রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার কয়েক ঘন্টায় রহস্য উদঘাটন, নিহতের ভাইসহ দুই কর্মচারী গ্রেপ্তার

রাজবাড়ীতে দিনের বেলায় ঘরের ভিতর ব্যবসায়ীর দুই হাত বিচ্ছিন্ন ও জবাই করে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচারের দাবিতে মানববন্ধন

পেটে গজ রেখেই সেলাই, দেড় মাস পর মৃত্যুর ঘটনায় রাজবাড়ীর কনিকার বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর নারীর লাশ উদ্ধার ঘটনায় একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বৈদ্যুতিক পাম্প চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

গোল্ডেন লাইন পরিবহন নিয়ে বিরোধ; রাজবাড়ী-ফরিদপুর রুটে প্রায় ৪৬ ঘন্টা পর বাস চলাচল শুরু

রাজবাড়ীতে নিখোঁজের দুই দিন পর প্রায় ১৪ কিলোমিটার দূরে পড়ে ছিল নারীর মরদেহ

রাজবাড়ীতে নিখোঁজের দুই দিন পর প্রায় ১৪ কিলোমিটার দূরে পড়ে ছিল নারীর মরদেহ

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার কয়েক ঘন্টায় রহস্য উদঘাটন, নিহতের ভাইসহ দুই কর্মচারী গ্রেপ্তার

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার কয়েক ঘন্টায় রহস্য উদঘাটন, নিহতের ভাইসহ দুই কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত ব্যবসায়ী ফারুক শেখ (৪৪) হত্যার রহস্য কয়েক ঘন্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। হত্যকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহত ফারুকের আপন ছোট ভাই বারেক শেখসহ তাদের দোকানের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দুটি দা, রক্তমাখা পোশাক, মোবাইলফোন ও মাস্ক জব্দ করেছে। 

রোববার (২৩ আগষ্ট) বিকেল পাঁচটায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামসুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।   

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার জামতলা বাজার সংলগ্ন হাউলি কেউটিল গ্রামের খালেক শেখের ছেলে নিহত ফারুকের ছোট ভাই বারেক শেখ (৪০), দোকানের কর্মচারী উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়ার ওয়াজেদ সরদারের ছেলে আলমগীর হোসেন (২৬) ও একই গ্রামের বাবু শেখের ছেলে রুবেল শেখ (৩০)। শনিবার দিবাগত মধ্যরাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক বলেন, শনিবার (২২ আগষ্ট) দুপুর পৌনে একটা থেকে বেলা আড়াইটার মধ্যে গোয়ালন্দ পৌর জামতলা বাজার সংলগ্ন এলাকার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ী ফারুক শেখকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ফারুকের বাবা খালেক শেখ বাদী হয়ে শনিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের চৌকস দল তদন্ত কাজ শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী হত্যাকা-ে জড়িত সন্দেহে নিহত ফারুকের ছোট ভাই বারেক শেখকে শনিবার রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে। 

জিজ্ঞাসাবাদের পুলিশ জানতে পারেন, পারিবারিক কলহ, বহু নারীতে আসক্ত হওয়া, জীবদ্দশতায় মাকে মারধর করা এবং ব্যাংকে থাকা ফারুকের প্রায় ৮ লাখ টাকার এফডিআরসহ সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বারেককে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে কয়েক মাস আগে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে দুটি ধারালো দা কিনে আনেন। হত্যাকা- বাস্তবায়নে দৌলতদিয়া ঘাট পূর্বপাড়ার তাদের দোকানের কর্মচারী আলমগীর হোসেন ও রুবেল শেখকে নিয়ে পরিকল্পনা করেন।    

শুক্রবার (২১ আগষ্ট) রাতে দৌলতদিয়া রেলষ্টেশনে ফারুককে খুন করতে চূড়ান্ত পরিকল্পনা করেন বারেক ও দুই কর্মচারী। তিন হাজার টাকায় চুক্তি করে সাময়িক খরচ বাবদ কর্মচারীদের ১৭০০ টাকা দেন বারেক। পরদিন শনিবার দুপুর একটার দিকে তাদের বাড়িতে নিয়ে বারেক ধারালো দা তাদের হাতে দিয়ে রাস্তায় পাহারা দেন। এসময় ঘুমন্ত ফারুকের ওপর ঝাপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার পর ঘরের পাশে ময়লার স্তুপের ভিতর দা দুটি রেখে রুবেল ও আলমগীর বাড়ি থেকে বের হয়। পরে বারেকের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া হোসেন ম-ল পাড়ার বাড়ি থেকে রুবেল ও আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে পুলিশ ময়লার স্তুপ থেকে হত্যাকা-ে ব্যবহৃত দা দুটি উদ্ধার, তাদের পড়নের রক্তমাখা পোশাক, মোবাইলফোন ও মাস্ক জব্দ করে। 

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক জানান, গ্রেপ্তারকৃত তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।  

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, জেলা ডিবির ওসি মফিজুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার কয়েক ঘন্টায় রহস্য উদঘাটন, নিহতের ভাইসহ দুই কর্মচারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল