মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর স্বনামধন্য ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মাস্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক মোহাম্মদ রিপন আহমেদের জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এর শিক্ষক আহসান মাহমুদ। শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তার হাতে তুলে দেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ সংলগ্ন ভাষা সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটি হতে এ পর্যন্ত ২২ জন শিক্ষার্থী জাপানে পাড়ি জমিয়েছেন এবং আরো ১০ জন শিক্ষার্থী জাপানের বিভিন্ন স্কুলে চূড়ান্ত হয়ে আছেন। যেকোনো দিন তারাও জাপানে পাড়ি জমাবেন।
সেন্টারের শিক্ষার্থী মোহনা ইসলাম বলেন, আমাদের ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকগণ খুব যত্ন করে আমাদের জাপানি ভাষা শেখান। আজ আমাদের প্রতিষ্ঠানের পরিচালক রিপন স্যারের জন্মদিন। স্যারের জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া কামনা করছি।
সেন্টারের পরিচালক রিপন আহমেদ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আজ অনেক খুশি। তিনি শিক্ষার্থীদের উন্নত জীবন কামনা করেন। তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের জাপানি ভাষায় পারদর্শী করে জাপানে উচ্চ শিক্ষা ও উন্নত জীবনের জন্য পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা। সবাই আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন