নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে পোশাক তৈরি প্রশিক্ষণার্থীদের নিয়ে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, ধূমপানমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান।
সভায় গুজব ও অপপ্রচারের ক্ষতিকর প্রভাব, মাদকের ভয়াবহতা, ধূমপানের কুফল এবং বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশিক্ষণার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও যুব দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম, পোমাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, খেলার মাঠ পরিস্কার কর্মসূচী পালন করা হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন