রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

অযত্ম-অবহেলায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

সেলিম খান, রাজবাড়ীঃ আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা ও নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজবাড়ীতে আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার অগ্রণী ব্যাংক পিএলসির মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসির রাজবাড়ী শাখা এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন অগ্রণী এসএমই ফাইন্যান্সের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক সেলিম খান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার নিশিকান্ত বসু ও সিনিয়র অফিসার সালমান শাহ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী এসএমই ফাইন্যান্সের রাজবাড়ী শাখার দ্বিতীয় কর্মকর্তা আল মামুন। সেমিনারে উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রতিনিধি অংশ নেন।

সভাপতির বক্তব্যে সেলিম খান বলেন, আর্থিক সাক্ষরতা শুধু ব্যাংকে হিসাব খোলা বা টাকা জমা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের আয়-ব্যয় সম্পর্কে সচেতন হওয়া, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, প্রয়োজন অনুযায়ী ঋণ নেওয়া, সময়মতো ঋণ পরিশোধ এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাও এর অংশ।

সেলিম খান আরও বলেন, ডিজিটাল লেনদেন মানুষের জীবন সহজ করেছে। তবে পিন, পাসওয়ার্ড, এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ও ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ব্যাংকিং চ্যানেল ব্যবহার এবং ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যয় করার বিষয়ে সচেতন হওয়া জরুরি।

অতিথির বক্তব্যে নিশিকান্ত বসু নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবার যথাযথ ব্যবহার এবং আর্থিক লেনদেনে সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেন। সালমান শাহ সুমন নিরাপদ ডিজিটাল লেনদেন, আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

সেমিনারে ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়-ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত সঞ্চয়, দায়িত্বশীলভাবে ঋণ গ্রহণ ও পরিশোধ, উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন আর্থিক বিষয়ে তাঁদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। আলোচকেরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং নিরাপদ আর্থিক লেনদেনের বিষয়ে পরামর্শ দেন।

আয়োজকেরা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল