রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়া বাড়িতে লালন উৎসব ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’

রাজবাড়ীতে মাস্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালকের জন্মদিন পালন

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

 গোয়ালন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক সুলতানা পারভীন

রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১৪ মামলার আসামির

দৌলতদিয়া ঘাটে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা, বসেছে হাইড্রোলিক ব্যারিয়ার’- নৌ-প্রতিমন্ত্রী

গোয়ালন্দে ভূমি অফিসে হয়রানি, সার বরাদ্দ, মাদকের বিস্তার, অবৈধ ড্রেজিং নিয়ে আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ

গোয়ালন্দে ভূমি অফিসে হয়রানি, সার বরাদ্দ, মাদকের বিস্তার, অবৈধ ড্রেজিং নিয়ে আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ

কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়া বাড়িতে লালন উৎসব ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’

কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়া বাড়িতে লালন উৎসব ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ বাউল সাধক ও দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে দ্বিতীয় দিনে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় চলছে লালন উৎসব ও মেলা। লালন একাডেমি চত্বরে এ আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। তিনদিনের এ আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, দেশের বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং লালন সংগীতের আসর।

লালনের আখড়ায় দেখা হয় এক বাউল সাধকের সঙ্গে। মমিনুল শাহ নামের সেই সাধক প্রায় ২৫ বছর ধরে লালনচর্চা করছেন। তার বাড়ি বগুড়াতে।

তিনি বলেন, ‘গুরু পরম্পরার যে ধারা, সেটা মোতাবেক গতকাল সন্ধ্যায় শুরু হয় মূল আয়োজন। যথারীতি রাতে অধিবাস সেবা ও পরদিন বাল্য সেবা ও দুপুরে পরিপূর্ণ পূর্ণ সেবা মধ্য দিয়ে আমাদের এই মিলনমেলা শেষ হবে।’

লালনের বাণী থেকেই জীবনচর্চা করেন তারা। তিনি আরও বলেন, ‘লালন উৎসবকে ঘিরে মানুষের বিরল মেলা চলে এখানে। তবে এখানে এসে কিছুক্ষণ বসে বা ঘুরে চলে যাওয়া মধ্যে আসল শিক্ষনীয় বিষয়টি নেই। আমরা লালনকে শুদ্ধতার মধ্যে চর্চা করি, তার দর্শনকে আমরা ধারণ করি; সেবব কিন্তু সাঁইজির বাণী থেকেই এসেছে।’

লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান, সত্যের অন্বেষণে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে বলেই মনে করেন হৃদয় শাহ।

তাঁর ভাষ্য, ‘যারা লালন সাঁইজির ধারক-বাহক, তাদের কাছে অনেক দর্শক আসেন। কিন্তু গুরু পরম্পরার যে বিষয়টি, সেটি নির্দিষ্ট নিয়মেই হয়। যেমন সবাইকে সবটা বললে যেমন বোঝাপরাটা তৈরি হবে না, ঠিক তেমনি অনুরাগ বা প্রেম না থাকলে শুদ্ধতার জায়গা তৈরি হবে না। তবে যে ভিড় দেখতে পাচ্ছি, এই ভিড়ের মধ্যে অবশ্যই সেই আলোকিত মানুষটি আছেন, যিনি অনেক দূর থেকে এসেছেন। তিনি বসে থাকার চেষ্টা করেন, কাছে যাওয়ার চেষ্টা করেন, চোখের আঙিনায় আসার চেষ্টা করেন। সত্যকে জানার চেষ্টা দিনদিন বেড়েই যাচ্ছে।’

লালনের দর্শন মেনে মানবপ্রেমকে জাগ্রত করার আহ্বান জানিয়ে মমিনুল শাহ বলেন, ‘লালন উৎসবের যে ধারা, তাতে মানুষজনের ভিতরে নতুন করে তৃষ্ণা জাগছে। মানুষ তার দর্শনকে মনে নেয়ার চেষ্টা করছে। লালন সাঁইজির দর্শন গভীরের দর্শন, ভেতরের দর্শন। আমাদের আরো বেশি শুদ্ধতার প্রয়োজন। কেননা আমরা যদি আমাদের মানবপ্রেমকে আরো জাগ্রত করতে পারি, তাহলে শুধু ব্যক্তি নয় পরিবার নয়, সামাজিকতা নয়, রাষ্ট্রীয় নয়, সকলের ভিতরে নতুন করে মানবতার বীজ জাগ্রত করতে পারব।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়া বাড়িতে লালন উৎসব ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল