রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

রাজবাড়ীতে একদিনে এক লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়া এলাকায় অবস্থিত ফার্নেস ওয়েল ও ব্লাক কার্বন তৈরীর ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানীর’ কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিক হলেন, মৌলভীবাজার জেলার জুরি থানার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোল্লাপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪)। কারখানায় ফার্নেস অয়েল, ব্লাক কার্বন ও স্টীলের তার/ওয়্যার তৈরী করা হয়। তবে পুরাতন টায়ার পোড়ানোর কারণে এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ দীর্ঘদিনের।  

সরেজমিন আলাপকালে জানা গেছে, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা বয়লারের মধ্যে টায়ার পুড়ানোর কাজ করছিলেন। সকাল অনুমান ১০ টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে দুজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। কারখানা শ্রমিক ও এলাকাবাসী তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, সকালে বয়লারে টায়ার লোড দিয়ে পাশেই অন্য কাজ করছিলাম। হঠাৎ প্রচন্ড বিকট শব্দ শুনতে পাই। কাছে এসে দেখি শাওন মুণ্ডা ও সোহেল রানা দগ্ধ অবস্থায় পরে আছে। তারপর সবাই মিলে ধরাধরি করে ওদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেয়।

অভিযোগ রয়েছে, কারখানাটির লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনও তা নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারনে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর হতে অনুমোদন নিয়ে কারাখানাটি গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছে। এতে স্থানীয় লোকজন, প্রশাসনসহ গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়না।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর রাজবাড়ীর পরিদর্শক মোঃ ইমরান হোসেন বলেন, কারখানায় পুরানো টায়ার জ্বালিয়ে ফার্নেস অয়েল, ব্লাক কার্বন, স্টীলের তার/ওয়্যার তৈরী করা হয়। কারখানার লাইসেন্স গত বছর ২০২৫ সালের আগষ্টে মেয়াদ শেষ হয়েছে। লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। কিছু কাগজপত্র  ঘাটতি থাকায় এখনও নবায়নের কাজ শেষ হয়নি।

কারখানার দায়িত্বরত ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে ব্যবস্থাপকের অনুপস্থিতিতে কারখানার দেখভালের দায়িত্বে থাকা গোয়ালন্দের  আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন, দগ্ধ দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছি। তারা এখন আগের থেকে ভালো আছেন। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, স্থানীয়দের কাছ থেকে এর আগেও কারখানাটিতে পুরানো টায়ার পুড়িয়ে পরিবেশ দূষনসহ নানা ধরনের শর্ত ভঙের অভিযোগ রয়েছে। এছাড়া লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টির সর্বশেষ অবস্থা জানতে পরিবেশ অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে। 

ইউএনও আরও বলেন, আজকের দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর জেনেছি দুইজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা খোঁজ খবর রাখছি। প্রয়োজনে দ্রুত কারখানায় অভিযান পরিচালনা করা হবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল