রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর নারীর লাশ উদ্ধার ঘটনায় একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বৈদ্যুতিক পাম্প চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

গোল্ডেন লাইন পরিবহন নিয়ে বিরোধ; রাজবাড়ী-ফরিদপুর রুটে প্রায় ৪৬ ঘন্টা পর বাস চলাচল শুরু

রাজবাড়ীতে নিখোঁজের দুই দিন পর প্রায় ১৪ কিলোমিটার দূরে পড়ে ছিল নারীর মরদেহ

রাজবাড়ীর পাংশায় বৈদ্যুতিক মোটরপাম্প চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে পাচারকালে ৪০ বস্তা সার জব্দ ও ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে ৮ ঘন্টার ব্যবধানে তিনটি সড়ক দুুর্ঘটনা, চালক নিহত, আহত ১০

রাজবাড়ীর পাংশায় পাহাড়াদারের হাত-মুখ বেঁধে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

রাজবাড়ীর পাংশায় পাহাড়াদারের হাত-মুখ বেঁধে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

গোল্ডেন লাইন পরিবহন নিয়ে বিরোধ; রাজবাড়ী-ফরিদপুর রুটে প্রায় ৪৬ ঘন্টা পর বাস চলাচল শুরু

গোল্ডেন লাইন পরিবহন নিয়ে বিরোধ; রাজবাড়ী-ফরিদপুর রুটে প্রায় ৪৬ ঘন্টা পর বাস চলাচল শুরু

সুমন বিশ্বাস, রাজবাড়ীঃ ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে রাজবাড়ী-ফরিদপুর রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। 

পরে জেলা প্রশাসন ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদের হস্তক্ষেপে ৪৬ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল দশটা থেকে সকল বাস চালু হয়েছে। তার আগে সকাল সাতটার পর লোকাল বাস চালু হয়। 

পরিবহন সংশ্লিস্টরা জানায়, মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল ১০টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে বাধা দেন স্থানীয় শ্রমিকেরা। এর জেরে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন ফরিদপুর বাস টার্মিনালে অবস্থিত রাজবাড়ীর একটি লোকাল বাস আটকে দেন। এতে করে দুই জেলার পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা দেখা দেয়। প্রতিবাদে ওইদিন দুপুর ১২টার পর থেকে দুই জেলার মধ্যে গোল্ডেন লাইনের পরিবহনসহ দূরপাল্লার বাস বচলাচল বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এই দুই জেলার চলাচলরত যাত্রী সাধারণ।

রাজবাড়ী পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা শওকত জাহান বলেন, প্রতিদিন সকাল ৮টার দিকে ফরিদপুর থেকে রাজবাড়ীতে গিয়ে অফিস করি। আকষ্মিকভাবে পরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র ও অটোরিক্সায় গন্তব্যে যেতে হয়। আজ বৃহস্পতিবার সকালেও টার্মিনালে অনেকক্ষণ অপেক্ষার পর সকাল সোয়া ৮টার দিকে একটি লোকাল বাস আসলে রাজবাড়ী রওয়ানা করি।   

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ওই সময় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে দিনের বেলায় গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলবে বলে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত তখন আমরা সকলে মেনে নেই। 

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত উপেক্ষা করে ধীরে ধীরে তাদের যানবাহনের ট্রিপের সংখ্যা বাড়াতে থাকে। কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে তারা ২৮টি ট্রিপ পর্যন্ত চালাতে থাকেন। তারা কোন কিছুর তোয়াক্কা না করে তাদের ইচ্ছে মতো ট্রিপ মারতে থাকেন। এ নিয়ে আমাদের শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়।   

সুকুমার ভৌমিক বলেন, মঙ্গলবার সকালে রাজবাড়ীর শ্রীপুর বাসটার্মিনালে স্থানীয় শ্রমিকেরা ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের চারটি বাস চলার পর তাদের কোম্পানির অন্যান্য বাস চলাচলে বাধা দেন। এর জেরে ফরিদপুর বাস মালিক সমিতির লোকজন ফরিদপুরে বাসটার্মিনালে থাকা রাজবাড়ীর বাস আটকে দেন। মঙ্গলবার সকালে রাজবাড়ী থেকে দর্শনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘রেখা’ পরিবহনের একটি বাস রাজবাড়ী ফেরার পথে রাত আটটার দিকে ফরিদপুর বাস টার্মিনালে পৌঁছলে স্থানীয় শ্রমিকরা বাসের চালক-সহকারীকে মারধর করে প্রায় ১৭ হাজার টাকা কেড়ে নেন বলে অভিযোগ উঠে। এর প্রতিবাদে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়।   

বিষয় নিয়ে রাজবাড়ী ও ফরিদপুরের জেলা প্রশাসনের মধ্যে আলোচনা সাপেক্ষে প্রায় ৪৩ ঘন্টা পর আজ সকাল সাড়ে ৭টার দিকে লোকাল বাস চালু হলেও দূরপাল্লার পরিবহন বন্ধ ছিল। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হস্তক্ষেপে সকাল ১০টার পর থেকে গোল্ডেন লাইনসহ সকল দূরপাল্লার পরিবহন আগের মতো চালু হয়েছে। প্রতিমন্ত্রী আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে উভয় জেলার পরিবহন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে বসে সমাধানের আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

গোল্ডেন লাইন পরিবহন নিয়ে বিরোধ; রাজবাড়ী-ফরিদপুর রুটে প্রায় ৪৬ ঘন্টা পর বাস চলাচল শুরু

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল