রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগের ঝটিকা মিছিল, আটক এক

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে শাওন মন্ডল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে দৌলতদিয়া ঘাটের টার্মিনাল-সংলগ্ন আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরিফের সামনে থেকে মিছিলটি বের করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

আটক শাওন মন্ডল দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার বাসিন্দা আইয়ুব মন্ডলের ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল মন্ডলের ভাতিজা।

পুলিশ জানায়, ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সোমবার রাতে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে পৌঁছালে সেখানে দায়িত্ব পালনরত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে শাওন মন্ডলকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মিছিলটির সার্বিক সহায়তায় ছিলেন। আটক শাওন মন্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগের ঝটিকা মিছিল, আটক এক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে শাওন মন্ডল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে দৌলতদিয়া ঘাটের টার্মিনাল-সংলগ্ন আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরিফের সামনে থেকে মিছিলটি বের করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

আটক শাওন মন্ডল দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার বাসিন্দা আইয়ুব মন্ডলের ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল মন্ডলের ভাতিজা।

পুলিশ জানায়, ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সোমবার রাতে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে পৌঁছালে সেখানে দায়িত্ব পালনরত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে শাওন মন্ডলকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মিছিলটির সার্বিক সহায়তায় ছিলেন। আটক শাওন মন্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল