মইনুল হক, রাজবাড়ীঃ “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” প্রিয় বন্ধু গোপনে বিয়ে করায় ব্যানার ও ফেস্টুন নিয়ে এভাবে শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায় দাওয়াত না পাওয়া বন্ধুরা। শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে ও ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন। নানা শ্লোগানে প্রতিবাদ জানালেও নবদম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন। ব্যতিক্রমী প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় নুরু মন্ডল পাড়ার শাকিল শেখ বৃহস্পতিবার (১৪ মে) আকষ্মিকভাবে বিয়ে করেন। পাত্রী দেখা, উভয় পরিবারকে বোঝানোর কাজটি বন্ধুরাই করেন। বন্ধুদের সাথে আগে থেকে পরিকল্পনা করলেও তাদের না জানিয়ে বিয়ে করায় ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়।
শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে জড়ো হন কয়েকজন। এ সময় তারা “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” আয়োজনে এসএসসি ২০১৫ ব্যাচ-গোয়ালন্দ, লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তারা শাকিলের বাড়ির কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে ‘ভেঙে দাও গুড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না মানবো না, শাকিলের গোপন বিয়ে’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
শাকিলের বন্ধু মিশকাত সরদার বলেন, শাকিল আমাদের খুবই ঘনিষ্ট বন্ধু। বিভিন্ন আচার-অনুষ্ঠানে ওর খাওয়া নিয়ে আমরা বেশ মজা করি। কমবেশি সবাই ওকে খাওয়ায় কিন্তু শাকিল কাউকে কোনদিন কিছু খাওয়ায় না। সিদ্ধান্ত নেই ওর বিয়েতে আমরা অনেক মজা করে খাবো। বিয়ের জন্য পরিবারকে এমনকি বাড়ির কাছে পাত্রী পক্ষকে বোঝানোর কাজটা আমরাই করি। তিনদিন আগে এক বন্ধু খোঁজ নিয়ে জানতে পারে শুক্রবার শাকিলের বিয়ে। কিন্তু আগের দিন বৃহস্পতিবার সে বিয়ে করে ফেলে। প্রবাসী কিছু বন্ধুর সহযোগিতায় বাড়ির কাছে দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১৪-১৫ জন বন্ধু একত্রিত হয়ে মিছিল ও খিচুরির আয়োজন করি। পরে শাকিল অনেক ফোন করলেও কেউ ধরিনি। মজা নিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজনটি করেছি।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সখ্যতা এবং যোগাযোগ অত্যন্ত নিবিড়। বৃহস্পতিবার বন্ধু শাকিলের বিয়ের খবর পাওয়ার পর অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ করে দেখি কাউকে দাওয়াত করেনি। তাৎক্ষনিকভাবে আমরা কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে আজকের ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছি। আমাদের দাওয়াত না দিলেও নব দম্পতির জন্য বন্ধুদের পক্ষ থেকে শুভ কামনা ও দোয়া করেছি।
শাকিল শেখ বলেন, ওরা আমার সবাই ঘনিষ্ঠ বন্ধু। ওদের প্রতিবাদকে নববধুসহ আমরা আনন্দ হিসেবে গ্রহণ করেছি। আমার মা অসুস্থ্য থাকায় বন্ধুদের দাওয়াত করতে পারিনি। তবে শীঘ্রই বন্ধুদের একত্রিত করার ইচ্ছা আছে। বিষয়টি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে ভাবতে পারিনি। এখন কিছুটা হলেও কেমন যেন অস্বস্তি লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন