নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিষ্ফোরণে মারাত্মক দগ্ধ দুই শ্রমিক ঘটনার চারদিন পর মারা গেছেন। ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা (২৪) ও শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা ও রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়ার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪) মারা যান। এরমধ্যে সোহেল রানার শরীরের অন্তত ৬০ ভাগ এবং শাওনের প্রায় ৭০ ভাগ ঝলসে গিয়েছিল। সুরতহাল ও ময়না তদন্ত শেষে দাফনের জন্য সোমবার রাতে তাঁদের মরদেহ বাড়িতে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ^নাথ পাড়ায় অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের প্রতিষ্ঠানে ফার্নেস অয়েল, বø্যাক কার্বন ও স্টিলের তার তৈরি করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) কারখানা শ্রমিকেরা বয়লারে পুরাতন টায়ার পোড়ানোর কাজ করছিল। ওইদিন সকাল ১০টার দিকে বয়লার বিষ্ফোরিত হলে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হন। কারখানার শ্রমিক ও এলাকাবাসী মারাত্মক আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সহায়তায় পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে জনবহুল এলাকায় কারখানাটি স্থাপন করেন। ইতোমধ্যে কারখানার লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনো নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারণে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে কারাখানা গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে টায়ার পোড়ানোর কালো ধোয়া আর দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন। বাতাসে কালো ধোঁয়ায় বাড়ি-ঘর, গাছপালা ও মাঠের ফসল নষ্ট হওয়ায় এলাকাবাসী অভিযোগ করলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী ঠিকমতো খাবারও গ্রহণ করতে পারতো না।
দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী বাহাউদ্দীন বাহার সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শ্রমিককে বাঁচাতে তাঁরা সর্বোচ্চমানের চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তারপরও শ্রমিকদের বাঁচানো গেল না। তিনি দাবি করেন, “কারখানায় বয়লার বিষ্ফোরণ ঘটেনি। বয়লারের ভেতরের অতিরিক্ত গরম গ্যাস বের হয়ে দুই শ্রমিক দগ্ধ হন। শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিজেদের অসাবধানতার জন্য দুই শ্রমিক আহত হন। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তাও দেয়া হবে।”
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ থানা থেকে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে তারা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে আসবেন। মামলা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, এলাকাবাসী কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে পরিবেশদূষণসহ নানা শর্ত ভঙ্গের অভিযোগ ছিল। লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানতে পেরেছেন। কারখানা বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরসহ উর্দ্বোতন কর্র্র্তৃপক্ষকে তিনি লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকেরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন বলে জানান।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন