রাজবাড়ী মেইল
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, বিজয়ী পাবনার নিউ শাপলা

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

ছেলেকে পাঠালেন বাজারে, বন্ধুদের নিয়ে ছুটলো অজানা গন্তব্যে, দৌলতদিয়া থেকে উদ্ধার করলো পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

শামীম শেখ ও মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁকে জিনাইদহ জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। 

এর আগে এক সেবাগ্রহীতার কাছ থেকে খবিরুল আলমের টাকা গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালালুর রহমান তাঁকে শোকজ করে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলেন। তিনি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শোকজের জবাব জেলা কার্যালয়ে জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা জবাবসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রদান করেন। 

জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নতুন ভোটার আইডি কার্ডের জন্য গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসে যান বাহরাইন প্রবাসী উপজেলার উজানচরের বাসিন্দা রাসেল মোল্লা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা খবিরুল আলম কাজ করে দেয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। এ সময় অনেক কাকুতি মিনতি করে তাঁকে দুই হাজার টাকা দেন। এ সময় তিনি কৌশলে টাকা প্রদানের ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন।

বাহরাইন প্রবাসী রাসেল মোল্লা বলেন, আমি ব্রেন টিউমারে অসুস্থ ছিলাম। নির্বাচন কর্মকর্তাকে বলার পরও তিনি নানা অযুহাতে আমাকে তিন-চারদিন অফিসে ঘুরান। পরে টাকা দেওয়ার পর তিনি আমার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড করে দেন। তিনি বলেন, শুধু আমি নই, এ অফিসে টাকা ছাড়া কোন সেবা পাওয়া যায় না। টাকা না দিলে অফিসের অন্যরাও দুরব্যবহার করেন। 

অভিযোগ রয়েছে, দালাল চক্রের সাথে স্থানীয় কয়েকটি কম্পিউটার দোকানদার জড়িত। এদের হাতে টাকা দিলেই মুহুর্তের মধ্যে পৌঁছে যায় নির্বাচন কর্মকর্তার কাছে। নতুন জাতীয় পরিচয়পত্র করে দেওয়া, আইডি কার্ডে নামের ভুল বানান সংশোধন করা, পিতা ও মাতার নাম সংশোধন করা সহ যাবতীয় কাজ খুব সহজে হয়ে যায়। একেকটি কাজে তাঁরা সর্বনি¤œ ৫ হাজার টাকা থেকে অর্ধ লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।  

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, আমি জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়ে ভোটার আইডি করেছি। এই অফিসে কেউ টাকা ছাড়া কোন কাজ করে না। 

সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমকে একাধিকবার চেষ্টার পর ফোনে তিনি বলেন, আমার বিরুদ্ধে তদন্ত চলছে। এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না।   

রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গত বৃহস্পতিবার বিকেলে তাকে শোকজ করে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জবাব দিলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আরও ব্যবস্থা গ্রহণ হতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘুষ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরালের পর গোয়ালন্দ নির্বাচন কর্মকর্তাকে অন্যত্র বদলি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল