হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র্যাম ভেঙে নদীতে পড়ে যায়
এ সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।
এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন