ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম আহসান (৩৬) ও মো. সুমন মণ্ডল (৩৫)। শামীমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে পিস্তলের ১১টি গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে ফরিদপুর শহরতলি থেকে শামীম আহসানকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর বারইপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার ফরিদপুরের মধুখালী এলাকা থেকে সুমন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা এলাকার আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, শামীমের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ি থেকে পলিথিনে মোড়ানো ১১টি পিস্তলের গুলি জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সুমনকে আদালতে পাঠানো হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাঁর জবানবন্দিতে শামীমের নাম উঠে আসে বলে পুলিশ জানিয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এশার নামাজের পর পিয়ারুল সেখানে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরা চারজন এসে তাঁর কাছে থামেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের একজন খুব কাছ থেকে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি তাঁর বুকের বাঁ পাশে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে যাওয়ার পথে রাত ৮টা ১০ মিনিটের দিকে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় গত শনিবার (১৭ অক্টোবর) রাতে পিয়ারুলের স্ত্রী ফারজানা হক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২০।
নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে রাজবাড়ী সদরসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, পিয়ারুল হত্যা মামলায় ১১টি গুলিসহ শামীম আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সুমন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন