রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

পদ্মায় বাসডুবিঃ দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

দৌলতদিয়ায় ফেরির র‌্যাম ভেঙে নদীতে বাস, দুর্ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন

দৌলতদিয়ায় আবার বাসডুবি; যাত্রীরা নেমে যাওয়া প্রাণে রক্ষা, আড়াই ঘন্টা পর টেনে তোলা হলো বাস

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেস্টা, কিশোর গ্রেপ্তার

দেড় যুগ পর বিশাল মটরশোভাযাত্রা নিয়ে এলাকায় ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান

রাজবাড়ীতে সাপের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু

রাজবাড়ীতে জুতা ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে মামলা দায়ের

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে মামলা দায়ের

দৌলতদিয়ায় ফেরির র‌্যাম ভেঙে নদীতে বাস, দুর্ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন

দৌলতদিয়ায় ফেরির র‌্যাম ভেঙে নদীতে বাস, দুর্ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন

মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম ভেঙে নদীতে পড়ে যায়।

দ্রুত বাসের চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।

এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এর আগে গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহন নামক যাত্রীবাহি বাসডুবি ঘটে। এতে ২৬ জন বাসযাত্রী প্রাণ হারায়। ওই সময় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন গণমমাধ্যমে প্রকাশ না করলেও গত ১৭ মে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ‘চালকের অদক্ষতা ও ত্রæটিযুক্ত যান’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন। 

বাসটির তত্বাবধায়ক (সুপারভাইজার) আজমল হোসেন বলেন, ৪০সিটের বাসের কুষ্টিয়ার মদনপুরসহ মোট পাঁচটি কাউন্টার ও অনলাইন থেকে টিকিটকাটা মোট ৩৭জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বাকি তিনজন যাত্রী আসেনি। ঘাটে আসার পর বাস থেকে সকল যাত্রীকে নামিয়ে দেওয়া হয় এমনকি তিনি নিজেও নেমে পন্টুনে অপেক্ষা করছিলেন। কিছুক্ষন পর বাসটি চালু করামাত্র মুহুর্তের মধ্যে ব্রেকফেইল করে সরাসরি নদীতে পড়ে যায়। এ সময় বাসটিতে চালক ও তাঁর সহকারী ছিলেন। তবে পরে তাদেরকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

কুষ্টিয়া মদনপুর কাউন্টার থেকে আসা ঢাকাগামী যাত্রী আখি বেগম বলেন, ‘তিনি ও তাঁর মেয়ে ঢাকায় যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে ঘাটে পৌছানোর পর আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তার প্রায় ৮-১০ মিনিট পর গাড়ি চালু হওয়ার মাত্র চোখের পলকে কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। অল্পের জন্য আমরা সকলে প্রাণে বেঁচে গেছি।’ 

দুর্ঘটনার খবর পেয়ে দূর-দূরান্ত থেকে অনেকে ফেরি ঘাটে আসেন। এ সময় অনেকে ঘাট অব্যবস্থাপনাকে দায়ি করে অবিলম্বে ফেরি ঘাট আধুনিকায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মাসেতুর নির্মাণে দাবি জানান। 

সফিক মণ্ডল নামের এক স্কুল শিক্ষক ও সমাজকর্মী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, আমরা বার বার ফেরি ঘাটে দুর্ঘটনা দেখতে চাইনা। বার বার দুর্ঘটনা ঘটবে আর সরকার নিয়মের দোহাই দিয়ে তদন্ত কমিটি হবে, এটা কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হোক। নতুবা আপতকালীন সময়ের জন্য ফেরিঘাটগুলোকে আধুনিয়কায়ন করা হোক। 

নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঈদুল ফিতরের সময় দুর্ঘটনার পর থেকে যাত্রীদের সতর্কতায় নৌপুলিশ ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। আজকে বাসটি ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যার কারনে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পান। আমরা মনে করি নিয়ম মেনে চলে দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব হবে। 

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন হতে হবে। আজকের সচেতনতার কারনে এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিত বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসে থাকা সমস্ত মালামালগুলো উপযুক্ত প্রমাণ সাপেক্ষে যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ০৬ জুন ২০২৬

দৌলতদিয়ায় ফেরির র‌্যাম ভেঙে নদীতে বাস, দুর্ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল