রাজবাড়ী মেইল
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে র‌্যাবের হাতে সাব-মেশিনগান ও বিদেশী পিস্তল, গুলি সহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের দল অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া মহিষখোলা মোল্লাবাড়ী এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা জলিল মেম্বার ব্রীজ এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। 

বুধবার (৫ আগষ্ট) রাতে তাদের কাছ থেকে একটি সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা কার্তুজসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের গুলি সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হচ্ছে বলে জানান।   

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোমিন মোল্লা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করে। সে স্থানীয় মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশী তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা কাতুর্জ সহ দুটি মুঠোফোন জব্দ করে র‌্যাব। 

অপর এক অভিযান র‌্যাব সদস্যরা বুধবার রাত সাড়ে দশটার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাস (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করে। সে স্থানীয় ছোটভাকলা গ্রামের মো. বাবু বিশ্বাসের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারসহ জব্দ করে। এ ছাড়া তাঁর কাছ থেকে চারটি মুঠোফোন ও নগদ ২৫ হাজার টাকাও উদ্ধার করে র‌্যাব।   

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বেলা তিনটার দিকে র‌্যাব আগ্নেয়াস্ত্রসহ আসামীকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। সময় স্বল্পতার কারনে আগামীকাল শুক্রবার আসামীকে আদালতে পাঠানো হবে। 

এদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, বেলা আড়াইটার দিকে র‌্যাব আগ্নেয়াস্ত্রসহ আসামীকে থানায় দিয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে। পরে তাৎক্ষনিকভাবে দেরি না করে আসামীকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব আরও জানায়, নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদারহরণ ছিল এই সকল অভিযান। অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকের উৎস ও ব্যবহারকারীদের চিহিৃত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে র‌্যাবের হাতে সাব-মেশিনগান ও বিদেশী পিস্তল, গুলি সহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল