রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী তরুণ ক্রিকেটার নিহত, গুরুতর আহত স্ত্রীকে ঢাকায় প্রেরণ

গোয়ালন্দে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

গোয়ালন্দে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

গোয়ালন্দে নজরুল বর্ষের শুভ উদ্বোধন

রাজবাড়ীতে ময়লার ভাগার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্পস্থানে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে স্থাপন করা হবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন

শামীম শেখ ও মঈনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, সরকারের উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এখন থেকে প্রতিটি প্রকল্পস্থানে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে (সাইনবোর্ড) স্থাপন করা হবে। এছাড়া প্রতিটি ফেরি ঘাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুপ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ ও ৫ নং ফেরি ঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।  

এ ছাড়া সম্প্রতি একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়ক নির্মাণে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরেও এসেছে । প্রকৃত ঘটনা জানার জন্য আমি আজকে (বুধবার) সরজমিনে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন এসেছি। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী নির্মানাধীন দৌলতদিয়ার ৫ এবং ৪ নং ঘাটের কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, বিআইডব্লিউটিএ'র প্রকৌশল বিভাগে খোঁজ নিয়ে জেনেছি, ফেরি ঘাটে যে এ্যাপ্রোচ সড়কগুলো নির্মাণ করা হয়, সেগুলো বাঁশ দিয়েই করা হয়। ১৯৬৩ সাল হতে এভাবেই দেশের ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়কগুলো নির্মিত হয়ে আসছে। আমি কাজের সিডিউল সংগ্রহ করেছি। শিডিউলে বাঁশের ব্যবহারের কথাই বলা রয়েছে। ফেরি ঘাটে সাধারণত নদী ভাঙন হয়ে থাকে। তাই রড দিয়ে সেখানে কোন কাজ করা হয় না। তাছাড়া বাঁশ দিয়ে কাজ করলে কারিগরি কোন সমস্যাও হয় না। বহু বছর ধরে এভাবেই হয়ে আসছে। হঠাৎ করে এ ধরনের একটি সংবাদে সরকার বিব্রত হয়েছে। আশা করছি আপনারা ভবিষ্যতে আরো খোঁজ খবর নিয়ে দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রকাশ করবেন।

এ সময় সাংবাদিকরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দৌলতদিয়া ঘাটে কি কাজ করছেন, সে সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয় না। ফোন দিলেও দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যায় না বলে অভিযোগ করলে প্রতিমন্ত্রী বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে আগামীতে এখানে যে কোন কাজের ক্ষেত্রেই কাজের বিস্তারিত উল্লেখ করে সাইনবোর্ড টানানো থাকবে। 

তিনি আরও বলেন, ফেরি ঘাটে সাধারণত ঘাটগুলো দুই থেকে তিন মাসের বেশি থাকে না। নদীর পানি ওঠানামা ও তীব্র ভাঙনের কারণে এখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ বাস্তবসম্মত নয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, দৌলতদিয়া ঘাটে সাম্প্রতিক সময়ে দুইটি বাস ডুবির ঘটনার পর এখানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে ফেরিতে যত্রতত্র যাত্রীবাহী বাস ওঠা-নামা নিয়ন্ত্রণ করতে প্রতিটি ফেরি ঘাটে হাইড্রোলিক বেরিয়ার, সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। 

নদীভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দৌলতদিয়ায় দীর্ঘদিন ধরে তীব্র নদীভাঙন হচ্ছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে নদীশাসনের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি পর্যালোচনার পর বাস্তবায়ন হলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্থায়ী নদীশাসন না হওয়া পর্যন্ত মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্য) মোঃ আশিকুজ্জামান, বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ আব্দুস সালাম, পরিচালক (কারিগরি) হাসেমুর রহমান, বিআইডব্লিউটিসি'র এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বিআইডব্লিউটিসি দৌলিতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ত্রীনাথ সাহা প্রমূখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ০৪ জুলাই ২০২৬

উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্পস্থানে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে স্থাপন করা হবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল