রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

অযত্ম-অবহেলায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় সরিষা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সোবাহানকে (৫০) মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

বিএনপির একটি মিছিল থেকে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে তাঁর বাঁ হাতের একটি আঙুল ও বাঁ পা জখম হয়েছে। চিকিৎসকেরা তাঁর পায়ে ফাটল (ফ্র্যাকচার) শনাক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) রাত সাতটার দিকে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফলবাজারে এ ঘটনা ঘটে।

আব্দুস সোবাহান বলেন, সন্ধ্যার পর নাতির জন্য ফল কিনতে তিনি ওই বাজারে গিয়েছিলেন। এ সময় বিএনপির একটি মিছিল আসতে দেখে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি অতিক্রম করার সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাঁর পথ আটকে দেন। পালানোর চেষ্টা করেও তিনি বের হতে পারেননি। একপর্যায়ে তিন থেকে চারজন ব্যক্তি হকিস্টিক, হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে যান তাঁরা।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর আজ সোমবার ভোরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করেননি তিনি।

আব্দুস সোবাহান ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে সরিষা সরকারি কলেজ জাতীয়করণ হওয়ার আগে থেকেই তিনি কলেজটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ২০০৭ সাল থেকে তিনি সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কলেজটি জাতীয়করণের পর থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তিনি।

আক্ষেপ করে আব্দুস সোবাহান বলেন, তাঁর ওপর এ ধরনের হামলা হতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। কারও সঙ্গে কোনো দিন ঝামেলা বা বিবাদে জড়াননি। হামলার ঘটনায় বিচার পাবেন না মনে করে থানায় অভিযোগ করেননি। তবে তিনি আল্লাহর ওপর বিচার ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, পাংশা শহর দিয়ে মিছিল যাওয়ার সময় আব্দুস সোবাহান রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। মিছিলের কর্মীরা তা দেখে সহ্য করতে না পেরে তাঁর গায়ে হাত দেন। পরে দলের জ্যেষ্ঠ নেতারা দ্রুত তাঁকে সরিয়ে নেন এবং কর্মীদেরও সরিয়ে দেন। তবে তিনি আওয়ামী লীগের এত বড় নেতা হয়ে মিছিলের সামনে এভাবে হাসাহাসি করা ঠিক হয়নি। তাঁর একটু ভেবেচিন্তে চলা উচিত ছিল। হামলায় দলীয় কর্মীদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল