রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

রাজবাড়ীতে একদিনে এক লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জ্বালানি তেলের দাম কমানো, গাড়ি ভাড়া কমানো এবং পেঁয়াজের দাম বাড়ানোর দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করতে গত তিন দিন ধরে একাই আন্দোলন করছেন মো. নুরুল্লাহ শেখ (৪০) নামের এক ব্যক্তি। বিভিন্ন ষ্টেশন, বাজারে তিনি প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ করছেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী গ্রামের বাসিন্দা নুরুল্লাহ শেখ সোমবার (২২ জুন) নিজ উপজেলা বালিয়াকান্দি উপজেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন ষ্টেশনে ষ্টেশনে প্লাকার্ড হাতে নিয়ে ব্যতিক্রমী এই বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছেন। 

একই সাথে তিনি একজন মুসলিম হিসেবে ভারতে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলমানদের ঘরবাড়ি, মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া, মুসলিম হত্যা, মুসলিম হওয়ার কারণে বাংলাদেশ সিমান্তে পুশইন করার প্রতিবাদে বিক্ষোভ করছেন। বুধবার বেলা ১১টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। 

রেলওয়ে ষ্টেশনে অবস্থানকালে নুরুল্লাহ শেখ বলেন, তিনি ব্যক্তিগতভাবে একজন মুসলমান। ফুরফুর পীর দরবার শরীফের একজন খাদেম। কিছুদিন আগে ভারতে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলমানদের প্রতি নির্যাতন সহ তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। তখন তিনি প্রতিজ্ঞা করেন, আর ঘরে বসে থাকা নয়। প্রয়োজনে একাই এর প্রতিবাদ করবেন। সেই মানসিকতা থেকে তিনি রাজপথে নামেন। 
এছাড়া সম্প্রতি বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহনের ভাড়াও বৃদ্ধি করা হয়। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ে। এছাড়া এই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। অথচ কৃষি প্রধান দেশের প্রধান অর্থকারী ফসল পেঁয়াজের মূল্য না পাওয়ায় অনেক স্থানে কৃষক পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছে। সরকারের প্রতি তিনি আহ্বান জানান, অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানো, গাড়ি ভাড়া কমানোর পাশাপাশি কৃষককে বাঁচাতে পেঁয়াজের দাম বাড়াতে হবে।  

নুরুল্লাহ শেখ বলেন, জানিনা আমার এ প্রতিবাদ সরকারের নজরে আসবে কি না। তারপরও যতদিন না সরকারের নজরে আসবে এবং ব্যবস্থা গ্রহণ করবে ততদিন পর্যন্ত আমি একাই আমার আন্দোলন ও প্রতিবাদ জানিয়ে যাবো। প্রতিদিন বিভিন্ন বাস ও রেলওয়েষ্টেশন ও বাজার ঘুরে প্রতিবাদ জানাচ্ছেন। এভাবে তিনি সারাদেশ ঘুরে প্রতিবাদ জানানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এ সময় পাচুরিয়া রেলওয়ে ষ্টেশনে উপস্থিত ট্রেনযাত্রী আব্দুর রহিম সহ কয়েকজন বলেন, আমরা মুসলিম হয়েও প্রতিবাদ জানাতে পারিনি। অথচ নুরুল্লাহর মতো একজন সাধারণ মানুষ ভারতের উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করছেন। এছাড়া দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন বাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কৃষক বাঁচাতে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন। আমরাও তাঁর সাথে একাত্মতা প্রকাশ করছি। এভাবেই প্রতিবাদ শুরু হওয়া দরকার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৬ জুন ২০২৬

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল