রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

রাজবাড়ীঃ মাদকের পাওনা টাকার জেরে যুবককে হত্যা; অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদকের বিনিময়ে অন্যের পাওনা টাকা উঠানো নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ওরফে হিরাকে হত্যা করা হয় বলে গ্রেপ্তার কামরুল ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

গত শনিবার বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, সিজেএম রাজবাড়ী আদালতের বিচারক আরিফ হোসাইন আসামীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। 

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শরিফুল ইসলাম হিরার পরিবার। 

শনিবার (৮ আগষ্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়সংলগ্ন রেললাইনের পাশে পথরোধ করে তর্কবিতর্কের এক পর্যায়ে শরিফুল ইসলাম হিরার (৪০) বুকে ধারালো চাকু বিদ্ধ করে কামরুল ইসলাম ফকির (৩৫)। চিৎকারের আওয়াজ শুনে স্ত্রীসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে শরিফুল তার বুক থেকে চাকুটি টেনে বের করার আকুতি জানায়। স্থানীয় লোকজন প্লাস দিয়ে চাকুটি টেনে বের করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

নিহত শরিফুল ইসলাম হিরা গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাজী পাড়া এলাকার মৃত জাবেদ শেখের ছেলে। সে কার্যক্রম নিষিদ্ধ গোয়ালন্দ পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ মো. সোহেল। শরিফুল ইসলাম হিরা পৌরসভার অটোরিকশা পার্কিংয়ের টাকা তোলার কাজ করতেন।  

গ্রেপ্তারকৃত কামরুল ফকির গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের মৃত সিদ্দিক ফকিরের ছেলে। সে পেশায় পিকআপ গাড়ির চালক ছিলেন। এ ঘটনার পর সে বাড়ি থেকে ব্যাগে কাপড় নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। পরে শনিবার দুপুরে পৌরসভার কুমড়াকান্দি রেলব্রিজ এলাকা থেকে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। পুলিশ হত্যাকাÐে ব্যবহৃত ধারালো চাকুটিও জব্দ করেছে।  

স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড় থেকে কুমড়াকান্দি রেলেরব্রিজ পর্যন্ত নিয়মিত মাদকের কারবার চলে। গ্রেপ্তারকৃত কামরুল ফকির একজন পেশাদার মাদক ব্যবসায়ী। নিহত শরিফুল ইসলাম হিরাও মাদক কারবারে জড়িত। মাদক কারবারের টাকার ভাগাভাগি নিয়ে হত্যাকাÐটি ঘটেছে। 

শনিবার গ্রেপ্তারের পর অভিযুক্ত কামরুল সাংবাদিকদের জানায়, শরিফুল ইসলাম হিরা ইয়াবা ব্যবসা করে। তার আবদারে পৌরসভার আড়কাটি পাড়ার চন্দন বিশ্বাসের কাছ থেকে কিছুদিন আগে ৯ হাজার টাকার ইয়াবা এনে দেন। সেই টাকা পরিশোধ না করায় চন্দন আমার মোবাইলফোন আটকে রাখে। আমার ফোন ছাড়াতে শরিফুলকে দ্রুত টাকা পরিশোধের জন্য চাপ দিলে কিছু টাকা দেন। এরপর শরিফুলের পায়ে পর্যন্ত ধরেছি কিন্তু টাকা দেয়নি।  

আদালতে কামরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, নিহত শরিফুল ও কামরুল ঘনিষ্ট বন্ধু ছিল। কিছুদিন আগে কামরুলের কাছ থেকে শরিফুল ৬ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধের কথা বললে শরিফুল তালবাহানা করতে থাকে। কিছুদিন আগে ৩ হাজার টাকা দিলেও বাকি টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার (৭ আগষ্ট) রাতে শরিফুলের বাড়িতে টাকা চাইতে গেলে দিতে অস্বীকৃতি জানায়। ক্ষিপ্ত হয়ে কামরুল পরদিন শনিবার সকালে সঙ্গে চাকু নিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে শরিফুল বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার সময় পথরোধ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা চাকু শরিফুলের বুকের বিদ্ধ করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে শনিবার রাতেই আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

শরিফুল ইসলাম হিরার ছেলে সাজ্জাদ হোসেন হিমেল জানায়, শনিবার রাত সাড়ে সাতটার দিকে জানাজা শেষে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আমার বাবার সাথে কামরুলের কি সম্পর্ক ছিল জানা নেই। তবে আমি আমার বাবা হত্যার বিচার চাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে আমরা এখন অসহায় হয়ে পড়েছি। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীঃ মাদকের পাওনা টাকার জেরে যুবককে হত্যা; অসহায় পরিবার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল