেখা হয়েছে -"অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, ভাই-ভাবি তোমরা তোমাদের মনের মতো খাবার খেয়ে নাও। ভাই-ভাবি তোমাদের যে কোন সময় ডাক পড়তে পারে। তাই তোমাদের মনের যত ইচ্ছে আছে সব পূরন করে নাও। তোমাদের সব কুকৃত্তি ফাঁস হয়েছে। তাই তোমাদের এ দেশ ছেড়ে যেতে হবে। ভাই-ভাবি এবং তোমাদের ছেলে সন্তানকে অতি দুঃখ কষ্টে দিন পার করতে হবে। আমাদের জমিগুলো ছেড়ে দেবার ব্যবস্থা করার জন্য বলা হলো। এবং সীমানা ঠিক রাখার জন্য বলা হলো। অতএব ভাই-ভাবি এবং তোমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হবে। সময় এক বছর। ভাবি তুমি অনেক খারাপ লোক। ভালো হতে কোন টাকা পয়সা লাগেনা।" এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং চরম হুমকির বিষয়। আমরা এখন রাতে ঘুমাতেও ভয় পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত হিসেবে কাফনের কাপড় সহ চিরিকুট সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ির পাংশায় আধিপত্য বিস্তার ও জমির মাপজোখকে কেন্দ্র করে দুই ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। বুধবার নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই আক্তার মণ্ডলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ জুন সকালে জমির সীমানা মাপজোখ নিয়ে শালিস বসলে আক্তার মণ্ডলের পক্ষে হাজির হন তাঁর মামাতো ভাই পাশের পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাস। জমি মাপজোখের এক পর্যায়ে হাকিম মণ্ডল ও তাঁর লোকজন মতিয়ার বিশ্বাসকে মারধর করেন। এ ঘটনার জেরে একদিন পর ২০ জুন সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মণ্ডলের কাছে কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে তাঁকে মারধর করেন।  অভিযোগ রয়েছে, পাট্টা ও কাশবামাজাইল দুই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে সিরাজপুর হাওড় নদী। নদীর এক প্রান্তে কশবামাজাইল অপর প্রান্তে পাট্টা ইউপির যোগাযোগের জন্য রয়েছে একাধিক বাঁশের সেতু। উত্তেজনার এক পর্যায়ে ২১ জুন সকালে দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের হাকিম মণ্ডলের মানুষজন জড়ো হন। তারা নদী দিয়ে পাট্টার ঢেঁপামাজাইল গ্রামে প্রবেশের চেষ্টা করলে পথিমধ্যে মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাসসহ তাদের লোকজন বাঁধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমিন বিশ্বাস, তৌফাজ্জেল বিশ্বাসসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাস (৫৫) মারা যান। জামিন বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এ সময় ওইদিন রাত ১০টার পর থেকে শুরু করে ভোররাত পর্যন্ত দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ভয়ে এই তিন গ্রামের অধিকাংশ পরিবার পুরুষশূন্য হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জামিন বিশ্বাস নিহতের ঘটনায় বুধবার তাঁর ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক আরেকটি মামলা করবেন বলে প্রতিপক্ষের লোকজন জানিয়েছেন। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জ্বালানি তেলের দাম কমানো, গাড়ি ভাড়া কমানো এবং পেঁয়াজের দাম বাড়ানোর দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করতে গত তিন দিন ধরে একাই আন্দোলন করছেন মো. নুরুল্লাহ শেখ (৪০) নামের এক ব্যক্তি। বিভিন্ন ষ্টেশন, বাজারে তিনি প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ করছেন।রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী গ্রামের বাসিন্দা নুরুল্লাহ শেখ সোমবার (২২ জুন) নিজ উপজেলা বালিয়াকান্দি উপজেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন ষ্টেশনে ষ্টেশনে প্লাকার্ড হাতে নিয়ে ব্যতিক্রমী এই বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছেন। একই সাথে তিনি একজন মুসলিম হিসেবে ভারতে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলমানদের ঘরবাড়ি, মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া, মুসলিম হত্যা, মুসলিম হওয়ার কারণে বাংলাদেশ সিমান্তে পুশইন করার প্রতিবাদে বিক্ষোভ করছেন। বুধবার বেলা ১১টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। রেলওয়ে ষ্টেশনে অবস্থানকালে নুরুল্লাহ শেখ বলেন, তিনি ব্যক্তিগতভাবে একজন মুসলমান। ফুরফুর পীর দরবার শরীফের একজন খাদেম। কিছুদিন আগে ভারতে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলমানদের প্রতি নির্যাতন সহ তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। তখন তিনি প্রতিজ্ঞা করেন, আর ঘরে বসে থাকা নয়। প্রয়োজনে একাই এর প্রতিবাদ করবেন। সেই মানসিকতা থেকে তিনি রাজপথে নামেন। এছাড়া সম্প্রতি বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহনের ভাড়াও বৃদ্ধি করা হয়। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ে। এছাড়া এই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। অথচ কৃষি প্রধান দেশের প্রধান অর্থকারী ফসল পেঁয়াজের মূল্য না পাওয়ায় অনেক স্থানে কৃষক পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছে। সরকারের প্রতি তিনি আহ্বান জানান, অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানো, গাড়ি ভাড়া কমানোর পাশাপাশি কৃষককে বাঁচাতে পেঁয়াজের দাম বাড়াতে হবে।  নুরুল্লাহ শেখ বলেন, জানিনা আমার এ প্রতিবাদ সরকারের নজরে আসবে কি না। তারপরও যতদিন না সরকারের নজরে আসবে এবং ব্যবস্থা গ্রহণ করবে ততদিন পর্যন্ত আমি একাই আমার আন্দোলন ও প্রতিবাদ জানিয়ে যাবো। প্রতিদিন বিভিন্ন বাস ও রেলওয়েষ্টেশন ও বাজার ঘুরে প্রতিবাদ জানাচ্ছেন। এভাবে তিনি সারাদেশ ঘুরে প্রতিবাদ জানানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।এ সময় পাচুরিয়া রেলওয়ে ষ্টেশনে উপস্থিত ট্রেনযাত্রী আব্দুর রহিম সহ কয়েকজন বলেন, আমরা মুসলিম হয়েও প্রতিবাদ জানাতে পারিনি। অথচ নুরুল্লাহর মতো একজন সাধারণ মানুষ ভারতের উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করছেন। এছাড়া দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন বাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কৃষক বাঁচাতে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন। আমরাও তাঁর সাথে একাত্মতা প্রকাশ করছি। এভাবেই প্রতিবাদ শুরু হওয়া দরকার।

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

 খেলা খেলা

সকল জেলার খবর

 সাহিত্য সাহিত্য

লাইফ স্টাইল

আর্কাইভ

কৃষকের জানালা

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিষ্ফোরণে মারাত্মক দগ্ধ দুই শ্রমিক ঘটনার চারদিন পর মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (২৪) ও শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা ও রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়ার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) মারা যান। এরমধ্যে সোহেল রানার শরীরের অন্তত ৬০ ভাগ এবং শাওনের প্রায় ৭০ ভাগ ঝলসে গিয়েছিল। সুরতহাল ও ময়না তদন্ত শেষে দাফনের জন্য সোমবার রাতে তাঁদের মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথ পাড়ায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানে ফার্নেস অয়েল, বø্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) কারখানা শ্রমিকেরা বয়লারে পুরাতন টায়ার পোড়ানোর কাজ করছিল। ওইদিন সকাল ১০টার দিকে বয়লার বিষ্ফোরিত হলে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী মারাত্মক আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সহায়তায় পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করেন। ইতোমধ্যে কারখানার লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে কারাখানা গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোয়া আর দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন। বাতাসে কালো ধোঁয়ায় বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসল নষ্ট হওয়ায় এলাকাবাসী অভিযোগ করলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী ঠিকমতো খাবারও গ্রহণ করতে পারতো না। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিককে বাঁচাতে তাঁরা সর্বোচ্চমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তারপরও শ্রমিকদের বাঁচানো গেল না। তিনি দাবি করেন, “কারখানায় বয়লার বিষ্ফোরণ ঘটেনি। বয়লারের ভেতরের অতিরিক্ত গরম গ্যাস বের হয়ে দুই শ্রমিক দগ্ধ হন। শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিজেদের অসাবধানতার জন্য দুই শ্রমিক আহত হন। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তাও দেয়া হবে।”  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানা থেকে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে তারা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে আসবেন। মামলা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এলাকাবাসী কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা শর্ত ভঙ্গের অভিযোগ ছিল। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানতে পেরেছেন। কারখানা বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরসহ উর্দ্বোতন কর্র্র্তৃপক্ষকে তিনি লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকেরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলে জানান।

আইন-কানুন

 বিনোদন বিনোদন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান দলকে সমর্থন

সোহাগ মিয়া, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আলাল মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে সে এলাকায় আর্জেন্টিনা ফুটবল দলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত থাকলেও এবার তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। এমন ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।সোমবার (১৫ জুন) দিবাগত রাত ৯টার দিকে হামিদ মৃধার হাট বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলাল মোল্লা তাঁর কর্মী সমর্থকদের জড়ো হন। এ সময় তিনি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে তার নতুন ইসলামী রাষ্ট্র ইরানের পক্ষে অবস্থানের কথা ঘোষণা দেন। তার এই ঘোষণার পর মুহূর্তেই তাঁর কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। একই সাথে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাজারে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবেও দেখেন।আলাল মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক ছিলাম। তবে ব্যক্তিগত চিন্তা-ভাবনা ও ধর্মীয় অনুভূতি থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি ইরান দলকে সমর্থন করব। আমি আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেব না। এজন্য দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছি।তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় যুবকদের মধ্যে কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে একজন সমর্থকের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।স্থানীয় হামিদ মৃধা হাট এরাকার আক্কাস সরদার, আব্বাস মোল্লা, জামাল হোসেন, হারুন ব্যাপারী সহ অনেকে জানান, সাধারণত ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দলের সমর্থন ছেড়ে অন্য দলের প্রতি সমর্থন জানানোর ঘটনা এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে আলাল মোল্লার এই সিদ্ধান্ত নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে।এ বিষয়ে স্থানীয় নুরুল ইসলাম, আহম্মদ আলী শেখ সহ অনেকের ভাষ্য, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন করতে পারেন। আলাল মোল্লার এই ঘোষণাও তার ব্যক্তিগত মতামত ও পছন্দেরই বহিঃপ্রকাশ।ব্যতিক্রমী এই দলবদলের ঘটনা এখন গোয়ালন্দের হামিদ মৃধার হাট সহ আশপাশের এলাকায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

গোয়ালন্দের তিন সংগ্রামী নারী পেলেন স্বপ্নকুঁড়ির সেরা পুত্রবধূ সম্মাননা স্মারক

মাঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “নারীর সম্মান, সমাজের উন্নয়ন”এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দের সংগঠন স্বপ্ন কুঁড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬” প্রদান অনুষ্ঠিত হয়েছে। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে তিনজন সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ তিন পুত্রবধূকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাতিক্রমধর্মী এমন আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত এবং আমন্ত্রিত অতিথিগন সবাই মুগ্ধ হন। সোমবার (৮ জুন) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিন্নধর্মী এ আয়োজনে অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই”স্লোগানধারী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা খন্দকার আব্দুল মুহিত হিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ সহ সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মণ্ডল, সদস্য নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আকিব সরদার, ফাহিম আশরাফ হিমেলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।গোয়ালন্দ উপজেলার ৪৭ জন সংগ্রামী নারীর মধ্যে সম্মাননা প্রাপ্ত তিন নারী হলেন, গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ বাজার রেলওয়ে ষ্টেশন এলাকার বাসিন্দা প্রয়াত ছাত্তার শেখ এর স্ত্রী মোছাঃ সহিতুন নেছা, গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বীপেন রায় পাড়ার প্রয়াত ইকবাল হোসেন বাবলুর স্ত্রী নাসিমা আখতার ডলি ও পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়ার মো. সেলিম মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম।বক্তারা বলেন, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং শ্বশুর-শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক মূল্যবোধ চর্চার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে নির্বাচিত তিন জন নারীর মাঝে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬”হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক মূল্যবোধ ও পারিবারিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর; বাড়িওয়ালাকে কুপিয়ে জখম

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ দেশের বৃহত্তর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট ও এক বাড়িয়ালাকে কুপিয়ে জখম করেছে।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যৌনপল্লী ও পার্শ্ববর্তী সামসু মাস্টারপাড়ায় পৃথক হামলা হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হলেও পুলিশ রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে যৌনপল্লী এলাকায় আতঙ্ক বিরাজ  করছে।  আহত বাড়ীয়ালার নাম ইয়াকুব আলী পাল (৪০)। সে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদ পালের ছোট ভাই। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কোপালে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়। আরেকটি আঙ্গুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় তাকে সাভার এমাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পল্লীর ভিতর একটি দ্বিতল ভবনের ছাদে দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে হুমায়ুনের ফাস্টফুডের দোকান ও জলসা ঘর রয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জলসা ঘরে অবস্থান করছিল ইয়াকুব পাল। এ সময় ইয়াকুবের সাথে হুমায়ুন ও সহকারি তুহিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় হুমায়ুন তার স্ত্রীর বড় ভাই অনিক খানকে ফোন করলে অনিক কয়েকজন সাথে নিয়ে এসে ইয়াকুবকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ইয়াকুবকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।অনিক খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খানের ছোট ছেলে।এদিকে ইয়াকুবের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার লোকজন একত্রিত হয়ে হুমায়ুনের জলসা ঘর ও ফাস্টফুডের দোকান ভাঙচুর করে। এরপর পাশ্ববর্তী সামসু মাস্টার পাড়ায় হুমায়ুনের বাড়ি ভাঙচুর করে।হুমায়ুনের স্ত্রী মারুফা আক্তার জানান, দুর্বৃত্তরা আমার বাসায় প্রবেশ করলে প্রাণে বাঁচতে আমার শ্বশুর-শাশুড়ির রুমে চলে যাই। দুর্বৃত্তরা আমার ঘরে প্রবেশ করে চিৎকার করে হুমায়ূনকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। কাউকে না পেয়ে ঘরের আলমারিতে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ইয়াকুবের বড় ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাল বলেন, যৌনপল্লীতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের মেয়ে জামাই ও ছেলেরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আইয়ুব আলী খান পল্লীতে এরশাদ সিকদার হতে চাচ্ছে। আমার ভাই পল্লীতে কয়েকদিন আগে একটি বাড়ি কিনেছে। আইয়ুবের মেয়ে জামাই হুমায়ুন কয়েকদিন আগে আমার ভাইয়ের কাছে বাড়ি কেনা বাবদ চাঁদা দাবি করে। সে রাজি না হয়ে প্রতিবাদ করলে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।জানতে চাইলে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান মুঠোফোনে বলেন, আমার শ্যালক তিনতলা ভবনের ছাদে উন্নত পরিবেশে খরিদ্দারদের জন্য ফাস্টফুডের দোকান দেয়। শহীদ পালের ভাই করিম পাল আমার শ্যালকের ওই ঘরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে আমরা থানায় মামলা করেছি। অথচ আমাদের বিরুদ্ধে তারা উল্টো অভিযোগ করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় ইয়াকুবের বড় ভাই শহীদ পাল এবং হুমায়ুনের বাবা হাসেম শেখ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর; বাড়িওয়ালাকে কুপিয়ে জখম

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ‘এসো মিলি সখা প্রাণের স্পন্দনে, মিলনমেলায় হবে দেখা বিদ্যালয়ে’ শ্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা এই পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একত্রে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা সাড়ে এগারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। এ সময় সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের যোগদান করি। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের অনেক মেয়ে দেশ-বিদেশে চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। যোগদানের পর থেকে কারিকুলামসহ খেলাধুলা এবং লেখাপড়ায় সব সময় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করছে। বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন।    পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মুসা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহসা হয়না বললে চলে। তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সবক্ষেত্রেই জেলার মধ্যে এগিয়ে আছে। আজকের এই দিনটি অত্যন্ত অনেক সুন্দর এবং ভালো মনে হচ্ছে। এতবড় অনুষ্ঠানের উদ্যোগ নেয়া মেয়েদের পক্ষে অনেক কষ্টকর। তারপরও সুন্দর আয়োজন করে তারাই সেরা আবারও তা দেখিয়ে দিল। আমরা প্রত্যাশা, একটি বাসযোগ্য সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।    ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের বয়স প্রায় ৬৪ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটক সহ মিলনায়তন জুড়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছেন এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, কেক কাটা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুনর্মিলনীতে আসা এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী লুবনা হক বলেন, প্রায় ২৩ বছর পর বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। এখানে এসে অনেক সিনিয়র আপুদের কাছে পেলাম, সহপাঠীসহ জুনিয়রদেরও কাছে পেলাম। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান শিক্ষকদের কাছে পেয়েছি। আমার কাছে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমার মতে, এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত। এসএসসি ২০০৬ সালের শিক্ষার্থী জাসমা আক্তার বলেন, আমার মা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমার খালামনি, বড় আপু পড়াশোনা করেছে। বর্তমানে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অনেক স্যারকে কাছে পেলাম, সিনিয়র আপুদেরও কাছে পেলাম। আজকের মধ্যে অনেককে আগামীতে পাবো কি না জানিনা। তবে মাঝেমধ্যে এ ধরনের মিলন মেলার আয়োজন করা উচিত। 

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

বন্ধুর গোপনে বিয়ে; ব্যানার-ফেস্টুন নিয়ে “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি”

মইনুল হক, রাজবাড়ীঃ “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” প্রিয় বন্ধু গোপনে বিয়ে করায় ব্যানার ও ফেস্টুন নিয়ে এভাবে শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায় দাওয়াত না পাওয়া বন্ধুরা। শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে ও ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন। নানা শ্লোগানে প্রতিবাদ জানালেও নবদম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন। ব্যতিক্রমী প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় নুরু মন্ডল পাড়ার শাকিল শেখ বৃহস্পতিবার (১৪ মে) আকষ্মিকভাবে বিয়ে করেন। পাত্রী দেখা, উভয় পরিবারকে বোঝানোর কাজটি বন্ধুরাই করেন। বন্ধুদের সাথে আগে থেকে পরিকল্পনা করলেও তাদের না জানিয়ে বিয়ে করায় ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়। শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে জড়ো হন কয়েকজন। এ সময় তারা “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” আয়োজনে এসএসসি ২০১৫ ব্যাচ-গোয়ালন্দ, লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তারা শাকিলের বাড়ির কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে ‘ভেঙে দাও গুড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না মানবো না, শাকিলের গোপন বিয়ে’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।  শাকিলের বন্ধু মিশকাত সরদার বলেন, শাকিল আমাদের খুবই ঘনিষ্ট বন্ধু। বিভিন্ন আচার-অনুষ্ঠানে ওর খাওয়া নিয়ে আমরা বেশ মজা করি। কমবেশি সবাই ওকে খাওয়ায় কিন্তু শাকিল কাউকে কোনদিন কিছু খাওয়ায় না। সিদ্ধান্ত নেই ওর বিয়েতে আমরা অনেক মজা করে খাবো। বিয়ের জন্য পরিবারকে এমনকি বাড়ির কাছে পাত্রী পক্ষকে বোঝানোর কাজটা আমরাই করি। তিনদিন আগে এক বন্ধু খোঁজ নিয়ে জানতে পারে শুক্রবার শাকিলের বিয়ে। কিন্তু আগের দিন বৃহস্পতিবার সে বিয়ে করে ফেলে। প্রবাসী কিছু বন্ধুর সহযোগিতায় বাড়ির কাছে দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১৪-১৫ জন বন্ধু একত্রিত হয়ে মিছিল ও খিচুরির আয়োজন করি। পরে শাকিল অনেক ফোন করলেও কেউ ধরিনি। মজা নিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজনটি করেছি। আয়োজনের অন্যতম উদ্যোক্তা আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সখ্যতা এবং যোগাযোগ অত্যন্ত নিবিড়। বৃহস্পতিবার বন্ধু শাকিলের বিয়ের খবর পাওয়ার পর অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ করে দেখি কাউকে দাওয়াত করেনি। তাৎক্ষনিকভাবে আমরা কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে আজকের ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছি। আমাদের দাওয়াত না দিলেও নব দম্পতির জন্য বন্ধুদের পক্ষ থেকে শুভ কামনা ও দোয়া করেছি।  শাকিল শেখ বলেন, ওরা আমার সবাই ঘনিষ্ঠ বন্ধু। ওদের প্রতিবাদকে নববধুসহ আমরা আনন্দ হিসেবে গ্রহণ করেছি। আমার মা অসুস্থ্য থাকায় বন্ধুদের দাওয়াত করতে পারিনি। তবে শীঘ্রই বন্ধুদের একত্রিত করার ইচ্ছা আছে। বিষয়টি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে ভাবতে পারিনি। এখন কিছুটা হলেও কেমন যেন অস্বস্তি লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।

বন্ধুর গোপনে বিয়ে; ব্যানার-ফেস্টুন নিয়ে “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি”

ওটিটিতে যা দেখবেন

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ।বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারী, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।

ওটিটিতে যা দেখবেন

 মতামত মতামত

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিষ্ফোরণে মারাত্মক দগ্ধ দুই শ্রমিক ঘটনার চারদিন পর মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (২৪) ও শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা ও রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়ার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) মারা যান। এরমধ্যে সোহেল রানার শরীরের অন্তত ৬০ ভাগ এবং শাওনের প্রায় ৭০ ভাগ ঝলসে গিয়েছিল। সুরতহাল ও ময়না তদন্ত শেষে দাফনের জন্য সোমবার রাতে তাঁদের মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথ পাড়ায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানে ফার্নেস অয়েল, বø্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) কারখানা শ্রমিকেরা বয়লারে পুরাতন টায়ার পোড়ানোর কাজ করছিল। ওইদিন সকাল ১০টার দিকে বয়লার বিষ্ফোরিত হলে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী মারাত্মক আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সহায়তায় পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করেন। ইতোমধ্যে কারখানার লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে কারাখানা গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোয়া আর দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন। বাতাসে কালো ধোঁয়ায় বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসল নষ্ট হওয়ায় এলাকাবাসী অভিযোগ করলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী ঠিকমতো খাবারও গ্রহণ করতে পারতো না। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিককে বাঁচাতে তাঁরা সর্বোচ্চমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তারপরও শ্রমিকদের বাঁচানো গেল না। তিনি দাবি করেন, “কারখানায় বয়লার বিষ্ফোরণ ঘটেনি। বয়লারের ভেতরের অতিরিক্ত গরম গ্যাস বের হয়ে দুই শ্রমিক দগ্ধ হন। শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিজেদের অসাবধানতার জন্য দুই শ্রমিক আহত হন। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তাও দেয়া হবে।”  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানা থেকে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে তারা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে আসবেন। মামলা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এলাকাবাসী কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা শর্ত ভঙ্গের অভিযোগ ছিল। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানতে পেরেছেন। কারখানা বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরসহ উর্দ্বোতন কর্র্র্তৃপক্ষকে তিনি লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকেরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলে জানান।

২০ ঘন্টা আগে

 স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিষ্ফোরণে মারাত্মক দগ্ধ দুই শ্রমিক ঘটনার চারদিন পর মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (২৪) ও শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা ও রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়ার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) মারা যান। এরমধ্যে সোহেল রানার শরীরের অন্তত ৬০ ভাগ এবং শাওনের প্রায় ৭০ ভাগ ঝলসে গিয়েছিল। সুরতহাল ও ময়না তদন্ত শেষে দাফনের জন্য সোমবার রাতে তাঁদের মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথ পাড়ায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানে ফার্নেস অয়েল, বø্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) কারখানা শ্রমিকেরা বয়লারে পুরাতন টায়ার পোড়ানোর কাজ করছিল। ওইদিন সকাল ১০টার দিকে বয়লার বিষ্ফোরিত হলে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী মারাত্মক আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সহায়তায় পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করেন। ইতোমধ্যে কারখানার লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে কারাখানা গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোয়া আর দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন। বাতাসে কালো ধোঁয়ায় বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসল নষ্ট হওয়ায় এলাকাবাসী অভিযোগ করলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী ঠিকমতো খাবারও গ্রহণ করতে পারতো না। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিককে বাঁচাতে তাঁরা সর্বোচ্চমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তারপরও শ্রমিকদের বাঁচানো গেল না। তিনি দাবি করেন, “কারখানায় বয়লার বিষ্ফোরণ ঘটেনি। বয়লারের ভেতরের অতিরিক্ত গরম গ্যাস বের হয়ে দুই শ্রমিক দগ্ধ হন। শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিজেদের অসাবধানতার জন্য দুই শ্রমিক আহত হন। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তাও দেয়া হবে।”  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানা থেকে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে তারা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে আসবেন। মামলা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এলাকাবাসী কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা শর্ত ভঙ্গের অভিযোগ ছিল। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানতে পেরেছেন। কারখানা বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরসহ উর্দ্বোতন কর্র্র্তৃপক্ষকে তিনি লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকেরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলে জানান।

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌরসভার সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।জেলা সিভিল সার্জন এস. এম. মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সহ স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ ও স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৪২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১২৬টি ওয়ার্ডে মোট ১ হাজার ৬৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ১০০ শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৩ হাজার ৯০০ শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মোকদেস মৃধার বাড়িতে ১০ মহররম উপলক্ষে বের হওয়া কাসেদ দলের সদস্য বাবু শেখ (৫৫) নামের একজন হিটস্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে হিটস্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার হামেদ শেখ এর ছেলে। গত ১৮ জুন বিকেল উজানচর মোকসেদ মৃধার বাড়ি থেকে বের হওয়া কাসেদ দলের সাথে তিনি মাতমে বের হন। জানা যায়, মানিকগঞ্জ গড়পাড়ার অনুসারী মোকসেদ মৃধার বাড়ি ইমামবাড়ীর কাসেদ দলের অন্যতম সদস্য বাবু শেখ মাতম করে দলের অন্যান্য সদস্যদের সাথে মোকসেদ মৃধার বাড়ি যাচ্ছিল। দুপুর সাড়ে বারোটার দিকে তাদের দল মোকসেদ মৃধার বাড়ির কাছে পৌছলে তিনি প্রচÐ গরমে হিটস্ট্রোক জনিত কারনে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাৎক্ষনিকভাবে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে সকল কাসেদ দল একত্রিত হয়ে বাদ মাগরিব জানাযা নামাজ আদায় করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার পর এক কাসেদ দলের এক সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকের কারনে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে গত ১৮ জুন থেকে মানিকগঞ্জ গড়পাড়ার অনুসারী হিসেবে মোকসেদ মৃধার বাড়ি থেকে কাসেদ দলের কয়েকটি গ্রুপ এলাকার বিভিন্ন স্থানে বের হয়। আজ ১০ মহররম উপলক্ষে এইসব কাসেদ দল পুনরায় ওই বাড়ি একত্রিত হয়ে বিকেলে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এসে জমায়েত হবে। এখানে মাতম শেষে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রথম আলো ট্রাস্টের আয়োজনে রাজবাড়ীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নানা শ্রেণিপেশার মানুষ। শুক্রবার বিকেল পাঁচটায় রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  প্রথম আলো গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধুসভার সহযোগিতায় মানববন্ধন কর্মসূচিতে বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অনেক সাধারণ কর্মজীবী মানুষও মাদকবিরোধী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহŸান জানান বক্তারা।  মানববন্ধনে ‘মাদককে না বলো-মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’, ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ সহ নানা স্লোগান লেখা ফেসটুন নিয়ে দাঁড়ান অংশ গ্রহণকারীরা। প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক ও গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক সফিক মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, স্বপ্নকূড়ির উপদেষ্টা- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মফিজুল ইসলাম তানসেন, প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মো. জাকির হোসেন প্রমূখ।  রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বলেন, ‘মাদকের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে, কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানুষ বিচারের পরোয়া করছে না। বিভিন্ন জায়গায় শিশু হত্যাকারী মানুষকে পুড়িয়ে মারছে। বিচারের প্রতি আস্থাহীনতার জায়গা থেকে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে। কেন মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে, কেন আইনের প্রতি তাদের এই অনস্থা? আমাদের এখন নিজেদের ঘর আগে সামলাতে হবে। পরিবারের সন্তানকে যদি সামলাতে না পারি তাহলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু বলেন, আমার সন্তান কোথায় যায়, কি করে কেউ খোঁজ রাখিনা। পরিবারের কষ্টের টাকা নিয়ে সন্তানরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। যার ঘরে একজন মাদকসেবী রয়েছে সেই বুঝে মাদকের ভয়াবহতা। আজকের আজকে বন্ধুসভা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা তাদের সাথে আছি। আমাদের মাথায় রাখতে হবে, এখানে ইউএনও, এসিল্যান্ড বা ওসির সন্তান পড়াশোনা করে না। তাই এখন থেকেই আমাদের সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল বলেন, আমরা জানি কে মাদকের সাথে জড়িত। বিশ্বাস করি এলাকায় মাদক থাকবে না, সম্মিলিতভাবে এর বিরুদ্ধে অবস্থান নিলে এক সপ্তাহের মধ্যে মাদকমুক্ত করা সম্ভব। সকলের প্রতি অনুরোধ করবো, মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে যদি জয়ী হতে হবে, না হলে ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করবো, আপনারা লিখনির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখুন। তাহলে প্রশাসন শক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।   গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় সচেতনতামূলক কার্যক্রম করে থাকে। আজকের এই মাদক বিরোধী কর্মসূচিই বলে দেয় তারা দেশের সমকালিন সমস্যা নিয়ে ভাবেন। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করবো, আর বসে না থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি ও রাজবাড়ী বন্ধুসভার সহ-সভাপতি হেলাল মাহমুদ বলেন, প্রথম আলো সব সময় এ ধরনের ভালো সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। তাদের প্রতিটি কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে থাকি।

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

রাজবাড়ীতে একদিনে এক লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলায় এ বছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন জেলার ৪২টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডের মোট ১ হাজার ৬৬টি কেন্দ্রে থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুর ১২টায় রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (২৮ জুন) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে রাজবাড়ী জেলার মোট ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবকের তত্বাবধানে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ১০০ জন শিশুকে নীল রঙের ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯০০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় মোট ১ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে কিভাবে শিশুদের বুকের দুধ খাওয়ানো যায়, প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ খাদ্যভ্যাস গড়ে তোলা সহ এসব শিশুদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে।সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর সিভিল সার্জন এস এম মাসুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন, মো. সোহেল শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসরাম হিরণ প্রমূখ।       সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকাররম মানজুরর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে একদিনে এক লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

শামীম হোসেন, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড় খেয়ে পরে ওই জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে ছুটে আসেন মো. শহমান মোল্লা (৪৫) নামের এক কৃষক। সোমবার দুপুরে তাঁকে সাপে কাটার পর তিনি নিজে ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহমান মোল্লা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামের মজিবর মোল্লার ছেলে।  জানা যায়, সোমবার (২২ জুন) দুপুরে বাড়ির উঠানে খড়ের পালায় কাজ করছিলেন কৃষক শহমান মোল্লা। এ সময় হঠাৎ করে বড় আকারের একটি বিষধর গোখরা সাপ শহমান মোল্লার ডান হাতে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এতে তাকে উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় শহমান মোল্লা নিজেই অনেক চেষ্টার পর বিষধর সাপটি আটক করে একটি প্লাস্টিকের পাত্রে ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দিয়ে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কুতুব আহমেদ মঙ্গলবার সকালে বলেন, সোমবার বেলা দুইটার দিকে বিষধর গোখরার কামড় খেয়ে ওই রোগী হাসপাতালে ছুটে আসেন। এ সময় সঙ্গে একটি প্লাস্টিকের বড় জারে (পাত্র) করে প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর গোখরা সাপটি নিয়ে আসেন। বিষয়টি অনেক ভয়ঙ্কর এবং অবাকের ব্যাপার। অবাক হলেও সাপটি দেখে তাৎক্ষনিকভাবে তাঁকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম (ভ্যাকসিন) দেওয়ার পর আনুসাঙ্গিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  তিনি বলেন, যেহেতু উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকে না। একজন রোগীকে যদি সকল ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এমন আরও রোগী আসলে তখন ভ্যাকসিন সঙ্কটে পড়ার শঙ্কা থাকে। এছাড়া এ ধরনের রোগীকে পরবর্তীতে আরও ভালো চিকিৎসার প্রয়োজন পড়ে। তাই আমরা তাকে প্রাথমিক পর্যায়ে যতটুকো ভ্যাকসিন দেয়ার প্রয়োজন তা দিয়ে সন্ধ্যার আগেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। সেখানে তাঁর শরীরে আরও অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা লাগতে পারে। সেই সাথে আনুষাঙ্গিক চিকিৎসারও প্রয়োজন আছে। তাই ফরিদপুর পাঠানো হয়েছে।