মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা সার জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজসংলগ্ন মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের সারের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে দোকানের মালিক আশিকুল ইসলামকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ সময় দোকান থেকে ১৩ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, বৈধ ডিলারশিপ ছাড়া কৃষি উপকরণ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। উজানচর নতুন ব্রিজ এলাকায় ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন