রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল্টু ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি ও পৌর মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয় ঐক্যের দর্শন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে এ দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে তাঁরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল