রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মার চরে আটকা যাত্রীবাহি লঞ্চ, মধ্যরাতে যাত্রীদের উদ্ধার

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রাণী বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে প্রকাশ্যে নিলামে ৩৬ হাজার বিক্রি হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী বাগাড়টি কিনে এক ইটালী প্রবাসীর কাছে ৩৮ হাজার টাকায় বিক্রি করেন। 

বাগাড়টি রোববার ভোররাতের দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনার দৌলতদিয়া চর করনেশনা এলাকার জেলে নিয়ামত হালদারের ফাশন জালে ধরা পড়ে। এছাড়া জেলেদের জালে ধরা পড়া পদ্মা নদীর প্রায় ১১ কেজি ওজনের ৬টি ইলিশ মাছ ৪৬ হাজার টাকায় স্থানীয় ওই একই ব্যবসায়ী কিনেন। পরে ইটালী প্রবাসী একই ব্যক্তি ইলিশ মাছগুলোও ৪৭ হাজার টাকায় কিনে নেন। 

স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীরা জানান, রোববার ভোররাতে নদীতে স্থানীয়দের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা মাছ শিকারে নামেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে নিয়ামত হালদার মাছ শিকারে বের হন। পদ্মা ও যমুনা নদীর মোহনায় দৌলতদিয়া চর করনেশনা এলাকায় ফাশন (বড় ফাঁশওয়ালা) জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। ভোরের দিকে জালে বড় ধরনের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই দেখেন মহাবিপন্ন বাগাড় মাছ। বিক্রির জন্য আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজার আনুখার আড়তে ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি ১০০ গ্রাম। পরে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কিনেন।  

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে বাগাড়টি নিলামে তুললে আমিও অংশ নেই। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় কিনেন। বাগাড়টি কিনে তিনি নিজের ফেসবুকে ভিডিও আপলোড করেন। ভিডিওটি দেখে গোপালগঞ্জের বাসিন্দা ইটালী প্রবাসী আবু সায়েম ফোন করে মাছটি কেনার আগ্রহ প্রকাশ করে। পরে কেজি প্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ৩৮ হাজার টাকায় বিক্রি করেন।

এদিকে পদ্মা নদীর জেলেদের জালে ধরা পড়া ৬টি ইলিশ বিক্রির জন্য আনা হয় দৌলতদিয়া ঘাট মাছ বাজারের রেজাউল মÐল ও দেলোয়ার সরদারের আড়তে। এ সময় রেজাউল মÐলের আড়ত থেকে প্রায় ৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ দুটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে এবং দেলোয়ার সরদারের আড়ত ঘর থেকে প্রায় ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের আরও চারটি ইলিশ ৪ হাজার ১০০ টাকা কেজি দরে ৬টি ইলিশ মোট ৪৬ হাজার টাকায় কিনেন শাহজাহান শেখ। 

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইনকে উপেক্ষা করে রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাগাড় শিকার এবং নিলামে বিক্রি অব্যাহত আছে। বিশেষ করে দৌলতদিয়া ঘাট বাজারে প্রতিদিন সকালে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে মহাবিপন্ন প্রাণী বাগাড় বিক্রি হচ্ছে। 

শাহজাহান শেখ বলেন, বাগাড়টির পাশাপাশি ইলিশ মাছ ৬টি ওই ইটালী প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৭ হাজার টাকায় কিনেন। পরে সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে বাগাড় এবং ইলিশ ৬টি গোপালগঞ্জ পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৮ জুন ২০২৬

রাজবাড়ীতে ২০ কেজির মহাবিপন্ন বাগাড় ৩৮ হাজার ও ৬টি ইলিশ বিক্রি হলো ৪৭ হাজার টাকায়

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল