রাজবাড়ী মেইল
সর্বশেষ

 সারাদেশ সারাদেশ

মতামতমতামত

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় সরিষা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সোবাহানকে (৫০) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।বিএনপির একটি মিছিল থেকে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে তাঁর বাঁ হাতের একটি আঙুল ও বাঁ পা জখম হয়েছে। চিকিৎসকেরা তাঁর পায়ে ফাটল (ফ্র্যাকচার) শনাক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) রাত সাতটার দিকে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফলবাজারে এ ঘটনা ঘটে।আব্দুস সোবাহান বলেন, সন্ধ্যার পর নাতির জন্য ফল কিনতে তিনি ওই বাজারে গিয়েছিলেন। এ সময় বিএনপির একটি মিছিল আসতে দেখে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি অতিক্রম করার সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাঁর পথ আটকে দেন। পালানোর চেষ্টা করেও তিনি বের হতে পারেননি। একপর্যায়ে তিন থেকে চারজন ব্যক্তি হকিস্টিক, হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে যান তাঁরা।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর আজ সোমবার ভোরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করেননি তিনি।আব্দুস সোবাহান ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে সরিষা সরকারি কলেজ জাতীয়করণ হওয়ার আগে থেকেই তিনি কলেজটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ২০০৭ সাল থেকে তিনি সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কলেজটি জাতীয়করণের পর থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তিনি।আক্ষেপ করে আব্দুস সোবাহান বলেন, তাঁর ওপর এ ধরনের হামলা হতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। কারও সঙ্গে কোনো দিন ঝামেলা বা বিবাদে জড়াননি। হামলার ঘটনায় বিচার পাবেন না মনে করে থানায় অভিযোগ করেননি। তবে তিনি আল্লাহর ওপর বিচার ছেড়ে দিয়েছেন।এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, পাংশা শহর দিয়ে মিছিল যাওয়ার সময় আব্দুস সোবাহান রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। মিছিলের কর্মীরা তা দেখে সহ্য করতে না পেরে তাঁর গায়ে হাত দেন। পরে দলের জ্যেষ্ঠ নেতারা দ্রুত তাঁকে সরিয়ে নেন এবং কর্মীদেরও সরিয়ে দেন। তবে তিনি আওয়ামী লীগের এত বড় নেতা হয়ে মিছিলের সামনে এভাবে হাসাহাসি করা ঠিক হয়নি। তাঁর একটু ভেবেচিন্তে চলা উচিত ছিল। হামলায় দলীয় কর্মীদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভাইয়ের কর্মস্থলসূত্রে পরিচয়। এরপর বন্ধুত্ব। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। আর সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে নিয়ে গোয়ালন্দে তৈরি হয়েছে কৌতূহল। বিদেশি জামাইকে দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও উৎসুক মানুষ।নার্গিস আক্তার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা খোয়াজ খার মেয়ে। অন্যদিকে জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবা ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।পরিবার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। দুই পরিবারের সম্মতিতে প্রথমে ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।পরিবার জানায়, নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি চেউং। কর্মসূত্রে তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।এরপর জ্যাকি নিজ দেশে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত থাকে। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে একে অপরকে জানার সুযোগ পান তাঁরা। তিন থেকে চার মাসের কথাবার্তার একপর্যায়ে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালো লাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।জ্যাকি চেউং আদো আদো বাংলা ভাষায় বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর নিয়মিত কথা বলতে বলতে ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠলে নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত থেকেই চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। নার্গিসকে বিয়ে করতে পেরে খুব আনন্দিত তিনি। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান।নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয়ের পর প্রথমে সাধারণভাবে কথা হতো। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাঁকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুব খুশি। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করতে চান।বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। নতুন জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।এদিকে চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার তাঁদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। সব মিলিয়ে বিদেশি জামাইকে ঘিরে নার্গিসের বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড়।নার্গিসের মা হাসিনা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনের কাছেও বিষয়টি আনন্দের। ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার ঘটনাটি তাঁদের কাছে যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া উচিত।

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং রাজবাড়ীর পদমদীতে অবস্থিত স্মৃতিকেন্দ্রকে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।শুক্রবার (১৩ নভেম্বর) কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা সাহিত্যিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পদমদীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সময়ে যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাঁদের সময়ে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। একটি জাতির প্রকৃত বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার গুরুত্ব অপরিসীম।বাংলা একাডেমির আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সমাধিস্থলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিথিরা। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।তিনি বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর রচিত বিষাদসিন্ধু বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অথচ তাঁর স্মৃতিবিজড়িত পদমদীর স্মৃতিকেন্দ্রটি আরও সমৃদ্ধ ও আধুনিক করা প্রয়োজন।হারুন-অর-রশিদ আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ পাঠাগার ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি পদমদীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা।শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহজালাল এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ।অনুষ্ঠানে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুর রহমান (খোকন মাহমুদ)।আলোচকেরা বলেন, মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আরও গবেষণা এবং সাহিত্যচর্চার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে স্মৃতিকেন্দ্রের যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।আলোচনা সভা শেষে দিনব্যাপী মীরের মেলায় চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেলে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অযত্ম-অবহেলায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল স্মৃতিকেন্দ্র। কিন্তু প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে কেন্দ্রটি এখন নিজেই স্মৃতি হারানোর পথে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা ও রং। নষ্ট হচ্ছে দর্শনার্থীদের বসার বেঞ্চ। সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন। রয়েছে লোকবল, বিশুদ্ধ পানি ও ইন্টারনেটের সংকটও।সাহিত্যিক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ এই স্মৃতিকেন্দ্রে নেই লেখালেখি কিংবা সাহিত্যচর্চার উপযুক্ত পরিবেশ। সপ্তাহে দুই দিন বন্ধ থাকে এটি। এমনকি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিতেও দর্শনার্থীদের প্রবেশের তেমন সুযোগ নেই। ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা অধিকাংশ মানুষ ও শিক্ষার্থীরা কেন্দ্রটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় সাহিত্যপ্রেমীদের অভিযোগ, যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার অভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি দিন দিন তার গুরুত্ব হারাচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি, ছুটির দিনে শুধুমাত্র বিক্রয় কেন্দ্র ও পাঠাগার বন্ধ রেখে স্মৃতিকেন্দ্রটি খোলা থাকছে। আজ ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে পদমদীর স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথমবারের মতো দিনব্যাপী মীরমেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে স্থানীয় ব্যক্তিদের প্রশ্ন, বছরে এক দিন জন্মবার্ষিকী উদ্যাপনের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে এই সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ?সরেজমিন মঙ্গলবার (১০ নভেম্বর) দেখা যায়, স্মৃতিকেন্দ্রে তেমন কোনো দর্শনার্থী নেই। ভবনের বিভিন্ন স্থানে ফাটল। কোথাও কোথাও দেয়ালের রং ও পলেস্তারা খসে পড়েছে। মূল প্রবেশপথের দুই পাশে থাকা বাতিগুলোও নেই। মাঠের বেঞ্চগুলোতে জমে আছে ময়লা। গ্রন্থাগারের বুকশেলফে মীর মশাররফ হোসেনের লেখা কয়েক শ বই সাজানো রয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের আবর্জনা পরিষ্কার এবং রং করার কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, স্মৃতিকেন্দ্রটিতে দর্শনার্থীদের বসার উপযুক্ত জায়গা নেই। বেঞ্চগুলো নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকে। শুক্র ও শনিবার বন্ধ থাকায় ছুটির দিনে অনেক দর্শনার্থী এসে ফিরে যান। অথচ সাপ্তাহিক ছুটির দিনেই এখানে দর্শনার্থীদের বেশি আসার কথা।জানা যায়, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তাঁর পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। শৈশবে কুষ্টিয়ায় লেখাপড়া শুরু করেন তিনি। পরে পদমদী গ্রামের বিদ্যালয়েও পড়াশোনা করেন। কৃষ্ণনগর ও কলকাতায় তাঁর শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। কর্মজীবনের বড় একটি সময় কেটেছে ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। এ ছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার স্টেটেও নায়েবের দায়িত্ব পালন করেন তিনি।১৯১২ সালের ১৯ ডিসেম্বর পদমদীতে মৃত্যুবরণ করেন এই সাহিত্যিক। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বিবি কুলসুমের পাশে তাঁকে সমাহিত করা হয়। একসময় রক্ষণাবেক্ষণের অভাবে তাঁর কবরটিও হারিয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ টেলিভিশনের ‘কথামালা’ ম্যাগাজিন অনুষ্ঠানে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর বাংলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে নির্মাণ করা হয় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।১৯৯৯ সালের জুলাই মাসে ৮৪ শতাংশ জমির ওপর ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে স্মৃতিকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। ২০০১ সালের ১৯ এপ্রিল কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে দর্শনার্থীদের জন্য এটি খুলে দেওয়া হয়। এখানে রয়েছে সংগ্রহশালা, ১০০ আসনবিশিষ্ট সেমিনার কক্ষ, দপ্তর, গ্রন্থাগার, অতিথিকক্ষ, খাবার ঘর, রান্নাঘর ও শৌচাগার। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনার অনেকগুলোই এখন জরাজীর্ণ।কুষ্টিয়া থেকে স্মৃতিকেন্দ্রটি দেখতে এসেছিলেন মোক্তার মাহমুদ। তিনি বলেন, এখানে এসে সাহিত্যচর্চা বা লেখালেখির পরিবেশ চোখে পড়েনি। স্মৃতিকেন্দ্রটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। লোকবল সংকটের পাশাপাশি সংগ্রহশালায় পর্যাপ্ত নিদর্শন নেই। ইন্টারনেট সংযোগ ও বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। তিনি এখানে এসে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত শেষে ফিরে যান।ফরিদপুর থেকে আসা দর্শনার্থী মাসুদুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগ্রহশালায় মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও জীবনসংক্রান্ত নানা নিদর্শন থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। স্মৃতিকেন্দ্র ঘিরে পর্যটনকেন্দ্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। প্রতিবছর কবির জন্মবার্ষিকীও নামমাত্র পালন করা হয়। এভাবে চলতে থাকলে একসময় স্মৃতিকেন্দ্রটি তার গুরুত্ব হারাবে।রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির বলেন, স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। এটি পরিচালনা করে বাংলা একাডেমি। রাজবাড়ী জেলা প্রশাসন কেন্দ্রটির উন্নয়নে কাজ করতে আগ্রহী হলেও বাংলা একাডেমির পক্ষ থেকে প্রত্যাশিত উদ্যোগ নেওয়া হয়নি। দূরদূরান্ত থেকে অনেকে এখানে আসেন। কিন্তু থাকার মতো কোনো মোটেল বা রেস্তোরাঁ না থাকায় তাঁরা রাত্রিযাপন করতে পারেন না। দীর্ঘদিন ধরে তাঁরা মীর মশাররফ হোসেনের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানিয়ে আসছেন।সম্প্রতি স্মৃতিকেন্দ্রটি পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি বলেন, স্মৃতিকেন্দ্রটি বাংলা একাডেমির অধীনে থাকায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো তাদেরই দেখভাল করার কথা। কেন্দ্রটির লোকবল সংকট, বেঞ্চ মেরামত, দেয়ালে রং করা ও ইন্টারনেট সংযোগসহ কয়েকটি বিষয় নিয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছেন তিনি। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও বিষয়টি তুলে ধরবেন।বাংলা একাডেমির ঢাকার উপপরিচালক ও মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজাউর রহমান বলেন, ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে সেমিনার এবং বিকেলে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, কুইজ এবং দিনব্যাপী মীরমেলার আয়োজন করা হয়েছে।জন্মবার্ষিকী পালনের বাইরে স্মৃতিকেন্দ্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মীর মশাররফ হোসেনের ওপর গবেষণার জন্য বৃত্তির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আর্কাইভের কাজ শুরু হয়েছে। কাজটি শেষ হলে গবেষকদের আর অন্য কোথাও যেতে হবে না; এখানেই থেকে তাঁরা গবেষণা করতে পারবেন। এ ছাড়া দ্রুত স্মৃতিকেন্দ্রটি সংস্কার, আধুনিক সংগ্রহশালা ও সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমীরা এখানে এসে এই সাহিত্যিকের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবেন।স্থানীয় সাহিত্যপ্রেমী ও সচেতন মানুষের দাবি, শুধু জন্মবার্ষিকী পালন নয়, মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটিকে কার্যকর সাংস্কৃতিক ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, সমৃদ্ধ সংগ্রহশালা, গবেষণার পরিবেশ এবং দর্শনার্থীবান্ধব ব্যবস্থাপনা। অন্যথায় যে সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের জন্য এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, একসময় সেই প্রতিষ্ঠানই অবহেলার স্মারক হয়ে থাকবে।

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা সার জব্দ করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজসংলগ্ন মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের সারের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে দোকানের মালিক আশিকুল ইসলামকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ সময় দোকান থেকে ১৩ বস্তা সার জব্দ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, বৈধ ডিলারশিপ ছাড়া কৃষি উপকরণ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। উজানচর নতুন ব্রিজ এলাকায় ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের চারজনকে মারধরের অভিযোগ

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাবা, মা, বোন ও ভাবিকে মারধর করা হয়েছে।হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছে পরিবারটি।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত চারজন হলেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পরিবারের অভিযোগ, স্থানীয় আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখান। বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস বলেন, স্থানীয় বিএনপির নাম ব্যবহারকারী আবদার জেলের নেতৃত্বে তাঁর লোকজন বাড়িতে হামলা চালিয়েছেন। তাঁরা তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের বউকে মারধর করেছেন এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেছেন। হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে তিনি নিজে পুলিশের একটি দল নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে সহকারী পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া হয়েছিল। এতে সাংবাদিক রবিনের ছোট ভাই গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জের ধরে রাতে হামলা হয়ে থাকতে পারে। তবে অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।এদিকে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবদার জেলের বক্তব্য পাওয়া যায়নি।

রাজবাড়ীতে এক ইলিশ ১৫ হাজার, পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে পদ্মা নদীর ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৮৫০ টাকায়। একই বাজারে ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ বিক্রি হয়েছে ২৪ হাজার ৬৭৫ টাকায়। মঙ্গলবার সকালে মাছ দুটি বিক্রি হয়। পরে মাছ দুটি কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার এক প্রবাসীর কাছে পাঠানো হয়েছে।মাছ দুটি প্রথমে কিনেছিলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় এবং পাঙ্গাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন। পরে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা ও শ্রীলঙ্কাপ্রবাসী রেজাউল করিম হাওলাদারের কাছে মাছ দুটি যথাক্রমে ১৪ হাজার ৮৫০ ও ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে হারুন-অর রশিদ পদ্মা নদীতে মাছ ধরতে যান। ফেরিঘাটের কাছে জাল ফেলে নৌকা নিয়ে ভাটির দিকে যেতে থাকেন তিনি। প্রায় চার কিলোমিটার যাওয়ার পর জালে বড় মাছ আটকা পড়ার ঝাঁকি অনুভব করেন। জাল তুলে একটি বড় ইলিশ ও একটি পাঙ্গাশ মাছ দেখতে পান। পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের দেলোয়ার সরদারের আড়তে নিয়ে আসেন।সেখানে নিলামে মাছ দুটি কেনেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি জানান, সকালে দেলোয়ার সরদারের আড়তে অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি নিলামে তোলা হলে সেটি কেনার জন্য ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যায়। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ৬ হাজার ৪০০ টাকা দরে ২ কেজি ২৫০ গ্রাম ওজনের ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি।এরপর একই আড়তে নিলামে তোলা হয় ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের পাঙ্গাশটি। সেটিও সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন শাহজাহান শেখ।শাহজাহান শেখ বলেন, মাছ দুটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাটে নিজের আড়তে নিয়ে যান। পরে দেশ-বিদেশে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা রেজাউল করিম হাওলাদার মাছ দুটি কেনার আগ্রহ দেখান। তাঁর কাছে প্রতি কেজিতে ২০০ টাকা লাভে ইলিশটি ৬ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন। আর পাঙ্গাশটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।শাহজাহান শেখ আরও বলেন, চলতি মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম দেখেছেন তিনি। এ বছর জেলেদের জালে এমন বড় ইলিশ ধরা পড়েছে বলেও তাঁর জানা নেই। মাছ দুটি মঙ্গলবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনে ঢাকায় পাঠানো হয়। পরে সেখান থেকে কক্সবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়।রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হক বলেন, ভোলা বা পটুয়াখালী অঞ্চলে এ ধরনের ইলিশ মাঝেমধ্যে ধরা পড়ার খবর পাওয়া যায়। তবে রাজবাড়ী অঞ্চলে এ ধরনের ইলিশ খুব একটা পাওয়া যায় না। এর আগে এত বড় ইলিশ ধরা পড়ার খবরও তেমন পাওয়া যায়নি। এত বড় একটি ইলিশ ধরা পড়ার খবর জেলে ও স্থানীয় মানুষের জন্য আনন্দের। নদীতে পর্যাপ্ত গভীরতা ও স্রোত থাকলে মাঝেমধ্যে এ ধরনের ইলিশের দেখা মিলতে পারে।

গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল্টু ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি ও পৌর মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয় ঐক্যের দর্শন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে এ দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে তাঁরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতার মিছিল, ছাত্রলীগের পাঁচকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম।শনিবার (৭ নভেম্বর) ভোর ছয়টার দিকে পাংশা উপজেলার একটি আঞ্চলিক সড়কে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে নিয়ে তিনি এ মিছিল করেন। ওই দিন রাতে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা-পুলিশ। রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও সুহান শেখ ওরফে সোহান (২৩)।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল হোসেন বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় দায়েরকৃত নাশকতার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ছাত্রলীগের আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য কমিটির সহসভাপতি ছিলেন নজরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিছিলের ভিডিও ও ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, একটি ব্যানারের সামনে মাকে সঙ্গে নিয়ে স্লোগান দিচ্ছেন নজরুল। পেছনে ব্যানার ধরে আরও কয়েকজন নেতা-কর্মী রয়েছেন। তাঁদের অধিকাংশের মুখে মাস্ক ছিল।ব্যানারে লেখা ছিল, ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ডিসেম্বরে আগমন উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কর্তৃক স্বাগত মিছিল’। ব্যানারের এক পাশে শেখ হাসিনা এবং অন্য পাশে নজরুল ইসলামের ছবি ছিল। নিচে তাঁর পরিচয় উল্লেখ করা হয়েছে—মো. নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ।ছবি ও ভিডিও পোস্ট করে নজরুল ইসলাম লেখেন, নিজের গ্রামের রাস্তা থেকেই তাঁরা আন্দোলন শুরু করছেন। পাংশা ও রাজবাড়ীর সঙ্গে নিজের শৈশব ও বেড়ে ওঠার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি।’ফেসবুক পোস্টে নজরুল আরও দাবি করেন, ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছিলেন। এরপর একাধিকবার হুমকি ও হামলার মুখে পড়েছেন তাঁরা। দীর্ঘদিন হাঁটতে না পারলেও বর্তমানে তাঁর পায়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।নজরুল ইসলাম বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে বঙ্গবন্ধুকন্যার বিকল্প নেই। তাই নিজের ঘর থেকে আন্দোলন-সংগ্রাম শুরু করতে হবে।’ এ ধারাবাহিকতায় শনিবার ভোর ছয়টার দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাছপাড়া-সেনগ্রাম সড়কের মেঘনা এলাকায় নিজেদের বাড়ির কাছ থেকে প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতা-কর্মীকে নিয়ে মিছিল করেন তাঁরা। এ সময় তাঁদের সাহস জোগাতে তাঁর মা আসমানী খাতুনও মিছিলে যোগ দেন। তবে হামলার আশঙ্কায় মিছিলটি এক থেকে দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি বলে জানান তিনি।নজরুল ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর তাঁদের বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। এমনকি তাঁর মাকেও নির্যাতন করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে বলে দাবি করেন তিনি। মিছিলের পর শনিবার রাতে পুলিশ একাধিকবার তাঁদের বাড়িতে গেছে। হামলা ও মামলার আশঙ্কায় তাঁর মা-বাবা বর্তমানে বাড়িতে নেই। তবে এসবের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান এই সাবেক ছাত্রলীগ নেতা।সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, শনিবার ভোরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়ে রাতে জানতে পেরে পুলিশ পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও ও ছবিও পুলিশের হাতে এসেছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন জরিপ অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৩ জন
১

রাজবাড়ীতে ৩২ বছর পর আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

২

স্মৃতি-গান আর আড্ডায় খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

৩

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

৪

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’প্রকল্পের উদ্বোধন

৫

গোয়ালন্দে ছয় মামলার আসামি, ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

৬

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

৭

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

৮

রাজবাড়ীতে দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, তরুণকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

৯

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি চলবে না - সংস্কৃতি প্রতিমন্ত্রী মাহমুদ

১০

গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ

জনপ্রিয় সব খবর
১

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

৪

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

৫

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

৬

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

৭

অযত্ম-অবহেলায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন

৮

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

৯

গোয়ালন্দে দুই পুকুরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ

১০

রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের চারজনকে মারধরের অভিযোগ

সর্বশেষ সব খবর

 বানিজ্য বানিজ্য

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

সেলিম খান, রাজবাড়ীঃ আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা ও নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজবাড়ীতে আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার অগ্রণী ব্যাংক পিএলসির মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসির রাজবাড়ী শাখা এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে সভাপতিত্ব করেন অগ্রণী এসএমই ফাইন্যান্সের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক সেলিম খান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার নিশিকান্ত বসু ও সিনিয়র অফিসার সালমান শাহ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী এসএমই ফাইন্যান্সের রাজবাড়ী শাখার দ্বিতীয় কর্মকর্তা আল মামুন। সেমিনারে উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রতিনিধি অংশ নেন।সভাপতির বক্তব্যে সেলিম খান বলেন, আর্থিক সাক্ষরতা শুধু ব্যাংকে হিসাব খোলা বা টাকা জমা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের আয়-ব্যয় সম্পর্কে সচেতন হওয়া, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, প্রয়োজন অনুযায়ী ঋণ নেওয়া, সময়মতো ঋণ পরিশোধ এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাও এর অংশ।সেলিম খান আরও বলেন, ডিজিটাল লেনদেন মানুষের জীবন সহজ করেছে। তবে পিন, পাসওয়ার্ড, এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ও ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ব্যাংকিং চ্যানেল ব্যবহার এবং ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যয় করার বিষয়ে সচেতন হওয়া জরুরি।অতিথির বক্তব্যে নিশিকান্ত বসু নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবার যথাযথ ব্যবহার এবং আর্থিক লেনদেনে সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেন। সালমান শাহ সুমন নিরাপদ ডিজিটাল লেনদেন, আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।সেমিনারে ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়-ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত সঞ্চয়, দায়িত্বশীলভাবে ঋণ গ্রহণ ও পরিশোধ, উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন আর্থিক বিষয়ে তাঁদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। আলোচকেরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং নিরাপদ আর্থিক লেনদেনের বিষয়ে পরামর্শ দেন।আয়োজকেরা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে ভূমিকা রাখবে।

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা সার জব্দ করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজসংলগ্ন মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের সারের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে দোকানের মালিক আশিকুল ইসলামকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ সময় দোকান থেকে ১৩ বস্তা সার জব্দ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, বৈধ ডিলারশিপ ছাড়া কৃষি উপকরণ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। উজানচর নতুন ব্রিজ এলাকায় ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোয়ালন্দে দুই পুকুরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ

গোয়ালন্দে দুই পুকুরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছচাষি বায়েজিদ মৃধা (৩০)। ছয় মাস ধরে পরিচর্যা করে বড় করা মাছ মরে যাওয়ায় তাঁর মাছ চাষের স্বপ্ন ভেঙে গেছে। এ ঘটনায় বিপাকে পড়েছেন ঋণ নিয়ে মাছ চাষ করা এই যুবক।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজ উল্লা মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষি বায়েজিদ ওই গ্রামের মজিবর রহমান মৃধার ছেলে।আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সরেজমিনে পুকুর দুটিতে মরা মাছ ভেসে থাকতে দেখা যায়।বায়েজিদ মৃধা জানান, তাঁদের নিজেদের প্রায় আট বিঘা আয়তনের দুটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে মাছ চাষ করছেন। প্রায় ছয় মাস আগে পুকুর দুটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন তিনি। নিয়মিত পরিচর্যায় মাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। আশা ছিল, মাছ বিক্রি করে ১৫ থেকে ১৬ লাখ টাকা আয় করবেন। কিন্তু দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তাঁর সেই স্বপ্ন শেষ করে দিয়েছে।বায়েজিদ আরও বলেন, মাছ চাষের জন্য তিনি কৃষি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন। মাছ বিক্রির টাকা দিয়ে ঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা ছিল তাঁর। এখন মাছ মরে যাওয়ায় কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন, তা বুঝতে পারছেন না। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। মাছের খামারের আয় দিয়েই পরিবারের ভরণপোষণ চলত। এখন সংসার কীভাবে চালাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তিনি।বায়েজিদের বাবা মজিবর রহমান মৃধা বলেন, তাঁর ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। কারও সঙ্গে ঝামেলাও নেই। তারপরও কারা এবং কী কারণে তাঁদের এত বড় ক্ষতি করল, তা বুঝতে পারছেন না।মজিবর রহমান আরও বলেন, বুধবার সকালে তাঁরা পুকুরপাড়ে গিয়ে ছোট-বড় অসংখ্য মাছ মরে ভেসে থাকতে দেখেন। পরে জাল দিয়ে মরা মাছ সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করেন। তবে সেগুলোর তেমন দাম পাওয়া যাচ্ছে না। সারা দিনই পুকুরে নতুন করে মাছ মরে ভেসে উঠছে। অনেক মাছ মরে পুকুরের তলদেশে ডুবে যাচ্ছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত মাছচাষি বায়েজিদ মৃধা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

রাজবাড়ীতে এক ইলিশ ১৫ হাজার, পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীতে এক ইলিশ ১৫ হাজার, পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে পদ্মা নদীর ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৮৫০ টাকায়। একই বাজারে ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ বিক্রি হয়েছে ২৪ হাজার ৬৭৫ টাকায়। মঙ্গলবার সকালে মাছ দুটি বিক্রি হয়। পরে মাছ দুটি কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার এক প্রবাসীর কাছে পাঠানো হয়েছে।মাছ দুটি প্রথমে কিনেছিলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় এবং পাঙ্গাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন। পরে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা ও শ্রীলঙ্কাপ্রবাসী রেজাউল করিম হাওলাদারের কাছে মাছ দুটি যথাক্রমে ১৪ হাজার ৮৫০ ও ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে হারুন-অর রশিদ পদ্মা নদীতে মাছ ধরতে যান। ফেরিঘাটের কাছে জাল ফেলে নৌকা নিয়ে ভাটির দিকে যেতে থাকেন তিনি। প্রায় চার কিলোমিটার যাওয়ার পর জালে বড় মাছ আটকা পড়ার ঝাঁকি অনুভব করেন। জাল তুলে একটি বড় ইলিশ ও একটি পাঙ্গাশ মাছ দেখতে পান। পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের দেলোয়ার সরদারের আড়তে নিয়ে আসেন।সেখানে নিলামে মাছ দুটি কেনেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি জানান, সকালে দেলোয়ার সরদারের আড়তে অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি নিলামে তোলা হলে সেটি কেনার জন্য ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যায়। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ৬ হাজার ৪০০ টাকা দরে ২ কেজি ২৫০ গ্রাম ওজনের ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি।এরপর একই আড়তে নিলামে তোলা হয় ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের পাঙ্গাশটি। সেটিও সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন শাহজাহান শেখ।শাহজাহান শেখ বলেন, মাছ দুটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাটে নিজের আড়তে নিয়ে যান। পরে দেশ-বিদেশে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা রেজাউল করিম হাওলাদার মাছ দুটি কেনার আগ্রহ দেখান। তাঁর কাছে প্রতি কেজিতে ২০০ টাকা লাভে ইলিশটি ৬ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন। আর পাঙ্গাশটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।শাহজাহান শেখ আরও বলেন, চলতি মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম দেখেছেন তিনি। এ বছর জেলেদের জালে এমন বড় ইলিশ ধরা পড়েছে বলেও তাঁর জানা নেই। মাছ দুটি মঙ্গলবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনে ঢাকায় পাঠানো হয়। পরে সেখান থেকে কক্সবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়।রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হক বলেন, ভোলা বা পটুয়াখালী অঞ্চলে এ ধরনের ইলিশ মাঝেমধ্যে ধরা পড়ার খবর পাওয়া যায়। তবে রাজবাড়ী অঞ্চলে এ ধরনের ইলিশ খুব একটা পাওয়া যায় না। এর আগে এত বড় ইলিশ ধরা পড়ার খবরও তেমন পাওয়া যায়নি। এত বড় একটি ইলিশ ধরা পড়ার খবর জেলে ও স্থানীয় মানুষের জন্য আনন্দের। নদীতে পর্যাপ্ত গভীরতা ও স্রোত থাকলে মাঝেমধ্যে এ ধরনের ইলিশের দেখা মিলতে পারে।

জাতীয়

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক দিয়ে পথ আটকে দেশীয় অস্ত্রের মুখে একটি গরুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দলের সদস্যরা। পরে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১১টি গরু, মুঠোফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই গরু ব্যবসায়ী। ঘটনার পর এক দিন পেরিয়ে গেলেও লুট হওয়া গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডাকাত দলের সদস্যরা গরুগুলো নিজেদের ট্রাকে তুলে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।আহত দুই ব্যবসায়ী হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন। তাঁরা বগুড়া থেকে গরু কিনে ভোলায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সোমবার রাতে হেলাল গাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সোমবার ভোররাতে পাংশা উপজেলার একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। পথে কালুখালী উপজেলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করেন। একপর্যায়ে তাঁরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।সেখানে ডাকাত দলের সদস্যরা নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেন। এর মধ্যে আটটি গাভি ও তিনটি বাছুর ছিল। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন তাঁরা। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু ও অন্যান্য মালামাল লুট করে ব্যবসায়ীদের ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কালুখালী এলাকা থেকে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দলের সদস্যরা রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় যান। সেখানে ব্যবসায়ীদের মারধর করে আটটি গাভি ও তিনটি বাছুর লুট করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৭ ঘন্টা আগে

 বিশ্ব বিশ্ব

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভাইয়ের কর্মস্থলসূত্রে পরিচয়। এরপর বন্ধুত্ব। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। আর সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে নিয়ে গোয়ালন্দে তৈরি হয়েছে কৌতূহল। বিদেশি জামাইকে দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও উৎসুক মানুষ।নার্গিস আক্তার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা খোয়াজ খার মেয়ে। অন্যদিকে জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবা ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরি চালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।পরিবার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। দুই পরিবারের সম্মতিতে প্রথমে ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।পরিবার জানায়, নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকায় একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি চেউং। কর্মসূত্রে তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।এরপর জ্যাকি নিজ দেশে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত থাকে। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে একে অপরকে জানার সুযোগ পান তাঁরা। তিন থেকে চার মাসের কথাবার্তার একপর্যায়ে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালো লাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।জ্যাকি চেউং আদো আদো বাংলা ভাষায় বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর নিয়মিত কথা বলতে বলতে ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠলে নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত থেকেই চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। নার্গিসকে বিয়ে করতে পেরে খুব আনন্দিত তিনি। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান।নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয়ের পর প্রথমে সাধারণভাবে কথা হতো। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাঁকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুব খুশি। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুখে সংসার করতে চান।বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। নতুন জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।এদিকে চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার তাঁদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। সব মিলিয়ে বিদেশি জামাইকে ঘিরে নার্গিসের বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড়।নার্গিসের মা হাসিনা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনের কাছেও বিষয়টি আনন্দের। ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার ঘটনাটি তাঁদের কাছে যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া উচিত।

৭ ঘন্টা আগে

 রাজনীতি রাজনীতি

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় সরিষা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সোবাহানকে (৫০) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।বিএনপির একটি মিছিল থেকে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে তাঁর বাঁ হাতের একটি আঙুল ও বাঁ পা জখম হয়েছে। চিকিৎসকেরা তাঁর পায়ে ফাটল (ফ্র্যাকচার) শনাক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) রাত সাতটার দিকে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফলবাজারে এ ঘটনা ঘটে।আব্দুস সোবাহান বলেন, সন্ধ্যার পর নাতির জন্য ফল কিনতে তিনি ওই বাজারে গিয়েছিলেন। এ সময় বিএনপির একটি মিছিল আসতে দেখে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি অতিক্রম করার সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাঁর পথ আটকে দেন। পালানোর চেষ্টা করেও তিনি বের হতে পারেননি। একপর্যায়ে তিন থেকে চারজন ব্যক্তি হকিস্টিক, হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে যান তাঁরা।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর আজ সোমবার ভোরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করেননি তিনি।আব্দুস সোবাহান ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে সরিষা সরকারি কলেজ জাতীয়করণ হওয়ার আগে থেকেই তিনি কলেজটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ২০০৭ সাল থেকে তিনি সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কলেজটি জাতীয়করণের পর থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তিনি।আক্ষেপ করে আব্দুস সোবাহান বলেন, তাঁর ওপর এ ধরনের হামলা হতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। কারও সঙ্গে কোনো দিন ঝামেলা বা বিবাদে জড়াননি। হামলার ঘটনায় বিচার পাবেন না মনে করে থানায় অভিযোগ করেননি। তবে তিনি আল্লাহর ওপর বিচার ছেড়ে দিয়েছেন।এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, পাংশা শহর দিয়ে মিছিল যাওয়ার সময় আব্দুস সোবাহান রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। মিছিলের কর্মীরা তা দেখে সহ্য করতে না পেরে তাঁর গায়ে হাত দেন। পরে দলের জ্যেষ্ঠ নেতারা দ্রুত তাঁকে সরিয়ে নেন এবং কর্মীদেরও সরিয়ে দেন। তবে তিনি আওয়ামী লীগের এত বড় নেতা হয়ে মিছিলের সামনে এভাবে হাসাহাসি করা ঠিক হয়নি। তাঁর একটু ভেবেচিন্তে চলা উচিত ছিল। হামলায় দলীয় কর্মীদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং রাজবাড়ীর পদমদীতে অবস্থিত স্মৃতিকেন্দ্রকে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।শুক্রবার (১৩ নভেম্বর) কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা সাহিত্যিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পদমদীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সময়ে যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাঁদের সময়ে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। একটি জাতির প্রকৃত বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার গুরুত্ব অপরিসীম।বাংলা একাডেমির আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সমাধিস্থলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিথিরা। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।তিনি বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর রচিত বিষাদসিন্ধু বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অথচ তাঁর স্মৃতিবিজড়িত পদমদীর স্মৃতিকেন্দ্রটি আরও সমৃদ্ধ ও আধুনিক করা প্রয়োজন।হারুন-অর-রশিদ আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ পাঠাগার ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি পদমদীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা।শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহজালাল এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ।অনুষ্ঠানে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুর রহমান (খোকন মাহমুদ)।আলোচকেরা বলেন, মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আরও গবেষণা এবং সাহিত্যচর্চার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে স্মৃতিকেন্দ্রের যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।আলোচনা সভা শেষে দিনব্যাপী মীরের মেলায় চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেলে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের চারজনকে মারধরের অভিযোগ

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাবা, মা, বোন ও ভাবিকে মারধর করা হয়েছে।হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছে পরিবারটি।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত চারজন হলেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পরিবারের অভিযোগ, স্থানীয় আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখান। বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস বলেন, স্থানীয় বিএনপির নাম ব্যবহারকারী আবদার জেলের নেতৃত্বে তাঁর লোকজন বাড়িতে হামলা চালিয়েছেন। তাঁরা তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের বউকে মারধর করেছেন এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেছেন। হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে তিনি নিজে পুলিশের একটি দল নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে সহকারী পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া হয়েছিল। এতে সাংবাদিক রবিনের ছোট ভাই গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জের ধরে রাতে হামলা হয়ে থাকতে পারে। তবে অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।এদিকে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবদার জেলের বক্তব্য পাওয়া যায়নি।

রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের চারজনকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগের ঝটিকা মিছিল, আটক এক

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে শাওন মন্ডল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।সোমবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে দৌলতদিয়া ঘাটের টার্মিনাল-সংলগ্ন আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরিফের সামনে থেকে মিছিলটি বের করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।আটক শাওন মন্ডল দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার বাসিন্দা আইয়ুব মন্ডলের ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল মন্ডলের ভাতিজা।পুলিশ জানায়, ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সোমবার রাতে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে পৌঁছালে সেখানে দায়িত্ব পালনরত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে শাওন মন্ডলকে আটক করা হয়।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মিছিলটির সার্বিক সহায়তায় ছিলেন। আটক শাওন মন্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগের ঝটিকা মিছিল, আটক এক

রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে জেলা স্টেডিয়াম এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের গঙ্গারাম কর্মকারের ছেলে দুলাল চন্দ্র কর্মকার (৫০)। তিনি রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।আটক অন্য ব্যক্তিরা হলেন একই এলাকার মৃত বীরেন কর্মকারের ছেলে বিশ্বনাথ কর্মকার (৬৫), সজ্জনকান্দা গ্রামের মৃত আবুল কাসেম মৃধার ছেলে মাসুদ রানা (৫৮), লবি নেওয়াজ খানের ছেলে মিরাজ খান (৬০), মৃত রবীন্দ্রনাথ কর্মকারের ছেলে শ্রী নিমাই চন্দ্র সরকার (৬০) এবং চরলক্ষ্মীপুর গ্রামের মৃত আফসার শেখের ছেলে মো. আলাউদ্দিন (৫৭)।সোমবার (৯ নভেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন। তিনি বলেন, পুলিশের টহল চলাকালে জেলা স্টেডিয়াম এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।এদিকে আটক দুলাল চন্দ্র কর্মকারের বিষয়ে আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদ আলী বলেন, দুলাল চন্দ্র কর্মকার তাঁদের কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। তবে মাদক সেবনের অভিযোগে তাঁর আটকের বিষয়টি তিনি আগে জানতেন না। বিষয়টি কলেজের সভাপতি জেলা প্রশাসককে অবহিত করবেন বলেও জানান।

রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬

গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল্টু ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি ও পৌর মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয় ঐক্যের দর্শন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে এ দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে তাঁরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

 খেলা খেলা

সকল জেলার খবর

 সাহিত্য সাহিত্য

আর্কাইভ

কৃষকের জানালা

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক দিয়ে পথ আটকে দেশীয় অস্ত্রের মুখে একটি গরুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দলের সদস্যরা। পরে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১১টি গরু, মুঠোফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই গরু ব্যবসায়ী। ঘটনার পর এক দিন পেরিয়ে গেলেও লুট হওয়া গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডাকাত দলের সদস্যরা গরুগুলো নিজেদের ট্রাকে তুলে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।আহত দুই ব্যবসায়ী হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন। তাঁরা বগুড়া থেকে গরু কিনে ভোলায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সোমবার রাতে হেলাল গাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সোমবার ভোররাতে পাংশা উপজেলার একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। পথে কালুখালী উপজেলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করেন। একপর্যায়ে তাঁরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।সেখানে ডাকাত দলের সদস্যরা নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেন। এর মধ্যে আটটি গাভি ও তিনটি বাছুর ছিল। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন তাঁরা। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু ও অন্যান্য মালামাল লুট করে ব্যবসায়ীদের ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কালুখালী এলাকা থেকে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দলের সদস্যরা রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় যান। সেখানে ব্যবসায়ীদের মারধর করে আটটি গাভি ও তিনটি বাছুর লুট করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইন-কানুন

 বিনোদন বিনোদন

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাট সংলগ্ন পদ্মার শাখা নদীতে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। পাবনার আমিনপুর উপজেলার চর গোবিন্দপুর থেকে আসা নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনার সৈয়দপুরের নিউ শাপলা নৌকা। এছাড়া প্রতিযোগিতায় চর গোবিন্দপুরের নৌকা দ্বিতীয় এবং খয়রান একতা চ্যালেঞ্জার নামক নৌকা তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় মোট ৮টি নৌকা অংশ গ্রহণ করে। বিজয়ী নৌকাকে মোটরসাইকেল এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে রিফ্রেজারেটর প্রদান করা হয়।পদ্মার পাড়ে তিন দিনব্যাপী নৌকা বাইচ এবং গ্রামীণ মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পড়ে। মুখরোচক খাবার সহ নানা ধরনের পণ্যের পসরা বসে পদ্মার পাড়ে। মেলা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা দেখা দেয়। কালুখালীসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে মহেন্দ্রপুর পদ্মার পাড়ে জড়ো হন।মহেন্দ্রপুর খেয়াঘাট মেলা কমিটির আয়োজনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতার সঞ্চালনায় নৌকাবাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোটেক রকিবুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক কে এম আইনুল হাবীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মনজুর হোসেন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান প্রমূখ। উদ্বোধনী দিনে চারটি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রথম প্রতিযোগিতায় উলাট একতা এক্সপ্রেসকে হারিয়ে বিজয়ী হয় ‘নিউ শাপলা’ নামক নৌকা। দ্বিতীয় বাইচে ‘চর গোবিন্দপুরের নৌকা’কে হারিয়ে বিজয়ী হয় ‘নিউ জনতার সংগ্রাম’, তৃতীয় বাইচে হয় ‘দুলদুল এক্সপ্রেস’কে হারিয়ে বিজয়ী হয় ‘খয়রানা একতা চ্যালেঞ্জার’ এবং শেষ বাইচে ‘কুষ্টিয়ার লালন’কে হারিয়ে বিজয়ী হয় পাবনার সুজানগরের ‘শিমুল একতা এক্সপ্রেস’। আয়োজক কমিটির অন্যতম সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রগমান বলেন, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আবহমান গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।

মনসুর উল করিম বাংলাদেশের শিল্পাঙ্গনের উজ্জল নক্ষত্র - সংস্কৃতি প্রতিমন্ত্রী

সুমন বিশ্বাস, রাজবাড়ীঃ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে এই গুণী শিল্পীকে। শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনসুর উল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, "মনসুর উল করিম শুধু রাজবাড়ীর নন, তিনি বাংলাদেশের শিল্পাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। রাজবাড়ীর মাটিতে তাঁর জন্ম ও বেড়ে ওঠা আমাদের জন্য গর্বের বিষয়। তাঁর সৃষ্টিকর্ম আজও শিল্পপ্রেমীদের অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্পকর্ম ও জীবনাদর্শ তুলে ধরতে আমাদের আরও উদ্যোগী হতে হবে।"প্রতিমন্ত্রী বলেন, "রাজবাড়ীর সাংস্কৃতিক বিকাশে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। জেলার শিল্প-সংস্কৃতির প্রসারে একটি আধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণের জন্য ইতোমধ্যে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। এছাড়া রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রকে আরও আধুনিক ও কার্যকরভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি ভবিষ্যতে জেলার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য এবং তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে।" মনসুর উল করিম স্মৃতি পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, চিত্রশিল্পী মনসুর করিম স্মৃতি সংসদের সদস্য সচিব আজিজা খানম, উপদেষ্টা চৌধুরী আহসানুল করিম হিটু, নূরুল হক আলম, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আহ্বায়ক কবি সালাম তাসির, রাজবাড়ী বাংলা একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানসহ চিত্রশিল্পী মনসুর করিম স্মৃতি সংসদের অন্যান্য সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিম তাঁর সৃষ্টিশীলতা, নান্দনিক চিন্তা ও শিল্পকর্মের মাধ্যমে দেশের শিল্পাঙ্গনে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর স্মৃতি ও কর্ম নতুন প্রজন্মের শিল্পীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।পরে অতিথিরা কেক কেটে মনসুর উল করিমের ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, চিত্রশিল্পী মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ জুলাই রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ শিল্পজীবনে তিনি দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেন এবং শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদকে ভূষিত হন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর শিল্পকর্ম আজও বাংলাদেশের চারুকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

রাজবাড়ীতে উদীচীর গান, নৃত্য ও ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত

আব্দুল হালিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে গান, নৃত্য ও ফলাহারের মধ্য দিয়ে উদীচীতে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা। এতে স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, সদস্য শিখা কর্মকার। এতে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী মো. গোলাম আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ। সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।  বক্তারা বলেন, বাংলাদেশে ছয়টি ঋতুর মধ্যে বর্ষা ঋতু হলো মধুর ঋতু। এই ঋতু শুরু হলে প্রকৃতি হাঁসে। প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে। চারপাশ সবুজে ভরে যায়। প্রবীণ তার কৈশোরে ফিরে যায়। তবে মানুষ আজ প্রকৃতি ধ্বংস করে ফেলছে। নিয়মিত বনায়ন ধ্বংস করা হচ্ছে। একারণে বর্ষার প্রকৃত রূপ এখন আর দেখা যায় না। বর্ষাকে বাঁচিয়ে রাখতে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে। প্রকৃতি সুন্দর হলে এই পৃথিবী আরও সুন্দর হবে।অনুষ্ঠানে উদীচী ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশনা করেন

রাজবাড়ীতে উদীচীর গান, নৃত্য ও ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত

গোয়ালন্দে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

মঈনুল হক, গোয়ালন্দ রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে ভার্চ্যুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকরা। পরে স্থানীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।উপজেলা প্রশাসন জানায়, তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রথম দিনে আলোচনা সভা, উদ্ভোধনী সংগীত (চল চল), সমবেত সংগীত, সমবেত নৃত্য, আবৃত্তি, একক সংগীত ও নৃত্য, দ্বিতীয় দিনে নজরুলের উপর রচনা, আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, তৃতীয় দিনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লালন, দেশত্ববোধক, ভাটিয়ালি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বক্তব্য দেন। বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুলের সাহিত্য ও সংগীত আজও বাঙালির স্বাধীনতার চেতনা, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধের অন্যতম প্রেরণার উৎস। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংগীত ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।আলোচনা সভা শেষে নজরুল সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

গোয়ালন্দে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইমরান মনিম, রাজবাড়ীঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর স্মারক ও ডাক টিকিট অবমুক্ত, লোগো উন্মোচন ও নজরুল বর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে রাজবাড়ীতেও শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২৭-এর কর্মসূচি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বছরব্যাপী নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনের মাধ্যমে এ বর্ষ উদযাপন করা হবে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান ও মন্ত্রী পরিষদের সচিব ডঃ নাসিমুল গনি বক্তব্য।এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর রেজভি জামান, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোস্তফা কামাল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা হবে।উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

রাজবাড়ীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান দলকে সমর্থন

সোহাগ মিয়া, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আলাল মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে সে এলাকায় আর্জেন্টিনা ফুটবল দলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত থাকলেও এবার তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। এমন ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।সোমবার (১৫ জুন) দিবাগত রাত ৯টার দিকে হামিদ মৃধার হাট বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলাল মোল্লা তাঁর কর্মী সমর্থকদের জড়ো হন। এ সময় তিনি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে তার নতুন ইসলামী রাষ্ট্র ইরানের পক্ষে অবস্থানের কথা ঘোষণা দেন। তার এই ঘোষণার পর মুহূর্তেই তাঁর কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। একই সাথে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাজারে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবেও দেখেন।আলাল মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক ছিলাম। তবে ব্যক্তিগত চিন্তা-ভাবনা ও ধর্মীয় অনুভূতি থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি ইরান দলকে সমর্থন করব। আমি আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেব না। এজন্য দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছি।তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় যুবকদের মধ্যে কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে একজন সমর্থকের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।স্থানীয় হামিদ মৃধা হাট এরাকার আক্কাস সরদার, আব্বাস মোল্লা, জামাল হোসেন, হারুন ব্যাপারী সহ অনেকে জানান, সাধারণত ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দলের সমর্থন ছেড়ে অন্য দলের প্রতি সমর্থন জানানোর ঘটনা এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে আলাল মোল্লার এই সিদ্ধান্ত নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে।এ বিষয়ে স্থানীয় নুরুল ইসলাম, আহম্মদ আলী শেখ সহ অনেকের ভাষ্য, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন করতে পারেন। আলাল মোল্লার এই ঘোষণাও তার ব্যক্তিগত মতামত ও পছন্দেরই বহিঃপ্রকাশ।ব্যতিক্রমী এই দলবদলের ঘটনা এখন গোয়ালন্দের হামিদ মৃধার হাট সহ আশপাশের এলাকায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান দলকে সমর্থন

 মতামত মতামত

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় সরিষা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সোবাহানকে (৫০) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।বিএনপির একটি মিছিল থেকে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে তাঁর বাঁ হাতের একটি আঙুল ও বাঁ পা জখম হয়েছে। চিকিৎসকেরা তাঁর পায়ে ফাটল (ফ্র্যাকচার) শনাক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) রাত সাতটার দিকে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফলবাজারে এ ঘটনা ঘটে।আব্দুস সোবাহান বলেন, সন্ধ্যার পর নাতির জন্য ফল কিনতে তিনি ওই বাজারে গিয়েছিলেন। এ সময় বিএনপির একটি মিছিল আসতে দেখে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি অতিক্রম করার সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাঁর পথ আটকে দেন। পালানোর চেষ্টা করেও তিনি বের হতে পারেননি। একপর্যায়ে তিন থেকে চারজন ব্যক্তি হকিস্টিক, হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে যান তাঁরা।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর আজ সোমবার ভোরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করেননি তিনি।আব্দুস সোবাহান ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে সরিষা সরকারি কলেজ জাতীয়করণ হওয়ার আগে থেকেই তিনি কলেজটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ২০০৭ সাল থেকে তিনি সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কলেজটি জাতীয়করণের পর থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তিনি।আক্ষেপ করে আব্দুস সোবাহান বলেন, তাঁর ওপর এ ধরনের হামলা হতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। কারও সঙ্গে কোনো দিন ঝামেলা বা বিবাদে জড়াননি। হামলার ঘটনায় বিচার পাবেন না মনে করে থানায় অভিযোগ করেননি। তবে তিনি আল্লাহর ওপর বিচার ছেড়ে দিয়েছেন।এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, পাংশা শহর দিয়ে মিছিল যাওয়ার সময় আব্দুস সোবাহান রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। মিছিলের কর্মীরা তা দেখে সহ্য করতে না পেরে তাঁর গায়ে হাত দেন। পরে দলের জ্যেষ্ঠ নেতারা দ্রুত তাঁকে সরিয়ে নেন এবং কর্মীদেরও সরিয়ে দেন। তবে তিনি আওয়ামী লীগের এত বড় নেতা হয়ে মিছিলের সামনে এভাবে হাসাহাসি করা ঠিক হয়নি। তাঁর একটু ভেবেচিন্তে চলা উচিত ছিল। হামলায় দলীয় কর্মীদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৭ ঘন্টা আগে

 স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক দিয়ে পথ আটকে দেশীয় অস্ত্রের মুখে একটি গরুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দলের সদস্যরা। পরে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১১টি গরু, মুঠোফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই গরু ব্যবসায়ী। ঘটনার পর এক দিন পেরিয়ে গেলেও লুট হওয়া গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডাকাত দলের সদস্যরা গরুগুলো নিজেদের ট্রাকে তুলে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।আহত দুই ব্যবসায়ী হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন। তাঁরা বগুড়া থেকে গরু কিনে ভোলায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সোমবার রাতে হেলাল গাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সোমবার ভোররাতে পাংশা উপজেলার একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। পথে কালুখালী উপজেলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করেন। একপর্যায়ে তাঁরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।সেখানে ডাকাত দলের সদস্যরা নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেন। এর মধ্যে আটটি গাভি ও তিনটি বাছুর ছিল। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন তাঁরা। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু ও অন্যান্য মালামাল লুট করে ব্যবসায়ীদের ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কালুখালী এলাকা থেকে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দলের সদস্যরা রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় যান। সেখানে ব্যবসায়ীদের মারধর করে আটটি গাভি ও তিনটি বাছুর লুট করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক দিয়ে পথ আটকে দেশীয় অস্ত্রের মুখে একটি গরুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দলের সদস্যরা। পরে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১১টি গরু, মুঠোফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই গরু ব্যবসায়ী। ঘটনার পর এক দিন পেরিয়ে গেলেও লুট হওয়া গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডাকাত দলের সদস্যরা গরুগুলো নিজেদের ট্রাকে তুলে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।আহত দুই ব্যবসায়ী হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন। তাঁরা বগুড়া থেকে গরু কিনে ভোলায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সোমবার রাতে হেলাল গাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সোমবার ভোররাতে পাংশা উপজেলার একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। পথে কালুখালী উপজেলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করেন। একপর্যায়ে তাঁরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।সেখানে ডাকাত দলের সদস্যরা নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেন। এর মধ্যে আটটি গাভি ও তিনটি বাছুর ছিল। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন তাঁরা। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু ও অন্যান্য মালামাল লুট করে ব্যবসায়ীদের ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কালুখালী এলাকা থেকে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দলের সদস্যরা রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় যান। সেখানে ব্যবসায়ীদের মারধর করে আটটি গাভি ও তিনটি বাছুর লুট করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় সরিষা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সোবাহানকে (৫০) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।বিএনপির একটি মিছিল থেকে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে তাঁর বাঁ হাতের একটি আঙুল ও বাঁ পা জখম হয়েছে। চিকিৎসকেরা তাঁর পায়ে ফাটল (ফ্র্যাকচার) শনাক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) রাত সাতটার দিকে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফলবাজারে এ ঘটনা ঘটে।আব্দুস সোবাহান বলেন, সন্ধ্যার পর নাতির জন্য ফল কিনতে তিনি ওই বাজারে গিয়েছিলেন। এ সময় বিএনপির একটি মিছিল আসতে দেখে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি অতিক্রম করার সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাঁর পথ আটকে দেন। পালানোর চেষ্টা করেও তিনি বের হতে পারেননি। একপর্যায়ে তিন থেকে চারজন ব্যক্তি হকিস্টিক, হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে যান তাঁরা।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর আজ সোমবার ভোরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করেননি তিনি।আব্দুস সোবাহান ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে সরিষা সরকারি কলেজ জাতীয়করণ হওয়ার আগে থেকেই তিনি কলেজটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ২০০৭ সাল থেকে তিনি সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কলেজটি জাতীয়করণের পর থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তিনি।আক্ষেপ করে আব্দুস সোবাহান বলেন, তাঁর ওপর এ ধরনের হামলা হতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। কারও সঙ্গে কোনো দিন ঝামেলা বা বিবাদে জড়াননি। হামলার ঘটনায় বিচার পাবেন না মনে করে থানায় অভিযোগ করেননি। তবে তিনি আল্লাহর ওপর বিচার ছেড়ে দিয়েছেন।এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, পাংশা শহর দিয়ে মিছিল যাওয়ার সময় আব্দুস সোবাহান রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। মিছিলের কর্মীরা তা দেখে সহ্য করতে না পেরে তাঁর গায়ে হাত দেন। পরে দলের জ্যেষ্ঠ নেতারা দ্রুত তাঁকে সরিয়ে নেন এবং কর্মীদেরও সরিয়ে দেন। তবে তিনি আওয়ামী লীগের এত বড় নেতা হয়ে মিছিলের সামনে এভাবে হাসাহাসি করা ঠিক হয়নি। তাঁর একটু ভেবেচিন্তে চলা উচিত ছিল। হামলায় দলীয় কর্মীদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৭৬টি ইয়াবা বড়িসহ মো. বাবুল শেখ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে পৌরসভার কুমড়াকান্দি এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।আটক বাবুল শেখ গোয়ালন্দ পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বাদল শেখের ছেলে। তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে কুমড়াকান্দি এলাকায় রাজ্জাক শেখের মুদি দোকানের কাছে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বাবুল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ও বয়স্ক ব্যক্তি তাঁকে আটক করেন। পরে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে বাবুলকে আটক করে তাঁর কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়।পুলিশ জানায়, জব্দ করা ৭৬টি ইয়াবার ওজন ৭ দশমিক ৬ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৮০০ টাকা।এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাবুদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করার জন্য এজাহার দায়ের করেন।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আটকের সময় ধস্তাধস্তিতে বাবুল শেখ সামান্য আহত হন। পরে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

ইমরান মনিম, রাজবাড়ীঃ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তাঁর বিরুদ্ধে করা পাঁচটি মামলার চারটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।বুধবার (৪ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এ আদেশ দেন।২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ী শহরে উৎস সরকার নামের এক শিক্ষার্থীকে মারধর ও পিটিয়ে আহত করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আজ বুধবার রাজবাড়ী জেলা কারাগার থেকে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক আবেদন মঞ্জুর করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৪০ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন কাজী কেরামত আলী। পরে তিনি উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান। এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলাতেও তিনি জামিন পেয়েছেন।পরবর্তী সময়ে ৩৬৫/২৪ নম্বর মামলায় তাঁকে আবার গ্রেপ্তার দেখানো হয়। গত ১৫ অক্টোবর গোয়ালন্দ ঘাট থানার আরও একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ আজ বুধবার রাজবাড়ী সদর থানার জিআর ৩২৮/২৪ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।আইনজীবী আরও জানান, কাজী কেরামত আলীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন।২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে রয়েছেন বলে জানান তাঁর আইনজীবী।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজবাড়ীর পাংশায় ছুরিকাঘাতে প্রবাসী হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ছুরিকাঘাতে গুরুতর আহত আব্দুর রহিম মোল্লা (৩০) নামের এক কাতার প্রবাসী হত্যার ঘটনায় আদালত অভিযুক্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। অপর আসামীদের খালাস প্রদান করেছেন। মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সাদ্দাম মিয়া। তিনি পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। এছাড়া মামলার অপর আসামী পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের জলিল মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল ও রাসেল মণ্ডল এবং পাংশা কুড়াপাড়া গ্রামের নুরু মুন্সীর ছেলে শরীফ মুন্সীকে ঘটনার সাথে সন্দেহাতীতভাবে জড়িত থাকার কোনো প্রমান না হওয়ায় আদালত তাদেরকে আনীত অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান পূর্বক খালাস প্রদান করেন। এ সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।   নিহত আব্দুর রহিম মোল্লা জেলার পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মোল্লার ছেলে। ২০১৬ সালের ৮ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মোল্লা মারা যান। তার আগে ৫ নভেম্বর বিকেলে পাংশা সরকারি কলেজ এলাকার চাচার ক্যান্টিনের সামনে তাঁকে ডেকে নিয়ে যায়। এ সময় পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আব্দুর রহিমকে সাদ্দাম মিয়া ছুরিকাঘাত করেন। এ ঘটনায় ৮ নভেম্বর রাতে নিহত রহিম মোল্লার স্ত্রী ময়না বেগম বাদী হয়ে সাদ্দাম মিয়াকে (২৭) প্রধান আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সাদ্দাম মিয়া পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।আদালত সূত্রে জানা যায়, আব্দুর রহিম মোল্লা এ ঘটনার ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেন। দুর্ঘটনার প্রায় দুই মাস আগে রহিম মোল্লার ছোট ভাই রহমান মোল্লাকে চাকুরি দেওয়ার কথা বলে অভিযুক্ত সাদ্দাম মিয়া ১০ হাজার টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণের দুই মাস পরও চাকুরি না হওয়ায় ওই টাকা ফেরত চান। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। ২০১৬ সালের ৫ নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে রহিম মোল্লাকে পাংশা সরকারি কলেজ সংলগ্ন চাচার ক্যান্টিনের কাছে ডেকে নেন সাদ্দাম মিয়া। ঘটনাস্থলে পৌছলে পাওনা টাকা নিয়ে সাদ্দাম মিয়া ও রহিম মোল্লার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাদ্দামের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রহিমের পেটে ও উরুতে আঘাত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর বিকেল পাঁচটার দিকে রহিম মোল্লা মারা যান। পরে রহিম মোল্লার স্ত্রী বাদী হয়ে সাদ্দামকে প্রধান আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।   রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) আব্দুর রাজ্জাক-২ বলেন, দীর্ঘ শুনানি ও তদন্ত শেষে আজ মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে বিজ্ঞ আদালত কাতার প্রবাসী আব্দুর রহিম মোল্লার হত্যায় অভিযোগ প্রমানিত হওয়ায় সাদ্দাম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে মামলার অপর তিন আসামীর সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাঁদেরকে আদালত খালাস প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলার এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। 