রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে দুইবার চুরি

মঈনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ভূমি অফিসে ফের চার মাসের ব্যবধানে দুইবার চুরির ঘটনা ঘটেছে। গেট ও দরজার তালা ভেঙে অফিসের কম্পিউটার নিয়ে গেছে দূর্বৃত্তরা। তবে কম্পিউটার ছাড়া অন্য কোন কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন সহকারী ভূমি কর্মকর্তা মো. আনছার আলি। 

গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন উজানচর ভূমি অফিস বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের যে কোন সময় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অফিসের সামনের প্রধান ফটকের বড় গেট ও কেচি গেট, দরজার তালা সহ মোট ৬টি তালা ভেঙে দুর্বত্তরা ঘরে প্রবেশ করে কম্পিউটার টি নিয়ে যায়। 

ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আনছার আলি জানান, বৃহস্পতিবার বিকালে অফিস তালা দিয়ে তারা বাড়ি চলে যান। শনিবার (৮ আগষ্ট) দাপ্তরিক অন্যান্য কাজ শেষে দুপুরের দিকে অফিসে এসে দেখি প্রধান গেটের দুটি তালা, অফিস রুমের দরজার তালা এবং রেকর্ড রুমের অত্যন্ত সুরক্ষিত তালাসহ ৬টি তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরচক্র অফিসের কম্পিউটারটি চুরি করে নিয়ে গেছে। সিসি টিভির ৩টি ক্যামেরার ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দিয়ে একটি ক্যামেরা খুলে ফেলেছে এবং সিসি টিভির ডিভিআর এর সকল সংযোগ বিচ্ছিন্ন করেছে। অফিসের অন্য কোন কিছু ক্ষতিগ্রস্থ হয়নি বলে  প্রাথমিক অবস্থায় জানান তিনি।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আমরা অপরাধীদের ধরতে কাজ শুরু করেছে।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান,ঘটনাস্থল পরিদর্শন শেষে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ তদন্ত করতে ডিভিআর মেশিন থানায় দেয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি অফিসে এমন ঘটনার স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি পরিকল্পিত কোনো তৎপরতা কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন এলাকাবাসীর প্রত্যাশা।

উল্লেখ্য, চলতি বছর ১৩ এপ্রিল উজানচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ১৫টি তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে দুর্বৃত্তরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে দুইবার চুরি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল