রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ০১ নভেম্বর ২০২৬

শ্রদ্ধা-ভালোবাসায় রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে শেষবিদায়

রাজবাড়ীতে খাবার না পেয়ে মারধরের ঘটনায় বাবুর্চির পর এবার নারী সহকারীর মৃত্যু

গোয়ালন্দের বাহাদুরপুর ইমামবেল চিশতিয়া দরবার শরীফে ১৬ তম সাধুর মেলা অনুষ্ঠিত

রাজবাড়ীতে খাবার চেয়ে না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চিকে হত্যা, আহত নারী সহকারী

রাজবাড়ীর পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল শুশুক, নিলামে বিক্রি ২ হাজার ১০০ টাকায়

রাজবাড়ীর ওয়ার্কার্স পার্টির নেতা সুকুমার মন্ডল মারা গেছেন

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি কামরুল ইসলামের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বেকারি, ২৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বেকারি, ২৫ হাজার টাকা জরিমানা

শ্রদ্ধা-ভালোবাসায় রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে শেষবিদায়

শ্রদ্ধা-ভালোবাসায় রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে শেষবিদায়

সুমন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী ও নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীকে শনিবার শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেবাহুতি চক্রবর্তী। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

দেবাহুতি চক্রবর্তীর বাবা কুমারেশ চক্রবর্তী। রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী আনন্দ কুটিরে তাঁর জন্ম।

শনিবার (৩১ অক্টোবর) সকালে তাঁর মরদেহ রাজবাড়ী শহরের আনন্দ কুটিরে নেওয়া হয়। সকাল ১০টার দিকে সেখান থেকে মরদেহ নেওয়া হয় রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনে। সেখানে তাঁর সহকর্মী আইনজীবীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরদেহ নেওয়া হয় শহরের রেলওয়ে মাঠের শহীদ মিনারে। সেখানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজবাড়ী জেলা শাখা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, রাজবাড়ী জেলা ছাত্রদল, জেলা জাসাস, উদীচী শিল্পীগোষ্ঠী, রাজবাড়ী সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য পরিষদ, মহিলা পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, গহন থিয়েটার, রাজবাড়ী আবৃত্তি পরিষদ ও রাজবাড়ী একাডেমিসহ বিভিন্ন সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর দুইটার দিকে তাঁর মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর আগে তিনি নিজের মরদেহ চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য দান করে গিয়েছিলেন।

এ সময় ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন বলেন, দেবাহুতি চক্রবর্তী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি লেখক, শিশু সংগঠক ও নারী নেত্রী ছিলেন। একই সঙ্গে ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। দেশের এই ক্রান্তিকালে তাঁকে হারানো সাহিত্য ও সংস্কৃতির জন্য অনেক বড় ক্ষতি।

ফরিদপুর জেলা বারের সাবেক সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার বলেন, দেবাহুতি চক্রবর্তী ছিলেন অনেক বড় মাপের মানুষ। তিনি ছিলেন বহু গুণের অধিকারী। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ০১ নভেম্বর ২০২৬

শ্রদ্ধা-ভালোবাসায় রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে শেষবিদায়

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল