হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী রবিন হাসান (২০)। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি পুঁইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, রবিন বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় একটি ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা অনিক কুমার দাস বলেন, রাত সাড়ে আটটার দিকে রবিন নামের এক মাদ্রাসাশিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পাংশা হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকন উজ্জামান বলেন, রোববার রাতে দুর্ঘটনার বিষয়ে তাঁরা সোমবার সকালে জানতে পেরেছেন। এ বিষয়ে আগে কেউ তাঁদের অবহিত করেননি।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন