রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজবাড়ী। 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই স্লোগান সামনে রেখে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি উপজেলার বারুগ্রাম উচ্চ বিদ্যালয়, কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়, পাংশা উপজেলার পাংশা পাইলট উচ্চ বিদ্যালয় এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল এই পাঁচটি উপজেলার পাঁচটি দলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। 

তুমুল প্রতিযোগিতা শেষে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হিসেবে পুরুষ্কার গ্রহণ করে পাংশা উপজেলার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ী দলের দলনেতা ওয়াজিহা আব্রæ শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে পুরুষ্কৃত হন। 

দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ, সহকারী পরিচালক মো. মোস্তাফিজ, দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রফেসর মো. মতিয়ার রহমান প্রমূখ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক আবু মুসা বিশ্বাস ও অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া। 

এছাড়া এ সময় অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন অফিসার আবুল বাশার চৌধুরী, জেলা ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন সহ জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজবাড়ী। 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই স্লোগান সামনে রেখে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি উপজেলার বারুগ্রাম উচ্চ বিদ্যালয়, কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়, পাংশা উপজেলার পাংশা পাইলট উচ্চ বিদ্যালয় এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল এই পাঁচটি উপজেলার পাঁচটি দলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। 

তুমুল প্রতিযোগিতা শেষে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হিসেবে পুরুষ্কার গ্রহণ করে পাংশা উপজেলার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ী দলের দলনেতা ওয়াজিহা আব্রæ শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে পুরুষ্কৃত হন। 

দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাশ, সহকারী পরিচালক মো. মোস্তাফিজ, দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রফেসর মো. মতিয়ার রহমান প্রমূখ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক আবু মুসা বিশ্বাস ও অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া। 

এছাড়া এ সময় অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন অফিসার আবুল বাশার চৌধুরী, জেলা ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন সহ জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন। 

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল