রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে যাচ্ছিল ট্রাকটি, দৌলতদিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

রাজবাড়ীতে নৌকাবাইচে দুই নৌকার সংঘর্ষ, নৌকাডুবি ও হামলায় আহত ২০

রাজবাড়ীতে কলেজছাত্র হত্যা, গ্রেপ্তার ৪; আসামিদের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুটি ফেরিঘাট বন্ধ, ঘাট স্বল্পতায় গাড়ির দীর্ঘ লাইন

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় চাঁদা না পেয়ে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা. আফরোজা পারভীন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি গোয়ালন্দ ঘাট থানায় পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় তাঁকে গার্ড অব অনার সম্মান করা হয়।

শেষে উপজেলায় পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, জেলা প্রশাসক মোছা. আফরোজা পারভীনকে ফুল ও বৃক্ষ দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গোয়ালন্দ ঘাট থানা, ভূমি অফিস, গোয়ালন্দ বাজারের নির্মাণাধীন পৌর মার্কেট, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস, পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম, সেবার মান, চলমান উন্নয়নকাজ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যেসব ক্ষেত্রে সমস্যা বা জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। জেলা প্রশাসকের পরিদর্শনে উপজেলার সরকারি দপ্তরের কার্যক্রম আরও গতিশীল এবং জনসেবামুখী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা. আফরোজা পারভীন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি গোয়ালন্দ ঘাট থানায় পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় তাঁকে গার্ড অব অনার সম্মান করা হয়।

শেষে উপজেলায় পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, জেলা প্রশাসক মোছা. আফরোজা পারভীনকে ফুল ও বৃক্ষ দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গোয়ালন্দ ঘাট থানা, ভূমি অফিস, গোয়ালন্দ বাজারের নির্মাণাধীন পৌর মার্কেট, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস, পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম, সেবার মান, চলমান উন্নয়নকাজ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যেসব ক্ষেত্রে সমস্যা বা জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। জেলা প্রশাসকের পরিদর্শনে উপজেলার সরকারি দপ্তরের কার্যক্রম আরও গতিশীল এবং জনসেবামুখী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল