রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সঙ্গে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে তিনি পরিচিতিপর্ব এবং মতবিনিমিয় সভা করেন।

সভায় নবাগত ইউএনও সাইফুল হুদা ছাড়ার অনুষ্ঠানের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, জাতীয় অর্থনীতির ষ্টাফ রিপোর্টার সফিকুল ইসলাম শামীম, গোয়ালন্দ ফোরামের যুগ্ম-আহ্বায়ক ও বাংলা ট্রিউবিউন এর রাজবাড়ী প্রতিনিধি মঈনুল হক, সাংবাদিক ফোরামের যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, ফোরামের সদস্য মজিবুর রহমান জুয়েল, এসএ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত ইউএনও সাইফুল হুদা, গোয়ালন্দ উপজেলার মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করণসহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতা পেলে গোয়ালন্দ উপজেলার জন্য ভালো কিছু করে যেতে চান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সঙ্গে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে তিনি পরিচিতিপর্ব এবং মতবিনিমিয় সভা করেন।

সভায় নবাগত ইউএনও সাইফুল হুদা ছাড়ার অনুষ্ঠানের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সংগঠনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, জাতীয় অর্থনীতির ষ্টাফ রিপোর্টার সফিকুল ইসলাম শামীম, গোয়ালন্দ ফোরামের যুগ্ম-আহ্বায়ক ও বাংলা ট্রিউবিউন এর রাজবাড়ী প্রতিনিধি মঈনুল হক, সাংবাদিক ফোরামের যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, ফোরামের সদস্য মজিবুর রহমান জুয়েল, এসএ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত ইউএনও সাইফুল হুদা, গোয়ালন্দ উপজেলার মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করণসহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতা পেলে গোয়ালন্দ উপজেলার জন্য ভালো কিছু করে যেতে চান তিনি।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল