রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ১৮ মে ২০২৬

রাজবাড়ীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্পস্থানে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে স্থাপন করা হবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন

রাজবাড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

রাজবাড়ীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, স্থিতিশীল সবজি ও চালের বাজার

ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভনে ফেলে শিশুকে ধর্ষণ, ঝালমুড়ি বিক্রেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কারখানায় বয়লার বিষ্ফোরণ; চারদিন পর দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

কোম্পানি চাকুরির কথা বলে রাজবাড়ীর যুবক রাশিয়ায় যুদ্ধে, দেড়মাস পর পরিবারের সাথে যোগাযোগ করে বাঁচার আকুতি

চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণেই ফেরিঘাটে বাসডুবি ঘটেছে - সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সম্পূর্ণ চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানবাহনের কারণে ফেরি ঘাটে বাসডুবির ঘটনা ঘটেছে। বাসডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদেন উঠে এসেছে, গাড়িটি ঘাটে ঠিকই দাঁড়িয়ে ছিল। গাড়িটি চলার কোন কারণ ছিল না। কারণ ফেরি প্রস্তুত না, গাড়িগুলো চড়ার। ফেরি ল্যান্ড করার আগেই গাড়ি চলতে শুরু করলো। গাড়ি যখন কোন কারণ ছাড়াই চলতে শুরু করলো তখন চালক নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। অর্থাৎ ত্রুটিযুক্ত যান এবং চালকের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, অসচেতনতাই এই দুর্ঘটনার প্রধান কারণ। 

রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে বাস দুর্ঘটনায় নিহত ও আহতসহ জেলায় অন্যান্য সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৬২ জনের মধ্যে মোট দুই কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।   

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পন্টুনের র‌্যালিং তিন থেকে চার ফুট উচুঁ করার দাবির বিষয়ে বলেন, যখন পন্টুনগুলো তৈরি করা হয় তখন গাড়ি রক্ষায় প্রতিরক্ষা র‌্যালিং তৈরি করা হয়না। কারণ গাড়িগুলো সরাসরি পন্টুন থেকে ফেরিতে উঠবে। এছাড়া ফেরি ঘাটের কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে বলেন, এক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে।   

মন্ত্রী বলেন, চালকের অদক্ষতা, অসেচতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রæটিযুক্ত যানবাহনের কারণে বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরণের যান চলাচলের পাশাপাশি আন্তঃজেলার এসি, ননএসি বাসও চলায় দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তিনি। 

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় ৬০ গাড়ি চালককে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। চালকদের প্রশিক্ষণ দেয়া, চোখ পরীক্ষা করা, প্রেসার পরীক্ষা করা, মাদকাসক্ত কিনা পরীক্ষা করাসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে। আমাদের আরও বেশি সজাগ হতে হবে, সচেতন হতে হবে। সরকার দুর্ঘটনা রোধে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাচ্ছে। 

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে ২ কোটি ৫৮ লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হচ্ছে। এই সহায়তা কোন পরিবারের শোক দূর করতে পারবে না। তাঁদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ, সহমর্মিতা একটি প্রতিক হয়ে থাকবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন মানুষ নিরাপদ থাকে। তাই সড়ক ব্যবস্থপনা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাই সকলের প্রতি আহŸান জানাবো, দায়িত্বশীলতার সাথে কাজ করুন। আর সড়ক দুর্ঘটনা রোধ করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর বক্তব্যে বলেন, দুর্ঘটনা কমানোর জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মাসেতুর বিকল্প নেই। ১৯৯৪ সাল থেকে পদ্মা ব্যারাজ ও পদ্মাসেতুর জন্য আন্দোলন করে আসছি। ইতোমধ্যে পদ্মা ব্যারাজের ব্যাপারে একনেকে প্রকল্প অনুমোদন পেয়েছে। এই অঞ্চলের অবহেলিত, পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। 

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালম মিয়া। ফেরি ঘাটে বাস ডুবির ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রেজাউল করিম বক্তব্য রাখেন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণেই ফেরিঘাটে বাসডুবি ঘটেছে - সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল