রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-১০-এর ফরিদপুর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। এর আগে এই ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ আরও ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। 

তিনি জানান, গত শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন এবং তাকে আটক করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিকালে ফয়সালের সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। এতে ফয়সাল সহ এজাহার নামীয় দুইজন এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়া ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ বিভিন্ন ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তের স্বার্থে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।

মেজর ফারহান মাহমুদ মোক্তাদা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি ফয়সালকে বেলা ১২টার দিকে থানায় সোপর্দ করলে পরক্ষণেই তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। এই মামলায় এর আগে পুলিশ আরও ৬জনকে গ্রেপ্তার করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল