রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মার চরে আটকা যাত্রীবাহি লঞ্চ, মধ্যরাতে যাত্রীদের উদ্ধার

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌরসভার সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

জেলা সিভিল সার্জন এস. এম. মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সহ স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ ও স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৪২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১২৬টি ওয়ার্ডে মোট ১ হাজার ৬৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ১০০ শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৩ হাজার ৯০০ শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ২৯ জুন ২০২৬

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌরসভার সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

জেলা সিভিল সার্জন এস. এম. মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সহ স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ ও স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৪২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১২৬টি ওয়ার্ডে মোট ১ হাজার ৬৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ১০০ শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৩ হাজার ৯০০ শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল