প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা
||
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “রুপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মহাসড়ক দিয়ে উপজেলার পুকুর পাড়ে গিয়ে পোনা মাছ অবমুক্ত করে পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে উপস্থিত সভায় ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁরির ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ অসেল বেপারী সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এ সময় সফল তিন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক পুরস্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।এ সময় এসিল্যান্ড মুনতাসির হাসান খান বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মৎস্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা তাঁর বক্তব্যে বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সহযোগিতা করে আসছে। মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল