রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মার চরে আটকা যাত্রীবাহি লঞ্চ, মধ্যরাতে যাত্রীদের উদ্ধার

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভালো বেতনে কোম্পানির চাকুরির কথা বলে দালালের খপ্পরে পড়ে পাচার হয়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে মানবতের জীবন যাপন করছেন আলী হাসান সোহেল (৪২) সহ কয়েক যুবক। প্রায় দেড় মাস পর পরিবারের সাথে যোগাযোগ হলে তাঁর কষ্টের কথা জানতে পারেন পরিবার। ড্রোনের আঘাতে আহত হয়ে একটি চিকিৎসাকেন্দ্র থেকে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। 

আলী হাসান সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার (কুমড়াকান্দি) আবদুল হকের ছেলে। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় আলী হাসানকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। সাথে দালালের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। আলী হাসান সোহেলসহ আরও তিনটি পরিবার গত ১৯ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।  

অভিযোগ থেকে জানা যায়, আলী হাসান সোহেল সহ গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর পাড়া ঘোসেরচর গ্রামের পলাশ শেখ, দারুলি কুরআন ফকিরবাড়ীর রনি ও বলাকইর এলাকার সৌরভ মোল্লা রাশিয়া যাওয়ার জন্য ঢাকার মালিবাগ এলাকার জাবেল-ই-নূর ইন্টারন্যাশনার লিমিটেড এজেন্সির মাধ্যমে গ্রæপের এই ৪ জনের কাছ থেকে ৭ লাখ টাকা করে ২৮ লাখ টাকা, পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র জমা নেয়। পরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৭ মে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়া পাঠায়। রাশিয়ার একজন নারী প্রতিনিধি তাদরেকে বিমানবন্দর থেকে রাশিয়া নিয়ে যায়। 

রাশিয়া বিমাবন্দরে পৌঁছানোর পর রিক্রুটিং এজেন্সির পাঠানো ৩০ জনের দলকে হোটেলে রেখে তিনদিন পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। চুলকাটা, পোশাক পরিধানসহ সেনাবাহিনীর যাবতীয় কার্যক্রম করে। তাদের চারজনকেও সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ প্রদান করে ভারি অস্ত্র (একে-৪৭) হস্তান্তর করেন। কয়েকদিন পর একটু সুযোগ পেয়ে পরিবারের কাছে মুঠোফোনে এসএমএস ও ভয়েসের মাধ্যমে জানায়, তাদের ৩০ জনের প্রত্যেককে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ লাখ ৭৫ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে। 

অভিযোগপত্রে গোপালগঞ্জ পলাশ শেখের বাবা জামিল শেখ বলেন, বিষয়টি জানার পর জাবেল-ই-নূর এজেন্সির সাথে যোগাযোগ করে কেন প্রতারণা করা হয়েছে জানতে চাইলে কোন কর্ণপাত করেনি। আমাদের সন্তানদের রাশিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণসহ পোশাক পরিহিত ছবি দেখালেও এজেন্সি কর্তৃপক্ষ অস্বীকার করে এ বিষয়ে যোগাযোগ না করতে ভয়ভীতি দেখায়। এজেন্সির সাথে চুক্তিপত্র অনুযায়ী চারজনের কোম্পানির কাজের কথা বলে নেয়া হয়েছিল, সে কাজ দিতে না পারলে দেশে ফেরত পাঠানোর কথা। তাই আমাদের ২৮ লাখ টাকা, ক্ষতিপূরণসহ স্বশরীরে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। 

আলী হাসান সোহেলের বৃদ্ধ আবদুল হক বলেন, সোহেল এলাকায় অটোরিক্সা চালিয়ে সংসার সামলাতো। এক বছর আগে ভাতিজা আকাশের মাধ্যমে তাঁর নিকট আত্মীয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার ইমরান হোসেন ভালো বেতনে রাশিয়ায় কোম্পানীর চাকুরির প্রস্তাব দেন। ইমরানের সঙ্গে যোগাযোগ করলে ৮ লাখ টাকায় রাশিয়া পাঠানোর কথা বললেও সাত লাখ টাকায় পাঠাতে রাজি হয়। ৬০ হাজার টাকা দিয়ে চুক্তি করে চার মাসে চার লাখ টাকা পরিশোধ করেন। সর্বশেষ গত ১ মে বাকি তিন লাখ টাকা পরিশোধ করলে ৭ মে তাকে রাশিয়ায় পাঠায়। সমস্ত টাকাই ধারদেনা করে তাদেরকে দেওয়া হয়।  

আবদুল হক বলেন, সোহেলের সাথে ভাতিজা আকাশসহ বোয়ালমারীর আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল। অথচ তারা কেউ না গিয়ে ৭ মে ৩০ জনের দলের সঙ্গে আমার ছেলেকে কোম্পানির চাকুরীর কথা বলে পাঠায়। দুই বছরের কাজ শেষে আবার দেশে ফিরবে। এমনকি বিমানবন্দের আমাদের যেতে দেওয়া হয়নি। রাশিয়ায় যাওয়ার দেড় মাস পর একদিন ফোন করলে জানতে পারি, তাদের যুদ্ধ করতে রাশিয়া থেকে ইউক্রেন পাঠানো হয়েছে। বর্তমানে একটি অস্থাীয় চিকিৎসা ক্যাম্পে আহত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানদের বাঁচান।

আলী হাসান সোহেলের স্ত্রী আকলিমা খাতুন বলেন, “আমার স্বামী রাশিয়া যাবার পর যোগাযোগ করতে পারিনি, খোঁজও নিতে পারিনি। কয়েকদিন পর একদিন ফোন করে জানায়, তাদেরকে যুদ্ধক্ষেত্রে ভাড়া করা সেনাবাহিনীর সাথে পাঠানো হচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। প্রায় দেড় মাস পর হঠাৎ একদিন ফোন করলে দেখি তার চেহারা আর আগের মতো নেই। চুল-দাঁড়ি বড়, হাত ব্যাÐেজ করা, কানে তুলা পড়া। একটি তাবুর ভিতর থেকে কান্না করছেন আর বাঁচানোর আকুতি জানাচ্ছেন।” 

আকলিমা বলেন, আমরা সমস্ত টাকা ধার দেনা হয়ে দালাল ইমরানের মাধ্যমে এজেন্সি জাবেল-ই-নূর ইন্টারন্যাশনালকে দিয়েছি। অথচ এ পর্যন্ত এক টাকা পাঠাতে পারেনি। বৃদ্ধ অসুস্থ্য শ্বশুর-শ্বাশুড়ি, তিন সন্তান, দাদি শ্বাশুড়িসহ ৭-৮ জনের সংসার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে ছিলেন। কিভাবে পরিবারটি চলবে কোন কুল কিনারা খুঁজে পাচ্ছিনা। আমার স্বামীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমার স্বামীকে বাঁচান। 

আলী হাসান সোহেলের বৃদ্ধ মা আনজিলা বেগম আহাজারি করে বলেন, “আমি কিচ্ছুই চায়না, শুধু আমার ছেলেকে চাই। সেখানে ওদের ওপর অনেক নির্যাতন করা হচ্ছে। তিনবেলা খাবার দেয়না। আমার সোহেলের তিনটা বাচ্চা এতিম হয়ে যাবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার ছেলেকে আমার কাছে এনে দিন।”

স্থানীয় কুমড়াকান্দি গ্রামের শামসুল হক, আলাউদ্দিন খান, ইবাদ আলী শিকদার সহ কয়েকজন জানান, দালালের খপ্পড়ে পড়ে সোহেলের পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সোহেল। তাদেরকে সুস্থ্য শরীরে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।  

ইউক্রেনের একটি চিকিৎসা শিবির থেকে আহত আলী হাসান সোহেল দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, “আমাদের রাশিয়ার ৬০ হাজার রুবল (বাংলাদেশী ৯০ হাজারের বেশি) বেতনে কোম্পানীর কাজের কথা বলে নেয়ার কথা। কিন্তু রাশিয়া বিমানবন্দরে নামার পরই আমাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কয়েকদিন প্রশিক্ষণ দিয়ে হাতে অস্ত্র ধরিয়ে তাদের গাড়িতে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে আমাদের নামানো হয়। ৩০ জনকে আনা হলেও ১৬ জন এবং ১৪ জনের দুটি দলে ভাগ করে আমাকে ১৬ জনের দলে পাঠায়। রাশিয়ান সেনাসদস্যরা ক্যাম্পে অবস্থান করে আমাদের ভাড়া করা সেনাদের অগ্রভাগে পাঠিয়ে রাস্তার কোথায় মাইন পোতা বা ড্রোন আছে কি না দেখতে হতো। আর রাশিয়ান সেনারা ক্যাম্পে বসে ড্রোনের মাধ্যমে নজরদারি করতো। ড্রোন ও মাইনের আঘাতে অনেক হতাহত হচ্ছে আমাদের সাথে থাকা ১২জনের কোন খোঁজ পাচ্ছি না, সম্ভবত বেঁচে নেই। আমরা চারজনের মধ্যে ১৩ জুন আমিসহ গোপালগঞ্জের রাসেল শেখ আহত হয়ে চিকিৎসাশিবিরে আসি। ১৫ জুন অন্যের থেকে মোবাইলফোন নিয়ে বাড়িতে তাদের দুর্দাশার কথা জানায়। তিনদিন আগে ঝিনাইদহর রাজন নামের আরেকজন এসেছে। কেউ এককানে শুনতে পাচ্ছি না, হাত জখম হয়েছে। আমাদের যে খাবার দেয় তা খাওয়া যায়না। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হয়। আবারও যুদ্ধক্ষেত্রে নিয়ে যাবে বলে তাগিত দিচ্ছে। আমাদের বাঁচান, আমরা বাঁচতে চাই। দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এখান থেকে উদ্ধার করে দেশে নেয়ার ব্যবস্থা করুন।”

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল