রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

রাজবাড়ীতে একদিনে এক লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

ন্যায় বিচারের দাবিতে রাজবাড়ীতে নারী আইনজীবীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমানসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী আইনজীবী। 

গত রোববার বিকেলে রাজবাড়ী শহরের এক সাংবাদিক কার্যালয়ে ভুক্তভোগী ওই আইনজীবী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য মুক্তা পারভীন সংবাদ সম্মেলন করে ন্যায় বিচার দাবি করেন।  

মুক্তা পারভীন বলেন, ২০২৪ সালের ১ এপ্রিল তাঁকে রাজবাড়ী জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে একটি মামলায় গ্রেপ্তার করেন রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই মাহফুজুর রহমান। ওইদিন রাতেই তাঁকে রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে ও পরবর্তীতে তাঁর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত তাঁকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই মাহফুজুর রহমান ২০২৪ সালের ১৬-১৮ এপ্রিল রিমান্ডে নিয়ে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। রিমান্ড কক্ষে উপস্থিত থাকার আইনানুগ সুযোগ না থাকা সত্তে¡ও শেখ আব্দুল্লাহ, জাহিদ উল আলম, রোমান ইসলাম ও মো. ছালাম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ধর্ষণচেষ্টা, শ্লীলতাহানি ও ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণের অভিযোগ এনে মুক্তা পারভীন ঘটনার প্রায় ১১ মাস পর ২০২৫ সালের ১৩ জানুয়ারি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এসআই মাহফুজুর রহমানসহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন (মিসপি-৩০/২০২৫)। পরবর্তীতে আদালতের নির্দেশে ২০২৫ সালের ১৭ মার্চ রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। এসআই মাহফুজুর রহমান বর্তমানে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত আছেন। 

আইনজীবী মুক্তা পারভীন বলেন, মামলার তদন্তে গড়িমসি করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা বাদী ও স্বাক্ষীদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ না করে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর একতরফাভাবে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। এ প্রেক্ষিতে তিনি চলতি বছরের গত ২৯ এপ্রিল আদালতে নারাজি পিটিশন দাখিল করলে আদালত মামলাটি পুন:তদন্তের জন্য ফরিদপুর পিবিআইকে নির্দেশ দেন। 

মুক্তা পারভীনের দাবি, মূল আসামি ও অন্যান্য অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন এবং বিভিন্ন হয়রানিমূলক মামলায় জড়ানোর চেষ্টা করছেন, যা তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

তিনি বলেন, আমি একজন আইনজীবী হয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া তিনি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থার প্রতি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহŸান জানান। 

অভিযুক্ত এসআই মাহফুজুর রহমান বলেন, মুক্তা পারভীন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে রেলওয়ে, পুলিশ, সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রæতি দিয়ে রাজবাড়ী, সিলেট, রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে একাধিক প্রতারণা মামলা রয়েছে। মুক্তা পারভীনের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় তিনটি প্রতারণা মামলা আছে। তদন্তকারী কর্মকর্তা থাকাকালীন আমাকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। এখন হয়রানি করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আসছেন। ভালোভাবে তদন্ত হলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৮ জুন ২০২৬

ন্যায় বিচারের দাবিতে রাজবাড়ীতে নারী আইনজীবীর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল