রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে এক ইলিশ ১৫ হাজার, পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে পদ্মা নদীর ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৮৫০ টাকায়। একই বাজারে ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ বিক্রি হয়েছে ২৪ হাজার ৬৭৫ টাকায়। মঙ্গলবার সকালে মাছ দুটি বিক্রি হয়। পরে মাছ দুটি কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার এক প্রবাসীর কাছে পাঠানো হয়েছে।

মাছ দুটি প্রথমে কিনেছিলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় এবং পাঙ্গাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন। পরে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা ও শ্রীলঙ্কাপ্রবাসী রেজাউল করিম হাওলাদারের কাছে মাছ দুটি যথাক্রমে ১৪ হাজার ৮৫০ ও ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে হারুন-অর রশিদ পদ্মা নদীতে মাছ ধরতে যান। ফেরিঘাটের কাছে জাল ফেলে নৌকা নিয়ে ভাটির দিকে যেতে থাকেন তিনি। প্রায় চার কিলোমিটার যাওয়ার পর জালে বড় মাছ আটকা পড়ার ঝাঁকি অনুভব করেন। জাল তুলে একটি বড় ইলিশ ও একটি পাঙ্গাশ মাছ দেখতে পান। পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের দেলোয়ার সরদারের আড়তে নিয়ে আসেন।

সেখানে নিলামে মাছ দুটি কেনেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি জানান, সকালে দেলোয়ার সরদারের আড়তে অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি নিলামে তোলা হলে সেটি কেনার জন্য ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যায়। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ৬ হাজার ৪০০ টাকা দরে ২ কেজি ২৫০ গ্রাম ওজনের ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি।

এরপর একই আড়তে নিলামে তোলা হয় ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের পাঙ্গাশটি। সেটিও সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন শাহজাহান শেখ।

শাহজাহান শেখ বলেন, মাছ দুটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাটে নিজের আড়তে নিয়ে যান। পরে দেশ-বিদেশে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা রেজাউল করিম হাওলাদার মাছ দুটি কেনার আগ্রহ দেখান। তাঁর কাছে প্রতি কেজিতে ২০০ টাকা লাভে ইলিশটি ৬ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন। আর পাঙ্গাশটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ আরও বলেন, চলতি মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম দেখেছেন তিনি। এ বছর জেলেদের জালে এমন বড় ইলিশ ধরা পড়েছে বলেও তাঁর জানা নেই। মাছ দুটি মঙ্গলবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনে ঢাকায় পাঠানো হয়। পরে সেখান থেকে কক্সবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হক বলেন, ভোলা বা পটুয়াখালী অঞ্চলে এ ধরনের ইলিশ মাঝেমধ্যে ধরা পড়ার খবর পাওয়া যায়। তবে রাজবাড়ী অঞ্চলে এ ধরনের ইলিশ খুব একটা পাওয়া যায় না। এর আগে এত বড় ইলিশ ধরা পড়ার খবরও তেমন পাওয়া যায়নি। এত বড় একটি ইলিশ ধরা পড়ার খবর জেলে ও স্থানীয় মানুষের জন্য আনন্দের। নদীতে পর্যাপ্ত গভীরতা ও স্রোত থাকলে মাঝেমধ্যে এ ধরনের ইলিশের দেখা মিলতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে এক ইলিশ ১৫ হাজার, পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল