মইনুল হক, রাজবাড়ীঃ ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান হামিদুল হক বাবলু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ী নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন