রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৭৬টি ইয়াবা বড়িসহ মো. বাবুল শেখ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে পৌরসভার কুমড়াকান্দি এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক বাবুল শেখ গোয়ালন্দ পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বাদল শেখের ছেলে। তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে কুমড়াকান্দি এলাকায় রাজ্জাক শেখের মুদি দোকানের কাছে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বাবুল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ও বয়স্ক ব্যক্তি তাঁকে আটক করেন। পরে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে বাবুলকে আটক করে তাঁর কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা ৭৬টি ইয়াবার ওজন ৭ দশমিক ৬ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাবুদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করার জন্য এজাহার দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আটকের সময় ধস্তাধস্তিতে বাবুল শেখ সামান্য আহত হন। পরে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৭৬টি ইয়াবা বড়িসহ মো. বাবুল শেখ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে পৌরসভার কুমড়াকান্দি এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক বাবুল শেখ গোয়ালন্দ পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বাদল শেখের ছেলে। তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে কুমড়াকান্দি এলাকায় রাজ্জাক শেখের মুদি দোকানের কাছে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বাবুল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ও বয়স্ক ব্যক্তি তাঁকে আটক করেন। পরে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে বাবুলকে আটক করে তাঁর কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা ৭৬টি ইয়াবার ওজন ৭ দশমিক ৬ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাবুদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করার জন্য এজাহার দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আটকের সময় ধস্তাধস্তিতে বাবুল শেখ সামান্য আহত হন। পরে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আজ সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল