নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা এলাকায় ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে (৭) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা মডেল থানায় মামলা করেছেন। পুলিশ মামলা দায়েরের প্রেক্ষিতে আজ বুধবার সকালে ওই ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
ধর্ষণের শিকার অসুস্থ্য শিশুকে মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত ঝালমুড়ি বিক্রেতা লুৎফর বিশ্বাস ওরফে মেম্বার (৫৫) পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে আসামির নিজ বাড়িতে শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পাংশা মডেল থানার ওসি বুধবার দুপুরে সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
ভুক্তভোগী শিশুটির মায়ের দায়েরকৃত অভিযোগ, পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী পরিবার ও ঝালমুড়ি বিক্রেতার বাড়ি একই এলাকায়। শিশুটি স্থানীয় পাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। একই এলাকায় বাড়ি এবং পরিচিত হওয়ায় ঝালমুড়ি বিক্রেতা লুৎফর বিশ্বাস মাঝেমধ্যে শিশুটিকে এলাকায় কখনো বিদ্যালয়ে গেলে ঝালমুড়ি খাওয়াতো। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা জরুরি কাজে বাইরে যান। দুুপুরে শিশুটির মা বাড়িতে এসে তাঁর শিশু কন্যাকে অসুস্থ্য অবস্থায় দেখতে পান। কি হয়েছে জানতে চাইলে পরবর্তীতে খেয়াল করেন শিশুটির পা বেয়ে রক্ত ঝড়ছে। এ সময় শিশুটির সাথে ঘটে যাওয়া ঘটনা তার মা ও পরিবারের সদস্যদের কাছে সব খুলে বলে। পরে বিকেলে শিশুকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকাল ১০টার পর থেকে দুপুর ১টার মধ্যবর্তী যে কোন এক সময় উল্লেখিত আসামি লুৎফর বিশ্বাস ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে কৌশলে তার নিজ বাড়ির দক্ষিণ দুয়ারী চারচালা টিনের বসত ঘরের ভিতর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার পর থেকে শিশুটি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছে। পরে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টার দিকে লুৎফর রহমান বিশ্বাসকে অভিযুক্ত করে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ আজ বুধবার সকাল পৌনে দশটার দিকে নিজ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ্য হয়ে পড়ায় মঙ্গলবার বিকেলেই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিশুটির মা বাদী হয়ে থানায় ঝালমুড়ি বিক্রেতা লুৎফর বিশ্বাসকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হবে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামি লুৎফর বিশ্বাসকে দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন