নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গুণীজন,সর্বজন শ্রদ্ধেয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক এবং গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ (৮৫) বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিপেন রায়ের পাড়ার নিজ বাড়িতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত বছর তাঁর স্ত্রীও দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সুলতান উদ্দিন আহমেদ দীর্ঘদিন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ৯ টায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজা নামাজে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন। পরে গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন