রাজবাড়ী মেইল
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

যান্ত্রিক ত্রুটিতে প্রবল স্রোতে ভেসে গেল ১৮টি যানবাহন বোঝাই ফেরি, সাড়ে চার ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.  শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জামাল উদ্দীন খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নিরক্ষরতা দূর করার পাশাপাশি সবার জন্য মানসম্মত ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষকে দক্ষ করে তুলতে হবে। সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি অর্জিত জ্ঞানকে কর্মজীবন ও দৈনন্দিন জীবনে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.  শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জামাল উদ্দীন খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নিরক্ষরতা দূর করার পাশাপাশি সবার জন্য মানসম্মত ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সে জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষকে দক্ষ করে তুলতে হবে। সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি অর্জিত জ্ঞানকে কর্মজীবন ও দৈনন্দিন জীবনে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল