মঙ্গলবার, ১২ মে ২০২৬
রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

নিরাপদ খাদ্য অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলছে গেলেন অফিস সহায়ক

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

মোটরসাইকেলের সাথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘষা লাগার অপরাধে পুলিশ কনেষ্টবলকে মারধর, গ্রেপ্তার ১

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ ১৫ দিন পর দেশে

ধানের মণ ১ হাজার ৫০০ টাকা সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

গোয়ালন্দ বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে স্থানীয়রা

রাজবাড়ীতে জনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার অপসারণ ও জনস্বাস্থ্য রক্ষার দাবি

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি চলবে না - সংস্কৃতি প্রতিমন্ত্রী মাহমুদ

নিজস্ব প্রতিবেদেক, গোয়ালন্দ, রাজবাড়ী: সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে মৌসুমি কাউন্টার খোলা হয়। যেখানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এগুলো বন্ধ করতে হবে এবং নির্দিষ্ট ভাড়ার তালিকা টাঙাতে হবে। এ ধরনের আর কোন অভিযোগ আমরা শুনতে চাই না। 

তিনি বলেন, ঈদ আসলেই দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি, ছিনতাইসহ নানা ভোগান্তি বেড়ে যায়। দৌলতদিয়া ঘাটের কোথায় কি হয় সবই আমাদের জানা আছে। এখন থেকে এসব অভিযোগ আর শুনবোনা। আমরা এসবের দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। এমন কোন ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটলে সাথে সাথে কঠোর হস্তে দমন করতে হবে। আমরা দৌলতদিয়া ঘাটের পুরোনো ভোগান্তি দেখতে চাইনা। বিএনপি নতুনভাবে সরকারে এসেছে। ঘরমুখো মানুষ যেন দৌলতদিয়া ঘাটের মাটিতে পা রেখেই পরিবর্তনটা বুঝতে পারেন। 

প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিরাম। এই সাতদিন শুধুমাত্র মাদক সেবনকারীদের ধরা হয়েছে, বড় কোন মাদক কারবারীকে ধরা হয়নি। আমরা মাদক নির্মূল করতে চাই। ঈদে সরকারি অনুদানের ভিজিএফ চাউল বিতরণ করা হয়। এক্ষেত্রে প্রকৃত অভিাবকরাই যেন পায় সে ব্যাপারে প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ চাউল যেন দলীয় নেতাকর্মীদের আত্মীয় স্বজনদের মাঝে বন্টন না হয় সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন। 

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর।

অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর বলেন, জনগণের কাছে বর্তমান সরকার জবাবদিহিতায় বিশ^াসী। সরকার অফিস আদালতের দৃশ্যমান পরিবর্তন দেখতে পায়। তাই সরকারী প্রতিটি কাজের জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। রাজবাড়ী জেলার উন্নয়নে আমরা একত্রে কাজ করে যাবো। এক্ষেত্রে কোথায় কিভাবে কি করতে হবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া মাদকের ফলে যুব সমাজ নষ্ট হবে, আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স দেখিয়েছে। 

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্ব স্ব বিভাগের কর্ম পরিকল্পনা ও সমস্যার কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, আপনাদের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো টাঙানো থাকবে। জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার সম্পর্কে বুঝে নিতে পারে। আপনার দপ্তর এই অর্থবছর কি করলেন স্টো জবাবদিহিতা থাকতে হবে। এতে করে প্রতিটি এলাকার মানুষ সেটা জানতে পারবে। না হলে আপনাদের সম্পর্কে মানুষ যেটা বলে সেটা সত্য হিসেবে ধরে নিবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু প্রমূখ। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১২ মে ২০২৬

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি চলবে না - সংস্কৃতি প্রতিমন্ত্রী মাহমুদ

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল