রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী জানুয়ারী থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পাংশার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারাজ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পদ্মা ব্যারাজ হলে শুধু রাজবাড়ী নয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলসহ ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ সুফল পাবেন। মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য, নৌযোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে বদলে যাবে এ অঞ্চলের অর্থনীতি। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। 

হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ হারুন, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া বক্তব্য রাখেন। 

এর আগে বেলা ১২টার দিকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ হারুন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি আব্দুস আসলাম মিয়া, জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তার হাবাসপুর পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। 

জনসভায় পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ বাংলাদেশের আকেটি মাস্টারমাইন্ড মেগা প্রকল্প। পদ্মা ব্যারাজ নির্মাণে ৩৫ হাজার কোটি টাকা ব্যায় হবে। সরকারের নিজস্ব অর্থায়নে এই পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ২৪টি জেলার অর্থনৈতিক রুপান্তর ঘটবে। কৃষিতে বিপ্লব হবে, বিদ্যুৎ উৎপাদন হবে, মাছের উৎপাদন বাড়বে। শুধু রাজবাড়ীর মানুষই নয়, উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলরা মানুষ দীর্ঘদিন ধরে পানি সংকট ও নদীভাঙনের ক্ষতির শিকার হচ্ছেন। এ সমস্যার স্থায়ী সমাধানে পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি নদী, খাল-বিল ও জলাশয়ে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দেশি-বিদেশি পানি বিশেষজ্ঞদের মাধ্যমে দীর্ঘদিন ধরে কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০৪ সাল থেকে কারিগরি সমীক্ষা নিযে আমরা এগিয়ে এসেছি। আজ ২০২৬ সালে এসে প্রকল্পটি বাস্তবায়নের জন্য একনেকে অনুমোদন পেয়েছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এখনন বাস্তবে রুপ দেওয়ার সময় এসেছে।  

সরকারের পক্ষ থেকে পদ্মা ব্যারাজকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারী, ফেব্রæয়ারি অথবা মার্চ মাসের মধ্যে যে কোন সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাবাসপুর এসে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি পাবনার সুজানগর এলাকায় গিয়েও এমন অনুষ্ঠানের মাধ্যমের সভা করবেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। আধুনিক প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা যুক্ত হবে। এর মধ্য দিয়ে ২৪টি জেলার অর্থনৈতিক রুপান্তর ঘটানো সম্ভব হবে। প্রকল্পের আওতায় নেভিগেশন লক, বিভিন্ন ধরনের গেট ও পানি নিয়ন্ত্রণের অবকাঠামো থাকবে। প্রয়োজন অনুযায়ী পানি সংরক্ষন ও সরবরাহের ব্যবস্থাও থাকবে। 

সরকারি তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারাজের ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডারসুলইস, দুটি ফিশ পাস, নেভিগেশন লক ও পাইড বাঁধ থাকবে। প্রকল্পের মাধ্যমে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদ্মা ব্যারাজ প্রকল্পের মাধ্যমে দুই ধাপে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনারও কথাও জানান পানিসম্পদমন্ত্রী। প্রকল্পের সঙ্গে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পে দুটি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে মোট প্রায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। 

অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এই পদ্মা ব্যারাজের ডিজাইন কিন্তু আগের ডিজাইনে নয়। বর্তমান বাস্তবতার আঙ্গিকে ডিজাইন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই পদ্মা ব্যারাজের ডিজাইন করছেন। আপনারা পানামা খালের কথা শুনেছেন, পানামা খালের চেয়েও বড় কায়দায় স্বয়ং সম্পন্ন পদ্মা ব্যারাজ নির্মিত হবে।

উপদেষ্টা বলেন, গঙ্গাচুক্তি একমাত্র গ্যারান্টি ক্রস প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেম। জাতিসংঘেও পানি ব্যবস্থাপনা নিয়ে তিনিই তুলেছেন। বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় বৈপল্পিক পরিকল্পনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করেছিলেন। তার ধারাবাহিকতায় উত্তরে তিস্তা ব্যারাজ পরিকল্পনা, পদ্মা ব্যারাজ পরিকল্পনাসহ একই কায়দার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রী করছেন। বাংলাদেশে ২০ হাজার কিলো মিটার খাল খনন করা হয়েছে। বাংলাদেশের পানি, প্রাণ, প্রকৃতি সব কিছুই নিয়ে পরিকল্পনা করে কাজ করছেন। পানি সম্পদ ব্যবস্থাপনায় বড় রকমের পরিকল্পনা করা হচ্ছে। 

অর্থ উপদেষ্টা বলেন, আমরা ফ্যাসিস্ট আমলে জনগণের তেমান কোন কাজ দেখিনাই। বাংলাদেশে ম্যাগা প্রজেক্ট হয়েছে, গিগা দুর্নীতি হয়েছে। বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য আপনারা আবার একটা সুযোগ আপনারা করে দিয়েছে। সবার আগে বাংলাদেশ। অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। 

তিনি বলেন, আজকের যে গ্যাস, বিদ্যুৎ সমস্যা হয়েছে। তিনি কিন্তু আপনাদের সাথে ব্যাথিত হয়েছেন। আজকে সারাদেশে একটা বড় সমস্যা অর্থাৎ বেকার সমস্যা। সারা বাংলাদেশে অবহেলিত অঞ্চলের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আজকে আমরা তিস্তা মহাপরিকল্পনার কথা বলছি, পদ্মা ব্যারাজ বাস্তবায়ন হতে যাচ্ছে, হাওর অঞ্চলের উন্নয়নের কথা ভাবছি। আমাদের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তনের জন্য জানুয়ারী মাসে দেখবেন একটা বড় রকমের পরিবর্তন দেখতে পারবেন। যার মাধ্যমে কর্মসংস্থান যোগ্য শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল