ইমরান মনিম, রাজবাড়ীঃ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তাঁর বিরুদ্ধে করা পাঁচটি মামলার চারটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
বুধবার (৪ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এ আদেশ দেন।
২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ী শহরে উৎস সরকার নামের এক শিক্ষার্থীকে মারধর ও পিটিয়ে আহত করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আজ বুধবার রাজবাড়ী জেলা কারাগার থেকে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৪০ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন কাজী কেরামত আলী। পরে তিনি উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান। এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলাতেও তিনি জামিন পেয়েছেন।
পরবর্তী সময়ে ৩৬৫/২৪ নম্বর মামলায় তাঁকে আবার গ্রেপ্তার দেখানো হয়। গত ১৫ অক্টোবর গোয়ালন্দ ঘাট থানার আরও একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ আজ বুধবার রাজবাড়ী সদর থানার জিআর ৩২৮/২৪ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
আইনজীবী আরও জানান, কাজী কেরামত আলীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে রয়েছেন বলে জানান তাঁর আইনজীবী।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন