রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দৌলতদিয়ায় অবৈধ চিকিৎসার বিরুদ্ধে অভিযান; দুই পল্লী চিকিৎসককে জরিমানা-জেল

গোয়ালন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

গোয়ালন্দ পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শন, অর্থসহায়তা দিলেন বিএনপি নেতা নিজাম

কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়া বাড়িতে লালন উৎসব ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’

রাজবাড়ীতে মাস্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালকের জন্মদিন পালন

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

 গোয়ালন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক সুলতানা পারভীন

গোয়ালন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক সুলতানা পারভীন

গোয়ালন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

গোয়ালন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

মঈন মৃধা, রাজবাড়ীঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি প্রথমে তিনি শ্রীদাম দত্ত পাড়া সর্বজনীন পূজা মন্দির, পৌরসভার মঠ মন্দির ও বাজার সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের তালিকা প্রস্তুত এবং জরুরি সেবার প্রয়োজনীয় নম্বর দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার পরামর্শ দেন পুলিশ সুপার।

এ ছাড়া পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, নারী ও পুরুষের যাতায়াতের জন্য পৃথক পথের ব্যবস্থা করা, পর্যাপ্ত আলোর পাশাপাশি বিকল্প বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়ে বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, জেলা এনএসআই'র যুগ্ন পরিচালক এ.বি.এম. ফারুক, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মো. হুমায়ুন রেজা সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গোয়ালন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মঈন মৃধা, রাজবাড়ীঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি প্রথমে তিনি শ্রীদাম দত্ত পাড়া সর্বজনীন পূজা মন্দির, পৌরসভার মঠ মন্দির ও বাজার সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের তালিকা প্রস্তুত এবং জরুরি সেবার প্রয়োজনীয় নম্বর দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার পরামর্শ দেন পুলিশ সুপার।

এ ছাড়া পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, নারী ও পুরুষের যাতায়াতের জন্য পৃথক পথের ব্যবস্থা করা, পর্যাপ্ত আলোর পাশাপাশি বিকল্প বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়ে বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, জেলা এনএসআই'র যুগ্ন পরিচালক এ.বি.এম. ফারুক, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মো. হুমায়ুন রেজা সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল