রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের চারজনকে মারধরের অভিযোগ

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাবা, মা, বোন ও ভাবিকে মারধর করা হয়েছে।

হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছে পরিবারটি।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত চারজন হলেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, স্থানীয় আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখান। বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।

সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস বলেন, স্থানীয় বিএনপির নাম ব্যবহারকারী আবদার জেলের নেতৃত্বে তাঁর লোকজন বাড়িতে হামলা চালিয়েছেন। তাঁরা তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের বউকে মারধর করেছেন এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেছেন। হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে তিনি নিজে পুলিশের একটি দল নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে সহকারী পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া হয়েছিল। এতে সাংবাদিক রবিনের ছোট ভাই গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জের ধরে রাতে হামলা হয়ে থাকতে পারে। তবে অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবদার জেলের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের চারজনকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল