রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

অযত্ম-অবহেলায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে দুই পুকুরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের চারজনকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগের ঝটিকা মিছিল, আটক এক

রাজবাড়ীতে এক ইলিশ ১৫ হাজার, পাঙ্গাশ ২৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “রুপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মহাসড়ক দিয়ে উপজেলার পুকুর পাড়ে গিয়ে পোনা মাছ অবমুক্ত করে পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে উপস্থিত সভায় ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁরির ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ অসেল বেপারী সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এ সময় সফল তিন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক পুরস্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

এ সময় এসিল্যান্ড মুনতাসির হাসান খান বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মৎস্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা তাঁর বক্তব্যে বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সহযোগিতা করে আসছে। মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “রুপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মহাসড়ক দিয়ে উপজেলার পুকুর পাড়ে গিয়ে পোনা মাছ অবমুক্ত করে পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে উপস্থিত সভায় ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁরির ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ অসেল বেপারী সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এ সময় সফল তিন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক পুরস্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

এ সময় এসিল্যান্ড মুনতাসির হাসান খান বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মৎস্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা তাঁর বক্তব্যে বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সহযোগিতা করে আসছে। মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল