রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ককে ওএসডি

গোয়ালন্দের পরিচিত মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন

গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ

সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই; অসুস্থ বিথীর গোয়ালন্দের বাড়িতে ইউএনও, দিলেন সু-চিকিৎসার আশ্বাস

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

রাজবাড়ীতে জিপিএ-৫ সংবর্ধনা; স্বপ্ন পূরণের জন্য আবারও প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে ছুটে আসে

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ককে ওএসডি

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ককে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রেরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি করার পর শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হয়েছে। আগামী ৪ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় ৫ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিকভাবে তিনি অবমুক্ত মর্মে গণ্য হবেন। এছাড়া একই সঙ্গে ওই দিন থেকে রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস এম মাসুদকে নিজ দায়িত্বের পাশাপাশি রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়কের অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।

শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এছাড়া সম্প্রতি রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক নারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। 

এ বিষয়ে শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ওএসডির বিষয়টি জানানো হয়। তিনি আগামী রোববার পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী তিনি মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন। কি কারণে তাঁকে ওএসডি করা হয়েছে সে বিষয়ে তাঁর জানা নেই। তবে তিনি রাজবাড়ী বাসীর ভালো সেবা দেওয়ার চেষ্টা করেছেন বলে দাবী করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ককে ওএসডি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল