প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে গুজব, অপপ্রচার, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে পোশাক তৈরি প্রশিক্ষণার্থীদের নিয়ে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, ধূমপানমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান।সভায় গুজব ও অপপ্রচারের ক্ষতিকর প্রভাব, মাদকের ভয়াবহতা, ধূমপানের কুফল এবং বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশিক্ষণার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।এছাড়াও যুব দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম, পোমাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, খেলার মাঠ পরিস্কার কর্মসূচী পালন করা হয়েছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল